Home আঞ্চলিক কুয়েটে ভর্তি সম্পন্ন: ১০৬৫ আসনে লড়ছেন ২২৬৬১শিক্ষার্থী

কুয়েটে ভর্তি সম্পন্ন: ১০৬৫ আসনে লড়ছেন ২২৬৬১শিক্ষার্থী

60


স্টাফ রিপোর্টার
দীর্ঘ চার বছর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। নগরীর ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা ও বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরী খুলনায় লক্ষাধিক মানুষের আগমণে আবাসিক হোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজে আসন সংকটে অনেকের ভোগান্তির শিকার হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী ধফসরংংরড়হ.শঁবঃ.ধপ.নফ তে পাওয়া যাবে।
এবারের ভর্তি পরীক্ষায়র জন্য ২৪ হাজার ৫২৭ জন আবেদন করে। যার মধ্যে ২২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নেন। পরীক্ষার্থী শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ছাড়া সেব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা, সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা, সরকারী এমএম সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি পরীক্ষা কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ সকলকে ধন্যবাদ জানান।