Home আঞ্চলিক খুলনায় টিসিবি ডিলার সমিতির নামে চাঁদাবাজি

খুলনায় টিসিবি ডিলার সমিতির নামে চাঁদাবাজি

147

সাধারণ ডিলারদের মাঝে ক্ষোভ # হয়রানি বন্ধে প্রতিকার চান ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার।।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার এসোসিয়েশনের নামে সাধারন ডিলারদের কাছ থেকে জোরপুর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কতিপয় ডিলারদের বিরুদ্ধে। এসব ডিলাররা প্রতিমাসে গুদাম থেকে খাদ্য সরবরাহকালে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সাধারণ ডিলারদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। হয়রানি বন্ধে প্রতিকার চায় অনেক ডিলার।
অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতার পর থেকে বাজারে দ্রব্যমুল্যে সহনীয় পর্যায়ে রাখতে স্বল্প আয়ের মানুষের মাঝে ভর্তুকি দরে চাল, তেল, ডাল ও চিনিসহ অন্যান্য খাদ্যসামগ্রী ডিলারদের মাধ্যমে বিক্রি করে থাকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সে সময়ে খুব অল্প সংখ্যাক ডিলার নিয়োগ দেয়া ছিল। এছাড়া দু’বছর আগেও ডিলার সংখ্যা ছিল ৬৮জন। ২০২২ সালে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার। এসময় বিগত সরকার দলীয়কারণের মাধ্যমে শুধু সিটি কর্পোরেশন এলাকায় আরও ১২০জন ডিলার নিয়োগ দেয়। ফলে আগে একজন ডিলার মাসে ৩/৪ দিন পণ্য বিক্রি করত। কিন্তু এখন মাসে একদিন পণ্য বিক্রি করতে হয়।
অনুসন্ধানে আরও জানা যায়, আগে যখন ডিলার সংখ্যা ৬৮জন ছিল, তখন ডিলার সমিতি নামে কোন সংগঠণ ছিল না। কিন্তু নতুন নিয়োগ পাওয়া বেশির ভাগ ডিলাররা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তারা রাস্ট্রের কোন নিয়ম-নীতি না মেনেই হঠাৎ করে ডিলার এসোসিয়েশন ঘোষণা করে। সে কমিটি কোন ডিলারের কাছ থেকে চাঁদা আদায় করেনি। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে স্বৈারাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে নোবেল বিজয়ী প্রফেসার ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালিন সরকার গঠিত হয়। এসময় গুটি কয়েক সুযোগ সন্ধানী ডিলাররা পুর্বের কমিটির সঙ্গে কোন প্রকার আলাপ-আলোচনা না করে হঠাৎ করে এসোসিয়েশনের কমিটি ঘোষনা করে। যা ৮০ ভাগ ডিলাররা জানেন না। পুর্বের কমিটি যেখানে কোন চাঁদা আদায় করেনি, সেখানে বর্তমান কথিত কমিটি জোরপুর্বক ডিলার প্রতি ১০০ টাকা হারে চাঁদা আদায় করছে, যা সম্পূর্ণ নিয়ম বহিভুত।
ডিলার হুমায়ুন কবির জানান, টিসিবির পুরাতন ডিলার আমি। আমাদের কোন সমিতির প্রয়োজন পড়েনি। কিন্তু হঠাৎ করে কিছু ডিলার কমিটি গঠণ করে নিজেদের পকেট ভারী করছে জোরপুর্বক চাঁদা আদায়ের মাধ্যমে যা অন্যায়। কমিটি গঠণ করতে হলে সকল ডিলারদের ডাকতে হবে। সকলের সমর্থনে কমিটি গঠণ করতে হবে।
ডিলার শাহ্আলম জানান, প্রতিমাসে চাঁদা আদায়ের টাকা একাউন্টে রাখা হয়নি। সমিতির টাকা কেউ ব্যাক্তিগত ভাবে নিজের কাছে রাখতে পারে না। তাছাড়া কমিটি ঘোণনা নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। প্রথমে ৩ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি করে সভায় মাধ্যমে সদস্য সংগ্রহ করে তার পর নির্বাচনের মাধ্যমে কমিটি করা উচিত ছিল।
ডিলার শেখ আরশাদ আলী জানান, ঘোষিত সভাপতি শহিদুল ইসলাম ১৪নং ওয়ার্ডের ডিলার। কিন্তু তিনি ১৬নং ওয়ার্ডে গিয়ে টিসিবির সবোর্চ্চ কার্ড সংখ্যা ৭০০ এর পণ্য বিক্রি করেন। যা দুর্ণীতির সামিল।
ঘোষণাকৃত কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, এসোসিয়েশনের কার্যক্রম চালানোর জন্য টাকা নেয়া হচ্ছে। তবে তিনি টাকা সংগঠণের একাউন্টে না রেখে ব্যাক্তির নিকট রাখার কোন উত্তর দেননি। এছাড়া রশিদ ব্যাতিত টাকা গ্রহণের বিষয়টিও তিনি এড়িয়ে যান।