স্টাফ রিপোর্টার
দেশের প্রেক্ষাগৃহে ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল আমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। কিন্তু করোনার কারণে বদলে যায় সব পরিকল্পনা। এরপর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এবার জানা গেল, ২০২৫ সালের শুরুতেই দেশের হলগুলোতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছেন জানুয়ারিতেই এটি মুক্তি পাবে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।











































