Home খেলাধুলা দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খুলনার পল্লব, রানারআপ ঢাকার মাসুদ

দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খুলনার পল্লব, রানারআপ ঢাকার মাসুদ

62


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সামিউল আলম সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার পল্লব কুমার সাহা এবং রানারআপ হয়েছেন ঢাকার মাসুদ হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধায় মর্নিং গ্লোরি চেস ক্লাব ঝিনাইদহ এর আয়োজনে ভেন্যু: আয়োজন কমিউনিটি হল (আহার রেস্টুরেন্ট) ঝিনাইদহ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ ও ৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়া মর্ণিং গ্লোরী চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ রতন কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কালীচরণ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পি এল সি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তারিক, সমাজসেবক ও ব্যবসায়ী সুব্রত বসু বাপ্পি।
ঢাকা সিলেটসহ সারা দেশের মোট ৭৪ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২০ জনের মধ্যে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।