Home আঞ্চলিক দাকোপে দিনে দিনে হারিয়ে যাচ্ছে কাঁসা-পিতলের পণ্য

দাকোপে দিনে দিনে হারিয়ে যাচ্ছে কাঁসা-পিতলের পণ্য

47


দাকোপ প্রতিনিধি
এক সময়ে সোনালী ধাতুর রমরমা ব্যবসা ছিল কাঁসা পিতলের পণ্যের। চাহিদা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে এর জৌলুস হারাতে বসেছে। তবে এই শিল্পের সাথে জড়িতদের সরকারি-বেসরকারি ব্যাংক বা সংগঠন সহজ শর্তে ঋণ প্রদান করলে এ শিল্প টিকে থাকবে বহুদিন এমনটাই প্রত্যাশা এ শিল্পের কারখানা মালিকদের।
সরেজমিনে দাকোপের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম- মহল্লার এলাকা ঘুরে এ শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, এই অঞ্চলে প্রতিটি বাড়িতে কাঁসা ও পিতলের জিনিসপত্র ব্যবহার করা হতো। এর মধ্য চামচ, বাটি, গ্লাস, তালা, কলস, পূজার ঘন্টা শুধুমাত্র কাঁসার তৈরি বিভিন ধরনের পণ্য ব্যবহার করা হতো। এখন তা হারিয়ে যাচ্ছে প্রতিটি বাড়ি থেকে। এলাকা বাসী জানান বেশি দাম বাড়ার কারণে মানুষ কাসা, পিতলের ব্যবহার কমিয়ে ফেলছে।
স্থানীয় জনসাধারণ ও এ ব্যবসায় জড়িতদের সাথে কথা বলে আরো জানা যায়, একসময় ছেলে ও মেয়েদের বিয়ের অনুষ্ঠান, খৎনাসহ সনাতন ধর্মাবলম্বীদর বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁসা ও পিতলের জিনিসপত্র উপহার দেয়া হতো। বর্তমানে এই রীতি প্রায় বন্ধ হয় পড়লেও সনাতন ধর্মাবলম্বী মানুষরা উপহার হিসেবে কাঁসা-পিতলর তৈরি কিছু জিনিসপত্র কিনে থাকেন। এছাড়া এসব পণ্য কেনার জন্য অন্য কাউকে তেমন পাওয়া যায় না। এখন কাঁসার ঘণ্টার পরিবর্তে ব্যবহার হচ্ছে ইলক্ট্রনিক্স বল। থালা, কলসি, বাটি, ঘটিসহ ব্যবহারযোগ্য জিনিসপত্রর চাহিদাও এখন অনেক কমে গেছে। কাঁসা-পিতলের ব্যবহার কমিয়ে মানুষ এখন মেলামাইন ও প্লাস্টিক সামগ্রী ব্যবহার শুরু করেছেন।