সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে এক দিনে সিজারিয়ান অপারেশন করা দুই প্রসূতির মৃত্যু হয়েছে।
প্রাথমিক তথ্যনুসন্ধানে জানাযায়, চিকিৎসকের অপচিকিৎসার দায়, ক্লিনিক ব্যবসার আড়ালে দালালদের দ্বারা রোগীদের নিজ ক্লিনিকে নিয়ে আসা ও ক্লিনিকের অবস্থাপনায় রোগী দুই জন মারা গেছে এমন দায় এড়াতে তড়ঘড়ী করে ক্লিনিক মালিক পুলক কুমার পাল সাতক্ষীরার একটি বে-সরকারী চিকিৎসা কেন্দ্র হার্ট ফাউন্ডেশনে রেফার করেন তাদের। আর সেখানেই ঘটে বিপত্তি। হার্ট ফাউন্ডেশনে ভর্তি হতে না হতেই রাত ১২ টার দিকে তারা উভয়ই মৃত্যু বরণ করেন।
এব্যাপরে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক আরিফ আহম্মেদ বলেন, রোগি দুটির সিজারিয়ান অপারেশন শেষ করে অবস্থার অবনতী হলে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসেন। এখানে আনা মাত্রই আমরা সর্বচ্চো সেবা দিয়েছি। তবে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের ত্রুটির কারনে দুই জনের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।
নিহতরা উভয়ই তালা উপজেলার খশিখালি ইউনিয়নের বাসিন্দা। এনায়েতপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আম্বিয়া বেগম(৩৫) ও গনেশপুর গ্রামের ফয়সালের স্ত্রী তাসলিমা(১৮)। তারা উভয়ই অজ্ঞানের চিকিৎসক মাহমুদুর রহমান লিওনের তত্ত্বাবধায়নে থাকলেও সার্জারী ডাক্তার ছিলো পৃথক। এদের ভিতর আম্বিয়া বেগম ছিলেন সার্জারী চিকিৎসক শাহরিয়ার ইমন ও তাসলিমা ছিলেন সার্জারী চিকিৎসক বরকত আলী এর তত্বাবধায়নে। এব্যাপারে অজ্ঞানের চিকিৎসক মাহমুদুর রহমান লিওন, সার্জারী চিকিৎসক শাহরিয়ার ইমন ও বরকত আলীদের সাথে মুঠো ফোনে যোগযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন ধরেননি।
নিহত আম্বিয়া ও তাসলিমার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এখন অমাদের মাথা ঠিক নেই। এই মূর্হুতে আমরা কোন কথা বলবো না। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রজিব সরদার বলেন, খবর শোনা মাত্রই আমরা একটি তদন্ত টিম গঠন করেছি এবং আমি ও আমার আরএমও খালিদ হাসান নয়নসহ সঙ্গিয় চিকিৎসকরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অপরশেনাল ও প্যাথলজিক্যাল সকল কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছি।
পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২৫ তারিখ একই ক্লিনিকে অ্যানেস্থেসিয়া ডাক্তারের ভুলে ঘটেছিলো আরো প্রসূতি মায়ের মৃত্য। সেবার অলৈাকিক ক্ষমাতার বলে সব কিছুই ম্যানেজ করেনেন ক্লিনিক মালিক পুলক কুমার পাল।
এব্যাপরে লোকনাথ নার্সিং হোমের মালিক পুলক কুমার পাল বলেন, অপরেশন করে চিকিসৎসক, ক্লিনিকের ভূলটা কোথায়। আমাদের কোন ত্রুটি ছিলো না। চিকিৎসকের ভুলে রোগী মারা গেলে তার দায় চিকিৎসক নিবে।











































