Home Uncategorized দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার পথ-ঘাট

দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার পথ-ঘাট

43

স্টাফ রিপোর্টার।।


মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন গাড়ির চালক, যাত্রীসহ সাধারণ মানুষ।


সরেজমিনে দেখা যায়, নগরীর শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান রোড, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকা। এসব সড়কে হাঁটু সমান পানিতে বিকল হয়ে যায় অনেক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে গত পাঁচ বছরে শত শত কোটি টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা দূর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দায়ী করেন অপরিকল্পিত পরিকল্পনাকে।

পথচারী মিজান শেখ বলেন, শহরের প্রধান প্রধান সড়কে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এমন সৃষ্টি হয়েছে।

রিকশাচালক মুসা মিয়া বলেন, বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে হাঁটু পানি। ইনকাম করতে কষ্ট হয়। বৃষ্টিতে মটর নষ্ট হয়ে যায়। আমাদের দুর্ভোগের শেষ নেই।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, লঘু চাপের কারণে বৃষ্টি হচ্ছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।