খুলনায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস
রাজপথে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে সরকারের পতন হবে
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, কোনো আন্দোলনে যখন ছাত্র, যুবক আর শ্রমিকরা অংশ নেয় সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না। ফ্যাসিবাদ বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে ছাত্র-শ্রমিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শনিবার (৪ মে) বিকাল ৪টায় জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর, জেলা ও খালিশপুর আঞ্চলিক শ্রমিকদলের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে ৭ কোটি মানুষ শ্রমজীবী। আর এই শ্রমজীবী মানুষদের নিয়ে আমাদের রাজপথে আন্দোলন করতে হবে। বিদেশি প্রভুদের সমর্থনে যে জগদ্দল পাথর দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে সেই জগদ্দল পাথর আন্দোলনের মাধ্যমেই নামাতে হবে। বিগত ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনেও যেভাবে জনগণের অধিকার দখল করা হয়েছে, সেই দখল আন্দোলন করে মুক্ত করব ইনশাআল্লাহ। দেশের অর্থনীতি গড়ে তুলেছে দেশের সাড়ে ৭ কোটি শ্রমজীবী মানুষ। আওয়ামী লুটেরা শ্রেণির এই অর্থনীতিতে কোনো ভূমিকা নেই। অতীতে যেভাবে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে আমরা গনতন্ত্র পেয়েছিলাম আবারো আন্দোলনের মাধ্যমে হারানো গনতন্ত্র পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। খুন-গুম, জেল-জুলুম উপেক্ষা করেই চলমান আন্দোলন সফল করতে হবে। শিমুল বিশ^াস আরো বলেন, গরিব, অত্যাচারিত, দিন আনা দিন খাওয়া মানুষরা আজ বিএনপির পতাকাতলে। তারা এই সরকারকে আর চায় না। বাংলাদেশের প্রতিটি কারাগার বিএনপি নেতাকর্মী দিয়ে পূর্ণ। নেতাকর্মীদের কারাগারে ঢুকিয়ে নির্যাতন করছে সরকার।
লুটেরা সরকার শ্রমজীবী মানুষের শুধু সম্পদ আর টাকা পয়সা লুট করেই ক্ষান্ত হয়নি, তারা এখন জনগণের ভোট আর ভাতের অধিকারও কেড়ে নিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় প্রধানবক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি শুধু সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। যিনি দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ তার জীবন সংকটাপন্ন। কিন্তু ফ্যাসিস্ট তাঁবেদার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে।
মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ। সভা পরিচালনা করেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন ও আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃতে¦ ডামী সরকারের অধীনে উপজেলা নির্বাাচনের ভোট বর্জনের আহবান জানিয়ে গল্লামারী এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
#
তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে
বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি দুর্যোগে বিএনপি সাধারণ মানুষে পাশে থাকে এবং আগামীতেও সাধারণ মানুষের কল্যানে কাজ করবে। প্রকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়ণে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে।
শনিবার (৪ মে) দুপুর ১২ টায় নিউমার্কেট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোনাডঙ্গা থানা বিএনপির উদ্যোগে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এড. মনা আরো বলেন, অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা আছে বলে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা লুটপাটে ব্যস্ত রয়েছে। সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), শেখ ফারুক হোসেন, শেখ জামাল উদ্দিন, মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, নেইমুল হাসান নেহিম, সাঈদ হাসান লাভলু, জালাল শাহ, আসাদুজ্জামান আসাদ, বাবু মোড়ল, কাজী মিজানুর রহমান, মোস্তফা কামাল, অহিদ হাওলাদার, আজিজুর রহমান, মনিরুজ্জামান, কামরুজ্জামান রুন, তারিকুল ইসলাম বাকার, আসাদুজ্জামান হারুন , নুরু আলম, খায়রুল ইসলাম হিরু, হালিম মোড়ল, ছিদ্দিকুর রহমান, মোল্লা আকরাম হোসেন, শাকিরুল সুমন, এনামুল কবির, মোল্লা মিজানুর রহমান, এ জে কুদ্দুস, আবুল কালাম, সাইফুল মল্লিক প্রমুখ ।
শ্রীউলায় চিংড়ী মাছ প্রতীকের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) বিকালে ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সভায় আরও বক্তব্য রাখেন, আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা। শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা প্রমুখ।
বুধহাটায় বৃদ্ধ নূরু শেখের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ মে) দিবাগত রাতে নুরু শেখ আত্মহত্যা করেন।
বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে মোড়ল পাড়ার মৃত রহমান শেখের ছেলে নূরদ্দী শেখ ওরফে নূরু শেখ (৬৫) দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন। রোগশোক সহ্য করতে না পেরে তিনি ইতিপূর্বে কয়েববার বুষ খেয়ে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রকার রাত ১০ টার দিকে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতে তার দুই পুত্রের কেউই বাড়িতে ছিলনা। রাতের কোন এক সময় নূরু শেখ পুরনো লুঙ্গী ঘরের কাছের পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে গাছে ঝুলতে দেখে চিৎকার করলে আত্মহত্যার বিষয়টি জানাজানি হয়। থানা পুলিশে খবর দিলে এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে পৌছে লাশ নামান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের মায়ের মৃত্যুতে নগর স্বেচ্ছাসেবক দলের শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার যুগ্ম আহবায়ক মোঃ কাওসার এর মাতা আকলিমা বেগমের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। নগরীর মানিকতলা শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাদ আসর মরহুমার নামাজে জনাজা শেষে স্থাানীয় গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সভাপতি এস এম একরামুল হক হেলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, মহিদুল ইসলাম,কামরুল ইসলাম, শওকত আলী বিশ্বাস লাবু, আল আমিন সরদার রতন, ওয়াহিদুজ্জামান রনী, সাইফুর রহমান, বাহারুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের নজরুল ইসলামের কর্মী সভায় জনতার ঢল
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সদর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল তালা সদরে মাঝিয়ারা বাজার চত্বরে ঘোড়া প্রতিকের কর্মী সভায় নাগরিক ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব,এ্যাড.কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ^াস,ইউপি সদস্য নজরুল ইসলাম, ঘের ব্যবসায়ী বোরহান উদ্দীন খাঁ,আনছার আলী সরদার,জিয়া নিকারী,হায়দার সরদার ,ইউনুচ আলী সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
কয়েক শতাধিক জনতার কর্মী সভায় আগামী ২১ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস-দখলবাজমুক্ত,ন্যায় বিচার,সুশাসন,উন্নয়ন,রাতের আধার গায়েবী মামলা থেকে মুক্তি পেতে ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
খুলনা প্রেসক্লাবের সদস্য গাজী মনিরের শ^শুরের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এবং ইংরেজী দৈনিক দি ডেইলী সান এর খুলনা জেলা প্রতিনিধি গাজী মনিরুজ্জামানের শ^শুর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ গাজী (৮২) গতকাল ০৩ মে, শুক্রবার রাত ৯টায় স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ০৪ মে শনিবার বাদ যোহর স্থানীয় বড়দল শাহী জামে মসজিদ প্রভঙ্গণে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের নের্তৃত্বে পুলিশের একটি চৌকশদল গার্ড অব অনার প্রদান ও পরে নামাজে জানাযা শেষে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মধ্যম বড়দল গ্রামের পারিবারিক কবরস্থানে দফন করা হয়।
এদিকে সাংবাদিক গাজী মনিরুজ্জামানের শ^শুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান।
শনিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সদর ইউনিয়নে উজিরপুর গ্রামের মো: আব্দুল আজিজ এর বাড়িতে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছেন।গত ৩মে রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং বসতঘর নির্মাণের জন্য টিনসহ অন্যান্য সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয়।
যশোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
তথ্য বিবরণী
২০৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট যশোরে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে। ৪ মে শনিবার সকালে যশোর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নের রূপকার হিসেবে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করতে হবে। সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গণমাধ্যমকর্মী এবং স্মার্ট প্রযুক্তির কোন বিকল্প নেই। স্বাগত বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, শুধু প্রযুক্তি নয়, স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, স্মার্ট চিন্তা চেতনার এবং দর্শনের বাংলাদেশ বিনির্মাণ।
কর্মশালায় সাংবাদিকবৃন্দ মত প্রকাশ করেন যে, স্মার্ট গণমাধ্যম গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকারকেও এগিয়ে আসতে হবে। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাহিদ নাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কপিলমুনিতে যুবলীগ নেতার খাবার পানি বিতরণ
হেদায়েত আলী টুকু , কপিলমুনিঃ
খুলনা জেলা যুবলীগের মানবিক সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ এর সার্বিক দিকনির্দেশনায় এমপি রশীদুজ্জামানের পক্ষে পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী কপিলমুনিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে। শনিবার দুপুরে কপিলমুনি কালীবাড়ী মোড়ে অবস্থিত কপিলমুনি ফার্মেসীর সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় তীব্রতাপদাহের মাঝে সড়কে চলা খেটে খাওয়া দিনমুজুর, বাস চালক, ইজিবাইক চালক, ভ্যান চালক, মটর সাইকেল চালক, ট্রলি চালকসহ তৃষ্ণার্থ যাত্রীদের মাঝে বোতল জাতীয় খাবার পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামীলীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, সাধারণ সম্পাদক মিলন দাশ, নিরাপদ সড়ক চাই এর পাইকগাছা উপজেলা সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, রাম প্রসাদ পাল, শিক্ষক খলিলুর রহমান, এ্যাডঃ জয়ন্ত পাল, সুদাম পাল, হাফিজুর রহমান, তৈয়বুর হোসেন রকি, সাইফুল ইসলাম, প্রদীপ অধিকারী ও সালাম সরদার প্রমুখ।
রামপালে ট্রাক চাপায় আবারো সড়কে ঝরলো যুবকের প্রাণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সড়ক দুর্ঘটনায় আবারো প্রাণ হারালেন মো. হানিফা শেখ (২২) নামের এক যুবক। গত ৮ দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে শনিবার (৪ মে) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলা গামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক বাইসাইকেল আরোহী হানিফাকে চাপা দেয়। এ সময় ভিকটিমের মাথা ট্রাকের চাকা পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফা নিহত হন।
রামাপাল থানার ওসি সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।
দর্শনায় পৌর উদ্যোগে সড়কে পানি ছিটানো উদ্যোগ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, বিপর্যস্ত হচ্ছে জনজীবন, অন্যান্য বছরের চেয়ে চলতি বছর গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। গরম আর অসহনীয় তাপে যেন শরীর পুড়ে যাবার অবস্থা প্রায়।ফলে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। বিশেষ করে শিশু, নারী এবং বৃদ্ধরা তীব্র গরমে সীমাহীন কষ্ট পাচ্ছেন,
ফলে শনিবার সকাল ১০ টায় মেয়র আতিয়ার রহমান হাবু দর্শনা পৌরসভার বিভিন্ন রাস্তায় মানুষের সামান্য স্বস্তি দিতে সড়কে পানি ছিটানোর উদ্যোগ গ্রহন করেন।
‘ফর্সা’ ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে যে কাণ্ড ঘটালেন মা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মেয়ের জামাই ‘কালো’ বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ‘ফর্সা’ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছয় মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নিজ মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভিকটিম ওই নারী।
জানা গেছে, প্রায় তিন বছর আগে পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের তাজমুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। তিনি আশাশিনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে। জামাই কালো বলে মা সালমা বেগম তাজমুলকে পছন্দ করতেন না। এর মধ্যে ছয় মাস আগে সাদিয়া অন্তঃসত্ত্বা হন।
কিন্তু তাজমুলকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তাভাবনা করেন সালমা বেগম। এজন্য বৃহস্পতিবার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে তাকে ওষুধ খাইয়ে দেন সালমা বেগম।
শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে সাদিয়াকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত সন্তান প্রসাব করান। সাদিয়া বলেন, তার মা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত সালমা বেগম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগের দুই সহস্রাধিক গাছ কাটার দরপত্র
যশোর অফিস
তাপপ্রবাহে যখন গাছ লাগানোর দাবি জোরালো হচ্ছে ঠিক তখন উল্টো যাত্রা যশোর বনবিভাগের। জেলার চার সড়কের দুই সহস্রাধিক গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ। সামাজিক বনায়নের এ গাছ কর্তনের জন্য ইতোমধ্যে দরপত্র বিজ্ঞপ্তিও আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন সপ্তাহ ধরে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যশোরের জনজীবন। বৃষ্টিহীন খরতাপে পুড়ছে এ অঞ্চল। প্রকৃতির এ বৈরি আচরণের জন্য অনেকগুলো কারণের মধ্যে গাছ কেটে ফেলাও একটি কারণ বলে চিহ্নিত করছেন পরিবেশবাদীরা। এ জন্য তারা বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছেন। সবাই যখন গাছ লাগানো দাবি জানাচ্ছে, তখন যশোরের চারটি সড়কের দুই হাজার ৪৪টি বড় গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক বনবিভাগ।
২৫ এপ্রিল বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম স্বাক্ষরিত দরপত্র বিজ্ঞপ্তি দুটি অপরিচিত পত্রিকায় প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক বনায়নের আবর্তনকাল উত্তীর্ণ বাগান ও অন্যান্য উৎসের বনজদ্রব্য বিক্রির লক্ষ্যে নির্ধারিত শর্তানুসারে দরপত্র আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর থেকে আন্দুলিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের ২৪৩টি, চাঁচড়া-ভাতুড়িয়া-সাড়াপোল হয়ে তেঁতুলিয়া গ্রাম পর্যন্ত ৯ কিলোমিটারে ৯৭৯টি, কেশবপুর উপজেলার বড়েঙ্গা বাজার থেকে পাচারই বাজার পর্যন্ত চার কিলোমিটারে ৫০২টি ও বাঘারপাড়া উপজেলার ধোয়াখোলা বাজার থেকে তালবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশের ৩১০টি বর্ষীয়ান গাছ বিক্রি করা হবে। এসব গাছের মধ্যে রেইনট্রি, বকাইন, মেহগনি, সেগুন, বাবলা, খৈয়েবাবলাসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে।
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার বাসিন্দা শামীম হোসেন জানান, চাঁচড়া-ভাতুড়িয়া সড়কের দুই পাশে অনেক গাছ থাকায় এ এলাকার পরিবেশ তুলনামূলক শীতল থাকে। সড়কের দুই পাশে সুন্দর পরিবেশ রয়েছে। গাছে অনেক পাখির বাসা রয়েছে। গাছগুলো কেটে ফেলা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
এ ব্যাপারে সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, গাছগুলো সামাজিক বনায়নের। নির্দিষ্ট আবর্তনকাল উত্তীর্ণ হলে এ গাছগুলো কেটে নতুন করে বনায়ন করা হয়। নিয়ম মেনেই গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে।
তবে বন বিভাগের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটি।
কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক ও সদস্যসচিব জিল্লুর রহমান বিবৃতিতে বলেন, বন বিভাগ সামাজিক বনায়নের দুই হাজারের বেশি বর্ষীয়ান গাছ বিক্রির দরপত্র আহ্বান করেছে। তারা বন বিভাগের এ অপরিণামদর্শী উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। অবিলম্বে দরপত্র আহ্বান বাতিল করার দাবি জানাচ্ছেন।
সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে ৫ এমপিকে এক টেবিলে বসার আহবান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে জেলার পাঁচজন সংসদ সদস্যকে আগামী বাজেট অধিবেশনের পূর্বে এক টেবিলে বসার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (৪ মে ২০২৪) সকাল ১০টায় সংগঠনের এক সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সাতক্ষীরা জেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতোমধ্যে মাননীয় সংসদ সদস্যগণ জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় সংসদ সদস্যগণ তাদের স্বস্ব উদ্যোগে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। যা জেলার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম আশানুরূপভাবে দৃশ্যমান হচ্ছে না।
সভায় বলা হয়, গত ১৫ বছরে সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তার ছোয়া সাতক্ষীরাতেও পড়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক ও কপোতাক্ষ পাড়ের জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ ছোট বড় বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
সভায় আরো বলা হয়, ইতোমধ্যে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসন্তপুর নৌবন্দর, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, ভোমরা-সাতক্ষীরা-নাভারণ সিক্স লেন সড়ক, সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীতকরণে ইতোমধ্যে পাটকেলঘাটা উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সভায় আরো বলা হয়, ২০১০ সালের ২৩ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার আয়লা দুর্গত এলাকা পরিদর্শন করে শ্যামনগরের মহাসীন ডিগ্রী কলেজ মাঠের জনসভায় সাতক্ষীরা জেলার উন্নয়নে ১১টি বিষয়ে ঘোষণা দিলেও নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ভোমরা স্থল বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, সাতক্ষীরায় পর্যটনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো গত ১৪ বছরে বাস্তবায়ন হয়নি।
জেলার জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন রোধে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও সমস্যার গভীরে যেয়ে সুদুরপ্রসারী পরিকল্পনা না থাকায় প্রকল্পগুলোর আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না। এমতাবস্তায় জেলার সকল সংসদ সদস্যকে এক টেবিলে বসে প্রতিবন্ধকতাগুলো দুর করে উন্নয়নের গতি তরান্বিত করার আহবান জানান এবং প্রতি তিন মাসে অন্তত একবার জেলা শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করার আহবান জানান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অধ্যাপক পবীত্র মোহন দাস, এড. আজাহারুল ইসলাম, সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, কমরেড আবুল হোসেন, নিত্যা নন্দ সরকার, আলি নুর খান বাবলু, আবু তালেব মোল্লা, ফরিদা আক্তার বিউটি, আদিত্য মল্লিক প্রমুখ। সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবীসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সুন্দরবন জ্বলছে, ঘটনাস্থলের কাছেই যেতে পারেনি দমকল বাহিনী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন এখনও জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা দমকল বাহিনী এলাকায় গেলেও আগুনের কাছেই যেতে পারেনি। সন্ধ্যা হওয়ায় এবং কাছাকাছি কোন পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। রবিবার (৫মে) সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করা হবে। এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাজী নুরুল করিম রাত ১০টায় জানান, প্রচন্ড তাপদাহ ও দুর্গম এলাকায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী নিয়ে ছুটে যাই। প্রথমে আগুন নিয়ন্ত্রণে পানির উৎস খুঁজি। কিন্তু কাছাকাছি কোন পানি পাওয়া যায়নি। অনেক দূরে ভোলা নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে হবে। এরই মধ্যে সন্ধ্যা নেমে যায়। তাই আগুনের কাছে আর যাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় এলাকাবাসী এবং বনরক্ষীদের চেষ্টায় অল্প পানি সরবরাহ করে প্রাথমিকভাবে আগুন যাতে ছড়াতে না পারে সেটি করা হয়েছে।
রবিবার (৫মে) সকালে আমরবুনিয়া এলাকার ভোলা নদী থেকে পানির সংযোগ স্থাপন করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আগুন বেশি দূর ছড়াতে পারেনি। অল্প অল্প করে আগুন জ্বলছে, রাতের মধ্যেও ছড়ানোর সম্ভাবনা নেই।
কি করে আগুন লেগেছে জানতে চাইলে ডিএফও কাজী নুরুল করিম বলেন, এখনও সঠিক কারণ বের করা যায়নি। তবে স্থানীয়রা একেকজন একেক তথ্য দিচ্ছে। সব তথ্যই আমলে নিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অন্য দুই সদস্য হলেন- চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম। আগামী সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার সঠিক কারণের প্রতিবেদন জমা দিবেন এই কমিটি।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, শনিবার (৪মে) দুপুরে প্রথমে আগুন লাগে সুন্দরবনের আমরবুনিয়ার ছিলা এলাকায়। পরে বিকেল সাড়ে ৪টায় আগুন ছড়িয়ে পড়লে এলাকায় জানাজানি হয়। এরপর স্থানীয় এলাকাবাসী ও বনরক্ষীদের সমন্বয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করি। পরে বাগেরহাট ও মোরেলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলে দমকল বাহিনীর সদস্যরা কাজ শুরু করতে পারেনি। রবিবার (৫মে) ভোর থেকে আগুন নেভানোর কাজ শুরু করবেন তারা।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী বলেন, বিকেলে আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও নানা প্রতিকূলতার কারণে
আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। তবে আগুন লাগার ঘটনাস্থল চিহ্নিত করে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে কাজ শুরু করা হবে।
সেখ জুয়েল এমপি’র সুস্থতা কামনায়
বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এর সুস্থতা কামনা করে গতকাল সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।জেলা আওয়ামী লীগ সদস্য জামিল খানে এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন,যুবলীগ নেতা জিল্লুর রহমান ডলার, আল-আমিন এহসান,জাহিদ ইসলাম,মোর্শেদ রিয়াদ,মোঃ রাকিব,ছাত্রনেতা তানভীর রহমান আকাশ,চিশতী নাজমুল বাশার সম্রাট,মোঃ ইসমাইল মৃধা ইমন,মফিজুর রহমান মুন্না,আবিদ হাসান ফাহিম,রফিকুল ইসলাম বাবু,জাহিদ হাসান রানা,আজবর রাজ,রায়হান কবির চঞ্চল,সজিব,আরাফাত প্রমুখ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ ইমরাত হোসেন মিয়ার চাচা মোঃ আলমগীর হোসেন সহ একই পরিবারের ৩ (তিন) জনের মৃত্যুতে নগর দায়িত্বশীলবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । গতকাল মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে । নগর দায়িত্বশীল শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ এবং নিহতদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন । আমীন ।
সরকারের প্রনোদনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে সফলতা এসেছে: এমপি বদিউজ্জামান সোহাগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে। তাই সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, সার, বীজ প্রনোদনার মাধ্যমে প্রদান করছে। এর ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। শনিবার (৪ মে) শরণখোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, সার এবং ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্রের হার অনেকটা কমে এসেছে। যে কারণে ভিজিডি, ভিজিএফ কার্ডধারীর সংখ্যাও কমে গেছে। শরণখোলায় আগে যেখানে সুবিধাভোগী ছিল ছয় হাজার, সেই সংখ্যা এখন দুই হাজারে নেমে এসেছে। এই চিত্র সারা দেশেই। সরকারের প্রনোদনায় কৃষিতে ব্যাপক উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০০ চাষিকে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকা মূল্যের দুটি কম্বাইন্ড হারভেস্টার ৭০ভাগ ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা সম্ভব হবে। এই যন্ত্রের ব্যবহার করে এলাকার চাষিদের আর্থিক ও সময়ের অনেকটা সাশ্রয় হবে। এ বছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ১ হাজার ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।











































