স্টাফ রিপোর্টার।।
খুলনায় নুসা ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারে আকস্মিকভাবে আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরের দমকল বাহিনীর দশটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষতির পরিমান জানা যায়নি।










































