Home আলোচিত সংবাদ ১৫দিনে একজন সিনিয়র সাংবাদিকসহ ৫মাকে হারিয়েছে খুলনার সংবাদকর্মীরা

১৫দিনে একজন সিনিয়র সাংবাদিকসহ ৫মাকে হারিয়েছে খুলনার সংবাদকর্মীরা

120

স্টাফ রিপোর্টার।।
গত ১৫দিনে খুলনায় একজন সিনিয়র সাংবাদিকসহ ৫জন মাকে হারিয়েছে সংবাদকর্মীরা। সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিককে, দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক নুর হাসান জনি, দৈনিকত পুর্বাঞ্চল পত্রিকার এস এম কামাল, যুগান্তরের আহমেদ মুসা রঞ্জু, চিত্র সাংবাদিক এস এম বাহাউদ্দিন (বাহার) ও রাজু তাদের মাকে হারিয়েছেন। এতে করে সাংবাদিক অঙ্গনের শোকে ছায়া নেমে এসেছে।
সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক।।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য ছড়াকার ও শিশু সাহিত্যিক, খুলনার বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় মল্লিককে হারিয়েছেন ২২ জানুয়ারি রোববার। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সাংবাদিক জ্যোতির্ময় মলি¬ক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক ছেলে ও পুত্রবধূ রেখে গেছেন।
মা হারিয়েছেন নূর হাসান জনি।।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র মাতা আছিয়া বেগম (৬৫) ১৭ জানুয়ারি (বুধবার) সকালে নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ওইদিন বাদ এশা খালিশপুর বাইতুন নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কোষাধ্যক্ষ কামালের মায়ের ইন্তেকাল।।
খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এস এম কামাল হোসেনের মাতা আয়েশা খাতুন (৬৮) ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর বানরগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যকালে তিনি স্বামী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) জোহরের নামাজের পর বানরগাতী খানজাহান আলী মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক রঞ্জুর মায়ের মৃত্যু।।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জু’র মা মোমেনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ২৬ জানুয়ারি শুক্রবার রাত ১০টায় কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মোমেনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চিত্র সাংবাদিক বাহারের মায়ের ইন্তেকাল।।
খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক এস এম বাহাউদ্দিন (বাহার) এর মাতা আয়েশা বেগম ০২ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বটিয়াঘাটাস্থ সুন্দরমল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যকালে তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চিত্রসাংবাদিক রাজ ‘র মায়ের ইন্তেকাল।।
দৈনিক খুলনা টাইমসের ফটো সাংবাদিক রাজু খা এর ‘মা’ বীনা বেগম (৫৫) ৭ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর গোবরচাকার মেহেমান জামে মসজিদে অনুষ্ঠিত মরহুমার নামাজে জানাযা শেষে বসুপাড়া কবস্থানে তার দাফন সম্পন্ন হয়।