Home আঞ্চলিক গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্যের প্রত্যাশা নাগরিক ঐক্যের

গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্যের প্রত্যাশা নাগরিক ঐক্যের

16

খবর বিজ্ঞপ্তি।।
মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও সাংবিধানিক অধিকার খর্বের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্য। গতকালের সভায় বক্তারা ভোটাধিকার ফিরিয়ে আনতে নব্য বাকশাল প্রতিরোধের লক্ষ্যে শ্রেনি ও পেশার মানুষের ঐক্য কামনা করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ‘নব্য বাকশাল প্রতিরোধে চাই ঐক্যবদ্ধ আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন। নগর নাগরিক ঐক্য এর আয়োজক। সভায় সভাপতিত্ব করেন নগর নাগরিক ঐক্যের সিনিয়র সদস্য শেখ জামিরুল ইসলাম। প্রবন্ধকার দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। প্রবন্ধ পাঠ করেন নগর নারী ঐক্যের আহ্বায়ক এড. সাকিনা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও জেলা জেএসডির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম। আলোচনায় অংশ নেন দৈনিক সময়ের খবরের চীফ রিপোর্টার মো: সোহরাব হোসেন, নাগরিক ঐক্যের সদর থানা শাখার সভাপতি আলী মুসা মিয়া, কাজী আমিনুর রহমান ও আরিফুর রহমান আকন সোহাগ। সভায় বক্তারা সংসদ বাতিল, নতুন নির্বাচন, অন্তর্বতীকালীন সরকার, দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি করেছেন। সভা শেষে সদর থানার সহ-সভাপতি আব্দুস সালাম মন্টুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।