খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ বলেছেন, “মাদক ছেড়ে খেলতে চল, খেলা ধুলায় বাড়ায় বল” সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি দেশের নারী ও পুরুষের সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী মানুষ। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর ইসলাম নগরে খুলনা ট্যুরিস্ট কøাবের উদ্যোগে আয়োজিত ২য় ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন, হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, যুবলীগ নেতা কবির হোসেন মৃধা, রফিকুল ইসলাম বাবু, কাওছার আলী শিকদার, মো. সালাহউদ্দিন, মো. ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম মনির, সোহেল মোড়ল, ফরহাদ বাবু, মাহমুদুল হাসান গালিব, মোর্শেদ রিয়াদ, রাকিবুল ইসলাম বাবু, সজীব হকসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































