Home জাতীয় খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, গ্রেফতার যুবক দুই দিনের রিমান্ডে

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, গ্রেফতার যুবক দুই দিনের রিমান্ডে

7

ঢাকা অফিস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার সুজন নামের এক যুবককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাজধানীর ভাটারায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।