গণসংযোগ ও লিফলেট বিতরণের শেষদিনে বিএনপি নেতৃবৃন্দ
সরকার ভোট ডাকাতির মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়
খবর বিজ্ঞপ্তি।।
জনসাধারনকে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে খুলনা বিএনপি নেতারা বলেছেন, চলমান অসহযোগ আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের বিদায় হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সরকার কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের শেষদিনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহানগর বিএনপি: বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ের মালেক চেম্বার এবং আক্তার চেম্বার সংলগ্ন এলাকায় এবং বিকাল ৩টায় নগরীর হেরাজ মার্কেট, হ্যানিম্যান মার্কেট, ক্লে রোড লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন খুলনা মহানগর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মুরাদ হোসেন ও মইদুল হক টুকু, যুবদল ও ছাত্রদলের মনিরুজ্জামান মনি, মোজাহিদুল ইসলাম টনি, আব্দুল্লাহ আল মামুন, আহসান আল বাকের শোভন, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, শাকিল আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ, নোমান, নাজমুল হাসান হৃদয়, সৈকত ইসলাম উজ্জ্বলসহ অনেকে।
সোনাডাঙ্গা থানা বিএনপি: শনিবার দুপুরে ডামি নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ১৬ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা কর্মীরা বয়রা বাসস্ট্যান্ড ও বয়রা বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক শেখ মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম খোকন, লাবু বিশ্বাস, যুবদল নেতা সাইফুল ইসলাম বকশি, ফারুক খান, আল আমিন দেওয়ান, শরীফুল ইসলাম বাদল, খান আনিছুর রহমান, মিজানুর রহমান,ইনামুল হোসেন, মোঃ হাসান, ছাত্রদল নেতা অমিত মল্লিক, ইব্রাহীম হোসেন, শ্রমিক দল নেতা মোল্লা মাসুদ, হাফিজুল শেখ, হোসেন,শহিদুল ইসলাম প্রমুখ।
খালিশপুর থানা বিএনপি: সকাল সাড়ে ১০টায় বৈকালী মোড় ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন খালিশপুর থানা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন থানা আহবায়ক শেখ জাহিদুল ইসলাম, সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস, শাহিন উদ্দিন, জাহিদ বাবু, সারজেন্ট বাবুল, পিয়ার সুমন, বাবলু, সেলিম চৌধুরী, আবুল কালাম, সাগর শরিফ, মুতালেব, শামিম কাজী, নূর ইসলাম, শেখ হালিম, খোকন,পলাশ, ফেরদৌস প্রমূখ।
দৌলতপুর থানা বিএনপি: সকাল ও বিকালে দৌলতপুরের মহেশ্বরপাশা কালীবাড়ি বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন করেন থানা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল, সদস্য সচিব ইমাম হোসেন, বিএনপি নেতা আব্দুল ওহাব, রফিকুল ইসলাম মিঠুসহ দৌলতপুর থানা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর শ্রমিকদল: নগরীর মহেন দাসের মোড় থেকে কদমতলা ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন মহানগর শ্রমিকদল। এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবুবক্কার সিদ্দিক, জিএম মাহাবুব, আবু জাফর, রাহুল চিশতি, মিজান সরদার, রিপন আকন, ইসলাম খলিফা, বাবুল গাজী, মোঃ নূরআলম, মন্টু হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, মোঃ আজগর, মোঃ হানিফ, মোঃ রিপন, মোঃ আনিস, মোঃ হুমায়ুন, মোঃ দুলু, মোঃ দুলাল, মোঃ মাসুদ, মোঃ কুট্রি, জামাল হাওলাদার, বাদল খাঁ, মোঃ জিয়াদ, ইব্রাহীম খলিল, সেলিম খন্দকার, মোঃ হালিম, মোঃ মিলন প্রমূখ।
স্বেচ্ছাসেবক দল: মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেলা দেড়টায় সাত রাস্তার মোড় থেকে শান্তিধাম মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, নাসির উদ্দিন, মহিদুল ইসলাম, লাবু বিশ্বাস প্রমূখ।
কৃষকদল: বেলা ১টায় খানজাহান আলী রোডের কবরখানার মোড় থেকে পিটিআই মোড়, টুটপাড়া সেন্ট্রাল রোড ও বাবু খান রোডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগরের আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজীব, আবুল কালাম খান, সানাউল্লাহ সানি, মাহফুজ খান, রবিউল ইসলাম রবি, মোর্তোজা কামাল, এস এম জাহাংগির, মোঃ এজাজ শেখ, মোঃ বাবু, মোঃ জাহিদ শেখ প্রমূখ।
জাসাস: মহানগর জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন এর নেতৃত্বে কাজী জলি, মাইনুল ইসলাম কিরণ, রবিউল ইসলাম, মো: আরিফসহ খুলনা মহানগর ও জেলা জাসাসের নেতৃবৃন্দ দুপুর ১টায় রুপসা গোলচত্বর নতুন বাজার ও কাস্টম ঘাট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।
এদিকে বিকাল ৪টায় বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ এর নেতৃত্বে মো: ইব্রাহিম, বাচ্চু শেখ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া বিএনপির নেতা মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে যুবদল নেতা সাইফুল ইসলাম সান্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নেছারিয়া মাদ্রাসা এলাকায় দুপুর ২ ঘটিকায়, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নগরের শেখপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় দুপুর ২ টার সময় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। যুবদল নেতা নাজমুল হাসান নাসিম এর নেতৃত্বে শিপইয়ার্ড এলাকায়, মো: শাহিন ও রাফিউল এর নেতৃত্বে ফুল মার্কেট এলাকায়, মো: মোজাহিদুল ইসলাম টনি ও বাকের এর নেতৃত্বে ধর্মসভা এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
রূপসায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত-৭, আটক-৪
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জোয়ারের হাট (সুজা চত্ত্বর) এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ৩ জন হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ভাই রেজাউল বিশ্বাস, জোয়ার ওয়ার্ড যুবলীগের সভাপতি মনা বিশ্বাস ও যুবলীগ কর্মী সাগর বিশ্বাস। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুলিশ রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবসহ ৪ জনকে আটক করেছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আহত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস জানান, ওই এলাকার আওয়ামীলীগ কর্মী বিল্লাল হোসেন সম্প্রতি পোলের হাট ইজারা পান। এতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে হাটটি দখল করে নেয়। এব্যাপারে ভুক্তভোগী বিল্লাল হোসেন এমপি আব্দুস সালাম মূর্শেদীকে অভিযোগ করায় উক্ত হাবিবের নেতৃত্বে তার লোকজন বিল্লালকে বেদম মারপিট করতে থাকে। এসময় বিল্লালকে বাঁচাতে এগিয়ে গেলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরাও মারধরের শিকার হন। পরে হাবিবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অংশের ওপর হামলা চালায়। এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার নামে কোন হাট নেই, এছাড়া আমি কোন হাটের ইজারাদার নই। পোলের হাটটি দীর্ঘদিন যাবত পোলের হাটের আওতাভুক্ত জামে মসজিদ সরকারি বিধি মোতাবেক ইজারা বহন করে ভোগদখল করে আসছে। হাটের লভাংশ দিয়ে ইমাম সাহেবের সম্মানি এবং মসজিদের উন্নয়নের কাজ চলছে। অথচ একটি মহল আমার নামে পোলের হাট শব্দটি ব্যবহার করে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করছে। তাছাড়া বিল্লালসহ কতিপয় সন্ত্রাসী আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে গোলযোগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষ ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করে। এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। এ ব্যাপারে রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য এস এম হাবিবুর রহমানসহ ৪ জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা মামলা দায়ের করলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
অসহযোগ আন্দোলনে অবরোধ সমর্থনে খুলনা জেলা বিএনপি’র মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনে তিনদিনের গণসংযোগের পর আজ রবিবার সারাদেশে বিএনপি’র একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি। এসময় বিএনপি নেতারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘পাতানো’ উল্লেখ করে সারাদেশের ন্যায় খুলনাবাসীর প্রতি ভোট বর্জনের আহ্বান জানান। পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।
মশাল মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ ও এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, আবুল কালাম লস্কর, এসএম মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লা, শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল আলম, মাহমুদুল হাসান লোটাস, হাবিবুর রহমান বেলাল, মোঃ লিটন তালুকদার, বাহাদুর মুন্সি, পীর আলী, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, মিল্টন রায়, ইমরান খান, তানভীর আলম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, কাজী জাকারিয়া, মোঃ মনির লস্কার, জাফর হাসান, মোঃ নয়ন আসাদুজ্জামান ইস্রাইল বাবু, ইসমাইল খান, মনিরুজ্জামান সোহাগ, বাইজিদ, তরিকুল, ইয়াসিন আরাফাত ও আরিফ শেখ রব্বানি প্রমূখ।।
কালিগঞ্জে সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১ টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ডিবি ওসি মোহাম্মদ বাবুল আক্তার, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল গাইন প্রমুখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমদউল্লাহ বাচ্চু প্রমুখ। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন অতীতের নির্বাচনের কথা ভুলে যান। এই নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে নির্বাচন কমিশন কর্তৃক নীতিমালা অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের চাকরি নিয়ে সমস্যা হবে। তিনি আরো বলেন নির্বাচনের আগের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকল জিনিস নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাবেন, সেখানে কেন্দ্রে অবস্থান করতে হবে সকলে মিলে রান্না করে খাওয়া দাওয়া করবেন। নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে। নির্বাচনের দিন সহকারি রিটার্নিং অফিসার ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তিনি আরো হুঁশিয়ারি করে বলেন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এখন থেকে তাদের চলাফেরা কথাবার্তা সবকিছু হিসাব করে বলতে হবে। কারণ তাদের কথা প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থা মোবাইল ফোনে রেকর্ড হচ্ছে। আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচনে দায়িত্ব পালন করুন আপনাদের শান্তিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচনের প্রশিক্ষণে কালিগঞ্জের তিনটি ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে ভেন্যুগুলো হচ্ছে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রশিক্ষণে প্রথম দিনে প্রিজাইটিং অফিসার, সহকারী পিজাটিং অফিসার ও পোলিং অফিসার ৯’শ ২৬ জন প্রশিক্ষণ গ্রহণ করে। রবিবার একই ভ্যানুতে ৮’শ ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। কালিগঞ্জে ৭৯ টি ভোটকেন্দ্রে ১ হাজার ৭’শ ৬৬ জন দায়িত্ব পালন করবেন। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২’শ ৮০ জন ও পোলিং অফিসার ৫’শ ৭ জন।
কুয়াশার চাদরে ঘিরে রেখেছে সমগ্রহ দাকোপ অঞ্চল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
কুয়াশার চাদরে ঘিরে রেখেছে সমগ্রহ দাকোপ অঞ্চল। খুলনার দাকোপে হঠাৎ কয়েক দিন থেকে তেরে বসেছে শীত, কুয়াশার চাদরে দাকোপের বিভিন্ন অঞ্চল সূর্যের দেখা নেই। এই হার কাঁপানো শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ, সরো জমিনে ঘুরে দেখা গেছে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে সাবধানের সাথে গাড়ি চালাচ্ছেন সচেতন চালকরা। হঠাৎ অত্যন্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শীত নিবারণের জন্য কাঠ কিংবা খোর দিয়ে আগুন জ্বালিয়ে ঘিরে বসেছে শীত নিবারণ করার জন্য বিভিন্ন বয়েসী শ্রেণী পেশার মানুষ। এদিকে খুলনা জেলার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এই শীতের তীব্রতা থাকবে আরো বেশ কয়দিন। কেননা ঘন কুয়াশা কারণে শীত জমতে শুরু করেছি। এদিকে শীত পড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে পড়ে থাকা ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নাই। দাকোপ এলাকা ঘুরে জানা যায় তাদের জন্য শীত বস্তু বিতরণের কোন দৃশ্য এখনো চোখে পড়েনি। তাই সমাজের বিত্তবান শ্রেণির লোক, সমাজসেবক ও বিভিন্ন এনজিও এবং সরকারের পক্ষ থেকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান এই সমাজের নিম্ন আয়ের ও পথে পড়ে থাকা অবহেলিত মানুষেরা।
পাইকগাছায় নকল জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে ছাত্রীকে বিবাহ: বন্ধ করলো প্রশাসন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় একটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকালে ভ্রম্যমান আদালত বসিয়ে ওই বাল্য বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ আল-আমীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নে ৫ম শ্রেণির ছাত্রী(১১)কে পার্শ্ববর্তী এলাকার একটি ছেলে(২০) সাথে নোটারী পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করে।
গোপন সংবাদে খবর পেয়ে সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ থেকে ছাত্রীকে রক্ষা করা হয়। এ সময় দেখা গেছে জন্ম নিবন্ধন জালিয়াতি করে বয়স বাড়িয়ে ওই বিবাহ দিচ্ছিলেন তারা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে বিবাহ বন্ধ করে দেয়া হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো বৈধতা নেই। মেয়েটিকে স্কুলে ভর্তি করে তার লেখাপড়া চালিয়ে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।
পাইকগাছায় মাদক কারবারি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মন্টু শেখ(৫৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার মাদক কারবারিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছায় মাদক কেনা বেচা হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা কালে ভিলেজ পাইকগাছার হাতেম শেখের পুত্র মন্টু শেখ(৫৩) কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জান, সে দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। তার নামে থানায় মাদক মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছার চাঁদখালীতে নৌকা প্রতিকের প্রার্থীর জনসভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে চাঁদখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদখালী বাজার চত্বরে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সভাপতি মুনছুর আলী গাজী। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড,সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত,আব্দুর রাজ্জাক মলঙ্গী,জিএম ইকরামুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মঃ রশীদুজ্জামান বলেন, দেশ জাতীর কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। প্রধান অতিথি এ্যাড,সোহরাব আলী সানা বলেন,আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, জনগণকে বোকা বানাতে আবারও নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়ে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে সরকার। কিন্তু দেশের ফুঁসে ওঠা জনগণকে আর বোকা বানাতে বা কোনো ষড়যন্ত্র বান্তবায়ন হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আওয়ামী গোষ্ঠী ঘোষণা দিয়ে দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই লুটেরা আওয়ামী সরকারকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে খুলনা মহানগরীর বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় জামায়াত নেতা আজগর আলী, লিয়াকত বিশ্বাস, আবু আব্দুল্লাহ, শাহাদত হোসেন, কালিম উল্লাহ, আব্দুল জব্বারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এই সরকার মনে করেছে জামায়াতসহ বিরোধী দলীয় শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে, নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দেবে না। তারা জেগে ওঠেছে, রাজপথে নেমে এসেছে।
মাগুরার শালিখাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জন সভা
নওয়াব আলী মাগুর
মাগুরার শালিখাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জন সভা ২২ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় শতখালী ইউনিয়ন পরিষদের চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সজিব হোসেন। বিেেশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে
শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরোজ আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কর,সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দল হালিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার সাবানা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.সামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডলার তরফদার,উপজেল আওয়ামী লীগের প্রচার সম্পাদক তুহিনুল ইসলাম, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান শিকদার,শালিখা ইউনিয়ন আওয়মী লীগ মোঃ আনিচুর রহমান,শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিকু,শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মিনা,আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মশিয়ার রহমান, তালখড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল বিশ্বাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সি, মৎস্যজীবি লীগের উপজেলা সভাপতি ইমদাদুল হক, উপজেলা সৈনিক লীগের সভাপতি নওয়াব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবেরুল ইসলাম সাগর প্রমুখ।
সেখ জুয়েলের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার সকাল থেকে নগরীর ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেছেন সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নগরীর রুপসা ঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপরে নতুন বাজার, কয়লা ঘাট, নার্গিস মেমোরিয়াল, হাজী মুহসিন রোড, টিবি ক্রস রোড, ট্যাংক রোড, গগণ বাবু রোড ও আলিয়া মাদ্রাসা এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেন। এসময় নেতৃবৃন্দ পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। এতে অংশগ্রহণ করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ রাজীব হোসাইন, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহজ্জ হাওলাদার, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, নাজমুল হাসান সাজু, মোঃ কবির হোসেন, রুবেল তালুকদার, মোঃ মারুফ হোসেন, ইব্রাহিম হোসেন আরজু, সাজ্জাদ আফ্রিদি রাদ, রফিকুল ইসলাম রেজা, মনোয়ার হোসেন রাশিক, রাজিউল ইসলাম রাজু, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ আকরাম হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ কবির হোসেন, মোঃ রাজু শেখ, মোঃ মারুফ হোসেন, শামীম হাওলাদার, ইব্রাহিম হোসেন আরজু, মোঃ সুমন হাওলাদার, মোঃ মাহফুজুল আলম সুমন, সাজাহান শিকদার, মোঃ রাজু, আকরাম হোসেন,মোঃ হুমায়ুন, রাম, তৈয়েবুর রহমান তৈয়েব, মোঃ ইজাজুল ইসলাম, , শামীম শেখ, নবিরুল ইসলাম নয়ন, অয়ন মন্ডল, শেখ মনোয়ার হোসেন রাশিক, রাম মোহন সরকার, সাগর বৈদ্য, সাকিব হোসাইন শোভন (নয়ন), মোঃ রমজান প্রমুখ।
ডুমুরিয়ায় নৌকার পক্ষে এমপি পুত্রের গণসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ’র পক্ষে তার জৈষ্ঠ্যপুত্র প্রফেসর ডঃ বিশ্বজিৎ চন্দ গণসংযোগ ও পোষ্টার বিতরণ করেন। গণসংযোগ কালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের সাজিয়াড়া,খলশি, খাজুরা, ভুলটিয়াসহ বিভিন্ন গ্রামে তিনি গনসংযোগ করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা যুবলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগ নেতা সত্যম কুমার, প্রসেনজিৎ , দেবদুলাল চন্দ্র, বিশ্বজিৎ কুমার মন্ডল, তানভীর আহমেদ, আলমগীর হোসেন,আরাফাত রহমান, রাসেল সরদার, তাসিন রহমান , আবিদ হাসান, বিপ্লব কুমারসহ অনেকেই।
জীবননগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দু’বছর পর গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পুলিশ দু’বছর পর গ্রেফতার করেছে।
শনিবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান জানান, জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৬ মাসের কারাদন্ড ও ৭২ হাজার ১শ৮৫ টাকা অর্থদণ্ডে দন্ডিত আন্দুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের মৃত ছাগবার আলীর ছেলে মোঃ ওমর আলী (৫০)কে আন্দলবাড়িয়া বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
তাকে শনিবার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। ৬ মাসের সাজা এড়াতে সে দীর্ঘ ২ বছর পলাতক ছিলো।
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জন গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, শুক্রবার দিনগত রাত সোয়া ১ টার দিকে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা থেকে নাশকতা মামলায় এজাহার ভুক্ত পলাতক আসামি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দিন ময়েন(৪৫)কে গ্রেপ্তার করে।অপরদিকে শুক্রবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রাম থেকে দেশে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে পেয়ারাতলা গ্রামের সিদ্দিক খানের ছেলে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে (৬২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় আলী হোসেনের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সদৃশ বস্তু, ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়। বিএনপির এ দু’নেতাকে গ্রেপ্তারের বিষয়টি জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, গ্রেফতার কৃতদেরকে শনিবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
দেশে এলো মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে বিদেশি জাহাজ
বাগেরহাট প্রতিনিধি
মেট্রোরেলের ৪৭৮ পিস কংক্রিকের পাইল নিয়ে দেশে এসেছে এমভি হরিজন-৯ নামের একটি পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ।
শনিবার বিকেলে জাহাজটি বাগেরহাটের মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে, ১২ ডিসেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে ঐ মালামাল ঢাকায় পাঠানো হবে। মেগা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলাবন্দর দিয়ে আমদানি করা হয়েছে।
ঘন কুয়াশায় ঢাকা খুলনা
স্টাফ রিপোর্টার
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে খুলনা। শনিবার সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যাচ্ছে না। এছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, এ বছর আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক-মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
বাগেরহাটে সাংবাদিকদের সাথে শেখ তন্ময়ের মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় এমপি। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই মতবিনিময় সভা করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইঁয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, মোঃ কামরুজ্জামানসহ বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে এই জেলায়। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়া বাগেরহাট পৌরসভার উন্নয়নে মাস্টার প্লান করে কাজ করা হবে। সেই সাথে সুপেয় পানি, রাস্তাঘাট নির্মাণ, খাল খনন ও নতুন নতুন প্রতিষ্ঠান নির্মানসহ সব ধরণের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে বৃহৎ পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান এই প্রার্থী।
এছাড়া সভায় উপস্থিত, সংবাদকর্মীরা বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন, সুবিধা, অসুবিধা, নাগরিকদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। সংসদ সদস্য শেখ তন্ময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন আশ্বাস দেওয়ার পাশাপাশি বাস্তব চিত্র তুলে ধরেন।
খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মিনার প্রতিকের পক্ষে খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন তার নির্বাচনি এলাকার লাখোহাটি , নন্দদপ্রতাপ, সহ বিভিন্ন এলাকায় গতকাল ব্যাপক গনংযোগ করেছেন গনসংযোগ কালে তিনি আগামি ৭ জানুয়ারি ভোটকেন্দে গিয়ে তার প্রতিক মিনার মার্কায় ভোট দেওয়ার আহবান জানান নির্বাচিত হতে পারলে খুলনা ৪ আসনকে একটি মডেল এলাকা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রতি দেন ভোটার ও এলাকাবাসিদের। এসময় তিনি বলেন সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান। এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।
আড়ংঘাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ বাদিকে হুমকি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানার যোগিপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে সরদার লিয়াকত হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থাপনা করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসলেও পুলিশ যাওয়ার পরে পুনরায় কাজ শুরু করে সরদার লিয়াকত হোসেন। আড়ংঘটার সরদার পাড়ার এস এম হাবিবুর রহমান একই এলাকার সরদার লিয়াকত হোসেন সহ ২ জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে মামলা করেন যার নং ৭৭৮/২৩ ইং । আদালত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। মামলার বাদী এস এম হাবিবুর রহমান বলেন আদালতের নির্দেশ অমান্য করে সরদার লিয়াকত হোসেন উক্ত জমিতে স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ হলে থানায় খবর দেওয়া হয় তখন পুলিশ আসে কাজ বন্ধ করে দেয় কিন্তু পুলিশ চলে গেলে তারা আবার কাজ শুরু করে এমনকি বিবাদীর আমাকে বিভিন্ন ভয়ভীতি ও থানা পুলিম করতে নিষেধ ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা আমাদের মালিকানাধীন জায়গায় অনধিকার প্রবেশ করে পাকা স্থাপনা নির্মাণ করছে। এ ঘটনায় তিনি প্রশাসনের উর্দ্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন।এ বিষয়ে জানতে চাইলে আড়ংঘাটা থানার ওসি হাসান আল মামুন বলেন আদালতের নির্দেশ অমান্য করার কোন সুযোগ নেই । যদি এরকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অসহযোগ আন্দোলনে” জনমত তৈরির লক্ষ্যে দৌলতপুরে যুবদলের লিফলেট বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নির্দেশে- “ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে” জনমত তৈরির লক্ষ্যে দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপস্থিত গতকাল শনিবার দুপুরে দৌলতপুর থানা এলাকার বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়। ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ নয়ন জাহিদ, হৃদয়, শোভন, সাদ্দাম, লাভ, রাজ্জাক, রাশেদ, সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ।
জাসাস খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটির লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক সফল করতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাসাস খুলনা মহানগর ও জেলার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে শনিবার লিফলেট বিতরন করা হয়েছে।ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাসাস খুলনা মহানগর ও জেলার সকল স্তরের নেতৃবৃন্দের উপস্থিতে নগরীর রূপসা মোড়,নতুন বাজার,২নং কাস্টমঘাট,নতুন বাজার ওয়াপদা রোড এবং রূপসা স্ট্রান্ড রোডের আবাসিক এলাকায় এই লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়। উক্ত লিফলেট বিতরন কর্মসৃচিতে উপস্থিত ছিলেন জাসাস খুলনা মহানগর আহবায়ক ইন্জি: নূর ইসলাম বাচ্চু, যুগ্ম-আহবায়ক কাজী জলিল ও মঈনুল ইসলাম কিরন,জেলা আহবায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব আজাদ আমীন,সদর থানা সভাপতি রবিউল ইসলাম,মো:আরিফ,মো: ডালিম,মো:মাহফুজ হোসেন,রানা,মনিরুল,জিয়াসহ প্রমূখ নেতৃবৃন্দ।
দাকোপে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার চালনা কেন্দ্রীয় শহীদ মিনারস্থ চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রিন্সিপাল সাগর সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, পানখালী ইউনিয়ন চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, অধ্যাপক অনিমেষ মন্ডল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক বিধান ঘোষ, সাংবাদিক শিপন ভূইয়া, আজগর হোসেন ছাব্বির, মোঃ মামুনুর রশিদ, জি এম আজম প্রমুখ। সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফলাফল ও শিক্ষার্থী, অবিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে নৌকার প্রার্থী পক্ষে গণসংযোগ ও পথসভা
খবর বিজ্ঞপ্তি
২৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ নৌকার প্রার্থী ননীগোপাল মণ্ডলের পক্ষে খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাছিবুনিয়া, নিজখামার, ঠিকরাবাদ, হোগলাডাঙ্গা, বাঁশবাড়িয়া, রাজবাঁধ, আলাইপুর, কৈয়া বাজার, শৌলমারী, জয়খালী এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করা হয়। গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পুরস্কারপ্রাপ্ত মৎস্য সংগঠক মোঃ আসাদুজ্জামান কচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোল্লা, সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পলাশ রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক অনুপম বিশ্বাস, মাস্টার সুরেশ চন্দ্র বিশ্বাস, প্রদীপ হীরা, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, পরিচালক বিকাশ চন্দ্র বিশ্বাস ও মাস্টার শহিদুল ইসলাম, বিশিষ্ট সমবায়ী মোদ্দাসের আলী মাস্টার, মহিলা নেত্রী বুলু রানী মণ্ডল, স্মার্ট ফিশারিজ-এর ই-টেসিবিলিটি পাইলট প্রকল্পের কো-অডিনেটর মৎস্যবিদ মনিরুজ্জামান, ফোয়াব খুলনা জেলা কমিটির সদস্য সচিব পুরস্কারপ্রাপ্ত গলদা চিংড়ি চাষী শেখ শাকিল হোসেন, মৃণ¥য় রায়, শেখর মাস্টার, মনোজ বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, উত্তম মণ্ডল, রত্না বিশ্বাস, লতিফা বিশ্বাস, চিরঞ্জীব রায় (পাপ্পু), বিপুল রায়, জালাল উদ্দিন খোকন প্রমুখ।
পুলিশের হাতে ৩ চোর আটক ॥ ১০ লাখ টাকার মালামাল উদ্ধার
বিশেষ প্রতিনিধি ॥
কীটনাশক দোকানমালিক ছাইফুস ছোবহান আত্মীয় বাড়িতে ছিলেন। এতে চুরির সুযোগ নিয়ে তার দোকানের প্রায় ১০ লাখের অধিক টাকার কীটনাশকদ্রব্য চুরি করে চোরেরা। । পরে দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই পুলিশের হাতে ৩ জন আটক হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া বিপুল পরিমান মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবস্থিত থানার পুলিশের অল্প দুরের থানাপাড়ায়
আটককৃতরা হলেন- উপজেলার থানাপাড়া এলাকার আবু সামার ছেলে জমসেদ নাসের খান, আবু তালেবের ছেলে জাহিদ হাসান শোভন ও বারোবাজার এলাকার আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১১ টায় কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, গত ৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছোবহান ট্রেডার্সের মালিক ছাইফুস ছোবহান আত্বীয় বাড়িতে ছিলেন। এই সুযোগে চোরেরা তার প্রতিষ্ঠানের পেছনের গেটের তালা ভেঙ্গে দোকানে থাকা ১৩৭ টি কীটনাশক স্প্রে মেশিন ও বিপুল পরিমাণ কীটনাশকসহ ১০ লাখের অধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় শুক্রবার রাতে দোকান মালিক কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৩ জনকে আটকসহ কমপক্ষে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করে। এরা এ এলাকার সংঘবদ্ধ চোরচক্রের সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায় বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে ঃ নারায়ন চন্দ্র চন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার দুরদর্শিতা ও কর্মদক্ষতায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দরিদ্র দেশ থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। আমরা ২০৩০ সালে সবাইকে শিক্ষিত করব। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। তিনি শনিবার ডুমুরিয়া উপজেলা সদরের বাজার এলাকা ও রঘুনাথপুর ইউনিয়নে গনসংযোগকালে এসব কথা বলেন।
শনিবার বিকেলে রঘুনাথপুর ইউনিয়নে বিভিন্ন পথসভায় রঘুনাথপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল আলম টুটুল সভাপতিত্ব করেন।
শিক্ষাবিদ নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, শেখ হাসিনা আপনাদের নিরাপদ, উন্নত জীবন, উন্নত জীবনযাত্রা এবং স্মার্ট সোনার বাংলাদেশ উপহার দিবেন। যে দেশে আপনারা মাথা উঁচু করে বীরের মতো বাঁচবেন। আপনাদের সন্তানেরা উন্নত শিক্ষা গ্রহণ করে সারা বিশ্বে বাংলাদেশকে উচ্চ মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। ডুমুরিয়া উপজেলার শাহপুরে সরকারি একটি ডিপ্লোমা ইন্সটিউটউট গড়ে তোলা হয়েছে। শাহপুর মধুগ্রাম কলেজটি বর্তমান সরকার সরকারি করে দিয়েছেন। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, আবু সাঈদ সরদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতালী হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান বিল্লাল, সরদার আবু হাসান, বিএম বিল্লাল, গাজী আব্দুল হক, বিভা বিশ্বাস, জিল্লুর রহমান আকুঞ্জি, তুষার কান্তি মন্ডল তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।
নারায়ন চন্দ্র চন্দ শনিবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল সার্বজনিন মন্দির, কোমরাইল আলতাফের মোড়, রঘুনাথপুর বাজার, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, দেড়ুলি সাহা পাড়া, আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, শাহাপুর বাজার, থুকড়া বাজার, রুপরাপপুর – গজেন্দ্রপুর, দেলতলা মন্দির, মাধবকাঠী এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।
সাতক্ষীরা সদর আসনের বীর মুক্তিযোদ্ধারা সমর্থন দিলেন ঈগল প্রতীকে
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে নৌকা না থাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির প্রতি তাদের সমর্থণ জানালেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা। সে সব সময় মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। মহান জাতীয় সংসদে তিনি আমাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তা বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে সম্মানীত করেছেন। আমরা সকল সময় সুখে-দুঃখে তাকে কাছে পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক। তাকে আমরা আবারও মুক্তিযোদ্ধারা ও সাতক্ষীরার মানুষ এমপি হিসেবে তাকে পেলে খুবই উপকৃত হবো। স্বাধীনতার স্বপক্ষের জনতাসহ সকলকে একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার পাশে থেকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধারা এবং সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।” এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা এম.এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আদর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান চুয়ে, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসান প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।











































