Home খেলাধুলা অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন ‘খুনি’ অস্কার

অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন ‘খুনি’ অস্কার

48
FILE PHOTO: South African Olympic and Paralympic sprinter Oscar Pistorius leaves the North Gauteng High Court in Pretoria October 15, 2014. REUTERS/Siphiwe Sibeko

স্পোর্টস ডেস্ক।।

২০১৩ সালের ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস। ঐ খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তার। তবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৫ জানুয়ারি প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ‘ব্লেড রানার’ খ্যাত অস্কার পিস্টোরিয়াস। তার মুক্তির খবরটি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি)।

গত মার্চেই অস্কারের প্যারোলে মুক্তি পাওয়ার আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। তবে এবার আর হতাশ হতে হয়নি দক্ষিণ আফ্রিকান প্যারা অলিম্পিয়ানকে। অবশ্য নতুন বছরে মুক্তি লাভের পর কর্তৃপক্ষ আর সব প্যারোলে মুক্তি পাওয়া অপরাধীর মতোই পর্যবেক্ষণ করবে পিস্টোরিয়াসকে।

দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন অস্কার। ঐ গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট।