রূপসা প্রতিনিধি।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ন্যায়ের পথে কাজ করে যাচ্ছেন।
সকল ধর্মের মানুষের শান্তির নীড় হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা। সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশের সকল ধর্মের অনুসারীদের নাগরিক সুরক্ষা নিশ্চিত করে সব সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ।
তিনি প্রতিটি ধর্মের মানুষের জন্য সরকারি ছুটির ব্যবস্থা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
তার সুযোগ্য কন্যার নেতৃত্বে সারাদেশে মডেল মসজিদ নির্মিত হচ্ছে। তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অপরদিকে লুটেরা
বিএনপি- জামাত জোট সরকার খুনিদের মদদ দিয়েছে। খুন সন্ত্রাস ও জেএমবি সৃষ্টি করে বাংলাদেশকে ত্রাসের ভূমিতে পরিণত করেছিল
এবং দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।
রূপসার টিএসবি ইউনিয়নে তিলক গ্রামে সাঈদ মোল্লার বাড়িতে গতকাল ২৮ আগস্ট বিকাল ৩টায় তৃণমূল জনসাধারণের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে
অচিরেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।
এমপি আরো বলেন, সরকার দেশের উন্নয়নে একদিকে যেমন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। একইভাবে গ্রামীণে মানুষের উন্নয়নে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করেছে। এসব উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগের নৌকা মার্কায় আবারো ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় এনে নিশ্চিত উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনকেও উন্নত করতে হবে। আজকের এই উঠোন বৈঠকে উপস্থিত সকলের প্রতি আস্থা-বিশ্বাস ও ভালোবাসা রেখে আবারো অনুরোধ করছি নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে আমাদেরকে। টি এস বি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শওকাত। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ.ম. আব্দুস সালাম, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন -আহবায়ক মোঃ মোতালেব হোসেন। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার অহিদুজ্জামান মিজান, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম। রূপসা উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান বাবুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রূপসা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা,উপজেলা আওয়ামী লীগ নেতা শ, ম জাহাঙ্গীর, মোঃ ফরিদ শেখ, আসাদ খান, মোঃ বেনজীর হোসেন, ফ,ম আইয়ুব আলী, মোঃ মঈন উদ্দিন, আওরঙ্গজেব স্বর্ণ, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন, শামসুল আলম বাবু, খাইরুজ্জামান সজল, মহিউদ্দিন মানিক, সোহাগ, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য চয়নিকা খান, হেনা প্রমুখ।
এরপর তিনি নৈহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইলাইপুর মোড়ে ওয়ার্ডবাসীর আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে বিকাল ৪টায় আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মান্নান শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। প্রধান বক্তা ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। সার্বিক পরিচালনায় ছিলেন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ কামরুজ্জামান সোহেল। এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকি, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন। বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম, জেলা আওয়ামীলীগ নেতা ফ,ম আঃ সালাম, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী প্রমূখ।










































