Home আঞ্চলিক বঙ্গবন্ধুকে হত্যা করলেও আদর্শকে তারা সেদিন হত্যা করতে পারেনি: নারায়ন চন্দ্র চন্দ

বঙ্গবন্ধুকে হত্যা করলেও আদর্শকে তারা সেদিন হত্যা করতে পারেনি: নারায়ন চন্দ্র চন্দ

15

 

খবর বিজ্ঞপ্তি||

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু তাঁর আজীবনের লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তাঁর শ্রম, সময়, মেধাকে কাজে লাগিয়ে তিনি দুর্বার গতিতে এগিয়ে চলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫’র ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের এদেশীয় দোসররা। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে তারা সেদিন হত্যা করতে পারেনি।

তিকি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই চেতনাকে ধারণ করে দেশবাসীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। তারই হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে উন্নত বাংলাদেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে চতুর্থবারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ফিরিস্তি সাধারণ মানুষের কাছেই তুলে ধরতে হবে এবং তাদের বুঝাতে হবে।

গতকাল শনিবার বেলা ২টায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, কার্যনির্বাহী সাদস্য আজগর বিশ্বাস তারা, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মেজবাহুল আলম টুটুল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রুমা। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি খান খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা অরিন্দম মল্লিক, সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান।

শাহপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কাজী আলী আকবর এর সভাপতিত্ব ও জেলা কৃষক লীগের সদস্য আবু তারিক খানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান রনজিত বালা, জেলা কৃষক লীগ নেতা আব্দুল মান্নান খান মনা, উপজেলা কৃষক লীগ নেতা গাজী আব্দুল হক, এড. মিল্টন শেখ, খালেদা খানম ফেন্সি, ত্রিনাথ বৈদ্য, নিভা রানী বিশ্বাস প্রমুখ।