দাকোপ প্রতিনিধি।।
দাকোপ উপজেলা আশ্রায়ন প্রকল্পের ট্যাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুল আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আশ্রায়ন প্রকল্পের ট্যাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেব বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল মাঝি, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এসআই সুশান্ত পাল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, প্রতিনিধি ও জনপ্রতিনিধিবৃন্দ।
দাকোপে খিৃষ্টান পুরোহিতদের সাথে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কর্মশালা

দাকোপে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারের ধারাবাহিকতায় দ্বিতীয় দিন খিৃষ্টান ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা প্রকল্প-২,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা,দাকোপ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। বক্তৃতা করেন নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমবরম, খিৃষ্টান ধর্মীয় নেতা রবার্ট জীবন্ত নাথ, দানকুমারী প্রমুখ। এ সময় উপজেলা খিৃষ্টান ধর্মীয় রেজিষ্টার ও পুরোহিতবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।











































