Home আঞ্চলিক খুলনায় কাঁশবন থেকে যুবতীর লাশ উদ্ধার

খুলনায় কাঁশবন থেকে যুবতীর লাশ উদ্ধার

158

 

স্টাফ রিপোর্টার।।
খুলনায় আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে পাশবিক নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত যুবতী বগুড়া সদরের চক ফরিদ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মো. আবুল হোসেনের মেয়ে।

নগরীর হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবনে এক যুবতীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি বলেন, নিহত যুবতীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পাশবিক নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি তদন্ত আরো জানান, প্রথমে নিহত যুবতীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত যুবতীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, ঐ যুবতী কীভাবে ঐ স্থানে আসল এবং তার হত্যাকাণ্ডের ঘটনায় কে কা কারা জড়িত এবং ক্লু উদঘাটনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।