Home খেলাধুলা বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

14

ক্রীড়া ডেস্ক।।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ‌্যকার দ্বিপক্ষীয় সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। এদিন সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু এবং টাইটেল স্পন্সর ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান উপস্থিত ছিলেন।

এ সময় টিটু বলেন, ‘ওয়ালটনকে ধন‌্যবাদ জানাই। ওয়ালটন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের পরিবারের একটি অংশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের পথচলা। কখনো তারা টাইটেল স্পন্সর। কখনো কো-স্পন্সর। সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তারা থাকে। আশা করছি ক্রিকেটের সঙ্গে তাদের এই পথচলা অব‌্যাহত থাকবে।’

ওয়ালটনের চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন গ্রুপের বন্ধুত্ব অনেক পুরোনো। ১২-১৩ বছর ধরে ক্রিকেটের সেবায় আমরা ওয়ালটন গ্রুপ যুক্ত। আমরা সেই সুযোগটি পেয়েছি। এজন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন‌্যবাদ জানাতে চাই। আমরা ক্রিকেটের সঙ্গে নিজেদের ব্র‌্যান্ডকে অ‌্যাসোসিয়েট করে যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছি তা সত‌্যিই অভূতপূর্ব। বাংলাদেশের বাইরের মানুষ আমাদের দেশ নিয়ে যদি তিনটি কথা বলে একটি অবশ‌্যই থাকে ক্রিকেট। ক্রিকেটের মাধ‌্যমেই আমাদের দেশের অনেক পরিচিতি হয়েছে। সেই ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকায় ওয়ালটন গ্রুপ গর্বিত।’