পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত ও কানধরে চেয়ার থেকে উঠিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযায়, উপজেলার ভুবনমোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ। তাকে বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস শিক্ষক- কর্মচারী পদে নিয়োগ দেয়ার জন্য সভা আহ্বান করতে বলে আসছেন। কিন্তু আদালতে কমিটি সংক্রান্তে মামলা চলমান থাকায় তিনি সভা আহ্বান করতে অসম্মতি জানিয়ে আসছেন। একারণে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা সড়ে ১১ টার দিকে সভাপতি কয়েকজন যুবককে নিয়ে বিদ্যালয়ে আসেন। একই ভাবে সভা আহ্বানের কথা বললে প্রধান শিক্ষক বলেন নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে সভা আহবান করবো। এ সময় সভাপতি ক্ষিপ্ত হয়ে রেজুলেশন খাতা ও নোটিক বহি চাইলে তা না দেয়ায় প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে কান দরে চেয়ার থেকে উঠিয়ে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। তার কাছে থাকা ব্যাগ কেড়ে নেয়। এ বিষয়ে সভাপতি বলেন একজন প্রধান শিক্ষকের এমন ঘটনা ঘটানোর প্রশ্নই উঠেনা। তবে রেজুলেশন খাতা চাওয়া হয়েছে এটা সঠিক। আগামী বৃহস্পতিবার কমিটির সভা আহ্বান করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











































