খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । মঙ্গল বার ( ৬ই জুন)সকাল ১০ ঘটিকায় খুলনা মহানগরীর শিববাড়ি মোর কে ডি এ এভিনিউ রোড পল্লীমঙ্গল স্কুল বানরগাতি বাজার সহ ১৮ ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
শফিকুল ইসলাম মধু বলেন, খুলনা সিটি কর্পোরেশন বসবাসরত সাধারণ নাগরিকদের সেবা দিতে ব্যর্থ হয়েছেন বিগত দিনে মেয়র দায়িত্ব নিয়েছিলেন যারা। সেবার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই জাতীয় পার্টি খুলনা সিটির ব্যাপক উন্নয়ন করেছে যেমন সিটি কর্পেশন নামে রূপান্তরিত করেছে সোডিয়াম বাতি স্থাপন করেছে চাউলের মূল্য ছিল কম সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স ছিল অনেক কম সাধারণ নাগরিকদের আমরা সেবা দিয়ে গেছি ইনশাআল্লাহ।
আমি একটা কথাই বলবো যে এই খুলনা সিটির সাধারণ নাগরিকদের সেবাসহ তাদের অধিকার আমরা ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাইতো সিটির নাগরিকদের কাছে আমার একটি দাবি আমাকে একটি ভোটের মাধ্যমে বিজয়ী করে আপনাদের সেবা বুঝে নিন ।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি এড্যা: মহানন্দ সরকার,নগর জাতীয় পার্টির সাধারন সাধারন আব্দুল্লাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশফাকুল ইসলাম সেলিম,তৌমুর হোসেন শাহিন, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান,নেয়ামত খান,অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব,ফয়সাল,ইব্রাহিম, শহিদ হাওলাদার,গাজী মোশারফ, প্রমূখ।










































