Home আঞ্চলিক লাঙ্গল প্রতীকে ভোট দিন খুলনার যথাযথ উন্নয়ন করা হবে: রুহুল আমিন হাওলাদার

লাঙ্গল প্রতীকে ভোট দিন খুলনার যথাযথ উন্নয়ন করা হবে: রুহুল আমিন হাওলাদার

19

খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় পার্টির কো-চেয়ারপার্সন এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, লাঙ্গল প্রতীকে ভোট দিন খুলনার যথাযথ উন্নয়ন করা হবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন যে সব উন্নয়ন করেছি তা এখনও দৃশ্যমান। পল্লীবন্ধু এরশাদ এ দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। এখন তারই আদর্শে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বিকাল সাড়ে ৫টায় খুলনা প্রেসক্লাবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি কঠোর হয় তাহলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন সম্ভব। যেটি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি। খুলনাতেও এটি হওয়া সম্ভব। তাই খুলনার মানুষ যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফলে নতুন কিছু হতে পারে। মতবিনিময়কালে কেসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, দিদার বক্স ও সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জাহিদ হোসেন জাহাঙ্গীর, ডাঃ সৈয়দ আবুল কাশেম, মোস্তফা কামাল জাহাঙ্গীর,আলহাজ ইসমাঈল খান টিপু,ঢালি সফিকুর ইসলাম,আব্দুল ওদুদ মোড়ল,এড্যাঃ অচিন্ত কুমার দাস,আশরাফুল ইসলাম সেলিম, আব্দুল আজিজ,শেখ সাদী,এড্যাঃ লুতফর রহমান,সরদার জিয়াউল হক,মাহতাব উদ্দিন,সাদ্দাম মোড়ল,তোবারক হোসেন তপু,প্রিন্স হোসেন কালু,মোল্লা সাইফুল ইসলাম, অপূর্ব দত্ত নেতু,মাজহার যদ্দ পান,মোঃ এজাজ, রেজা মহসিন,এম মনসুর শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।