Home আঞ্চলিক অচিরেই একদফার আন্দোলনের মাধ্যমে লুটতরাজ মাফিয়া সরকারের পতন নিশ্চিত:এজাজ খান

অচিরেই একদফার আন্দোলনের মাধ্যমে লুটতরাজ মাফিয়া সরকারের পতন নিশ্চিত:এজাজ খান

12

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, তেল-গ্যাস-বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্যমূল্য কমানোসহ ১০দফা দাবির আন্দোলনে সারাদেশের ন্যায় খুলনার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সুসংগঠিত। সাধারণ মানুষও স্বতস্ফুর্ত অংশগ্রহন করছে বিএনপি’র কর্মসূচিতে। অচিরেই একদফার আন্দোলনের মাধ্যমে লুটতরাজ মাফিয়া সরকারের পতন সুনিশ্চিত ইনশাআল¬াহ্। দেশের এ ক্রান্তিকালে দলের অভ্যন্তরে কোনো মান-অভিমান নয়, এবারের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের সংগ্রাম। তাই পাড়া-মহল-ায় সকলেই আওয়াজ তুলতে হবে, ‘চলো যাই যুদ্ধে, মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে’।
গতকাল শনিবার (০৩ জুন) বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল¬া সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মলি¬ক, অধ্যাপক মনিরুল হক বাবুল ও আশরাফুল আলম নান্নু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইলিয়াস হোসেন মলি¬ক, মোল¬া সাইফুর রহমান, খান সাঈদ হাসান, রাহাত আলী লাচ্চু, খান ইসমাইল হোসেন, মোঃ জাবেদ মলি¬ক, মোঃ শহিদুল ইসলাম, এ কে আজাদ আমিন, আইয়ুব হোসেন মোল¬া, গাজী জাকির হোসেন, মোল্যা বেলাল হোসেন, ডাঃ হাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আব্দুল¬াহ আল মামুন নিপু, মাছুম গাজী, খান মোহাম্মদ, আমিনুর ইসলাম পলাশ, মোঃ আলম চৌধুরী, খন্দকার ওমর ফারুক, মোহাম্মদ আলী টুটুল, মোঃ লিটন শেখ, মলি¬ক খায়রুল ইসলাম ও মেহেদী হাসান সাজ্জাত প্রমুখ।।