Home আঞ্চলিক দাকোপে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

দাকোপে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

21

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে সুতারখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোস্তফা খায়রুজ্জামানের বিরুদ্ধে উৎকোচ গ্রহন, দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কাছে সুতারখালী ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য মুরারী মোহন হালদারসহ সকল সদস্য বৃন্দ এবং এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ দিয়েছেন।

লিখিত ওই অভিযোগ সূত্রে জানা গেছে, তহশীলদার খায়রুজ্জামান সুতারখালী ইউনিয়নের বিভিন্ন মৌজার জমির মালিকরা খাজনা কাটতে গেলে তাদের কাছ থেকে খাজনাসহ বাড়তি উৎকোচ আদায় করে আসছেন। বাড়তি টাকা দিতে অস্বীকার করলে তাদের সাথে চরম দুর্ব্যবহার করেন। আবার যাদের খাজনা মৌকুফ তাদের কাছ থেকে ১০ টাকার স্থলে ৮ থেকে ১০ হাজার টাকা উৎকোচ না দিলে দাখিলা দেন না। আর নায়েব খায়রুজ্জামানের এ অপকর্মে সার্বিক সহযোগীতা করছেন এলাকার মুজিবর গাজী ও আনিসুজ্জামান গাজী। এতে জমির মালিকরা বিভিন্নভাবে হয়রানি হয়ে আসছেন।

মুজিবর গাজী জানান, নায়েব খায়রুজ্জামান ব্যাচেলার মানুষ। আমার এখানে বাজার করে দিয়ে খায়। সেই সুবাদে মাঝে মধ্যে আমাকে অফিসে ডাকে এবং বিভিন্ন বইপত্র এগিয়ে দিই। আর আনিসুজ্জামান গাজী জানান, আমি তহশীল অফিসে অনলাইনের কাজ করি। এই জন্যে আমাদের নাম জড়িয়ে দিয়েছে।

সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, জমির মালিকরা খাজনা দিতে গেলে নায়েব খায়রুজ্জামান তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে। কেউ না দিলে তাকে বিভিন্ন কাগজ পত্র আনার কথা বলে অহেতুক হয়রানি করতে থাকে। তাকে আমি মৌখিকভাবে বার বার সতর্ক করেছি কিন্তু সে কারো কথা মানতে চায় না।

এবিষয়ে সুতারখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোস্তফা খায়রুজ্জামান জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি কারো কাছ থেকে ঘুষ বা বাড়তি কোনো টাকা নেই না।

এব্যাপারে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মুনিম লিংকন বলেন, অভিযোগটি বর্তমানে কি অবস্থায় আছে আমি এবিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানিয়ে দিবো।

 

দাকোপে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজের ভূমিকা শীর্ষক সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজের ভূমিকা ও স্থানীয়দের মতামত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এ সভার আয়োজন করেন। বুধবার বেলা ১১টায় উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান গাজীর সভাপতিত্বে ও এনজিও সুশীলনের মাঠ গবেষক সুব্রত কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল। এসময়ে সুতারখালী ইউনিয়নের লিভিং ডেল্টা হাব প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।