Home আঞ্চলিক ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

14

 

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদরে ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত জসিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানায়, গত ১৫ মে রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এতে ৩ থেকে ৫ জন জড়িত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এর সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদেরও দ্রুতই গ্রেফতার কা হবে।

 

ঝিনাইদহে বিশ^ দুগ্ধ দিবস পালিত

 

‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে।

জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রেজাউল করিম, ঝিনাইদহ সদর ডেইরি এসোসিয়েশনের সভাপতি কাজী ফারুক, ঝিনাইদহ সদর লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: মোহাম্মদ তারেক মুছা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় বক্তারা, উন্নত জাতি গঠনে দুধকে পরিপূরক খাদ্য হিসেবে নয় বরং মুল খাদ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

 

শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামীকে শ^াসরোধ করে হত্যা মামলায় স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

 

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামী হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যার দায়ে স্ত্রী সর্জিনা খাতুনুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়।

মামলায় রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিকা লিটন হোসেন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে শৈলকুপা থানায় সর্জিনা খাতুন লিটনকে আসামী করে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলার অপর আসামী লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।