প্রধান অতিথি ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম
খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আজ (১ জুন) বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে “শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মাদ শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির আহবায়ক আমীম এজাজ খান। আলোচন থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. গাজী আব্দুল বারী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. হারুন অর রশিদ, বিএমএর সাবেক মহাসচিব ডা. রফিকুল হক বাবলু খুলনা মহানগর মুসলীম লীগের সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান রুকু, খুলনা সম্মিলিত পেশাজীবি পরিষদের মহাসচিব ডা. মো. আক্তারুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। আলোচনা সভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
উল্লেখ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির গৃহিত ৫দিনের কর্মসুচির মধ্যে এটি তৃতীয় দিনের কর্মসুচি।










































