Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

64
খাদেম হিসেবে আমরণ ১৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান কাউন্সিলর আনিস বিশ্বাস

পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
অভয়নগরে সার চুরি ধরিয়ে দেওয়ায় দুই কাউন্সিলরকে হত্যার হুমকি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ট্রাকসহ চোরাই সার ধরিয়ে দেওয়ায় নওয়াপাড়া পৌরসভার দুই কাউন্সিলরকে হত্যার হুমকিসহ অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেবাচার্য্য রায় ওরফে দেবা নামে চোর চক্রের এক হোতা। অপ্রপচার ও হত্যার হুমকির প্রতিবাদে সার চুরিসহ একাধিক মামলার আসামি দেবার বিরদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিপুল শেখ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল ইসলাম ওরফে রেজা ফারাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে কাউন্সিলর বিপুল শেখ বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা দুই কাউন্সিলর ও উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে দেবাচার্য্য রায় ওরফে দেবা রাজঘাট মাইলপোস্ট নামক স্থানে নাহার ঘাটের ঘাট সর্দার হিসেবে কাজ করে আসছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছরের ১৬ এপ্রিল থেকে নাহার ঘাটে আকিজ গ্রুপের সকল কর্মকাণ্ড কম্পানি থেকে বন্ধ রাখার ঘোষণা করে। বন্ধ ঘোষণার দুই দিন পর ঘাটে স্তুপ করে রাখা আকিজ গ্রুপের আমদানী করা পাঁচশ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) সরকারি ডিএপি সার ইফতারের পূর্বে একটি ট্রাকে (ঢাকা মোট্রো ট-১৪-৫২৮০) লোড করে দেবাচার্য্য রায় ও তার ভাড়া করা কিছু শ্রমিক। বিষয়টি জানার পর আমরা দুই কাউন্সিলর সারবোঝাই ট্রাকসহ দেবাকে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করি। এ ঘটনায় আকিজ গ্রুপের পক্ষ থেকে দেবাচার্য্য রায় ওরফে দেবা ট্রাক চালকের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের কর্তৃক জামিনে বেরিয়ে এসে দেবা আমাদের দুই কাউন্সিলরের বিরুদ্ধে নাহার ঘাট সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা-বানোয়াট অপপ্রচার চালাতে শুরু করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে সে আমাকে ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রেজা ফারাজীকে হত্যার হুমকিও দিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইতোপূর্বে আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় দেবার বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশিত হয়েছে। যার মধ্যে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা আদায়, অভয়নগর ট্রান্সপোর্টের মালিক আলহাজ্ব নাজমুল হোসেন খোকনের সার চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডে মারপিটের ঘটনা ও নাহার ঘাটে কর্মরত শ্রমিকদের ৫ থেকে ৬ লাখ টাকা আত্মসাত। এছাড়া একটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবাচার্য্য রায়কে উক্ত ঘাট থেকে বহিস্কার করাসহ তার দায়ের করা সকল লিখিত অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারভীর হোসেন তানু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম ওরফে রেজা ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা খানম লিপি, রোকেয়া বেগম, শিরিনা খাতুন প্রমুখ।

তেরখাদায় ও রূপসায় শোকাহত পরিবারদ্বয়ের মাঝে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ ফজলে রাব্বি বাধনের পিতা খুলনার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ খুলনা জেলা স্কুলের সাবেক শিক্ষক আকরামুজ্জামান এর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে ছুটে যান পরবর্তীতে রূপসা উপজেলা যুবলীগ নেতা শাকিব আল মিলন এর ভাইপো এর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারদ্বয়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং রূপসার নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর অসুস্থ পিতার শয্যাপাশে উপস্থিত হয়ে তার সার্বিক খোজখবর নেন ও আশু সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, মোঃ আলামিন এহসান, চিশতি নাজমুল বাসার, আহসান আহমেদ পাভেল, আনিসুল হক, ওবায়দুল্লাহ বাবু, এস এম মিল্টন, তারেক আজিজ, রবিউল ইসলাম, শাহনেওয়াজ হোসেন মিলন, ইসমাইল বাবু, ওয়েজকুরুনি বাবু, হোসাইন আহমেদ, আকিব, মিলন শেখ, মাসুদ রানা, রায়হান গোলাপ প্রমুখ।

তালুকদার খালেকের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার (৩০ মে) নগরীর ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুল ধরেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা শেখ আসলাম আলী, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, রেজাউল ইসলাম রাজা, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির মালিক, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুপম মন্ডল, ইমরান হোসেন যুবরাজ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, আবুল কালাম আজাদ, শিশির বর, সুজল সেন, মোহন গাইন টমাস, আবুল বাশার, দয়াল কৃষ্ণ প্রমুখ।

নৌকা প্রতীকের পক্ষে জেলা যুবলীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছে খুলনা জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের নেতৃত্বে জেলা যুবলীগ ৩১নং ওয়ার্ডের রূপসা ব্রীজ এলাকা, মুক্তার হোসেন সড়ক, লবনচরা সুইচ গেট, রূপসা ব্রীজ বটতাল, আমতলা, হটাৎ বাজার, বান্ধাবাজার এলাকায় গণসংযোগ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার, মো. হারুন-আর-রশিদ, মো. মুশফিকুর রহমান সাগর, উজ্জল দাস, গোবিন্দ ঘোষ, মিলন গোলদার, আশরাফুল আলম রাজু, হাবিবুল্লাহ বাহার হাবিব, আল মুমিন লিটন, সাইদুল ইসলাম সুমন, বিধান চন্দ্র রায়, আরিফুর রহমান খান মামুন, তরিকুল ইসলাম সুমন, মারুফুজ্জামান ড্যানী, কবির আহম্মেদ মনা, তালিউল রহমান সানি, তাপস জোয়ার্দ্দার, জামাল ফকির, সরদার জসিম উদ্দিন, আশিষ কুমার, ফরহাদ বাবু, আরাফাত হোসেন মিয়া, জাকিয়ার রহমান ওমান, রিয়াজুল ইসলাম রিপন, অভি রায়, মো. আমিরুল ইসলাম বাবু, জাহিদুর রহমান মিল্টন, মোল্লা আশিকুর রহমান, অনুপম মল্লিক, আমিনুল ইসলাম শাওন, মেজবাবুর রহমান, এ্যাড. এম আলমগীর হোসেন মোড়ল, রবিউল ইসলাম রবি, বিবেক রায়, সৈকত আহম্মেদ জন, সাদিক মামুন, নাভিদ গজনাভি, ওয়াজকরনি বাবু, রকিবুল হাসান, তরিকুল ইসলাম তরিক, মোর্শেদ রিয়াদ, এস এম সজিবুল হক, আবদুল্লাহ আল মামুন, দিলীপ কুমার মন্ডল, অলোক রায়, জাহিদুল কবির, শেখ হাসানুর রহমান, এ্যাড. জাহিদ ইসলাম, জায়েদ খান, সাগর, মো. আনিছুর রহমান, নাঈম ফারহান, মো. কামরুজ্জামান কালু, মোহাইমিন সৌরভ, ফরহাদ আহমেদ স্বাধীন, শাহিন আলম প্রমূখ নেতৃবৃন্দ।

২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহাবুব কায়সারের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহাবুব কায়সার (ঠেলাগাড়ি প্রতীক)বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেছেন। তিনি মঙ্গলবার কাষ্টমঘাট, গগণবাবু রোড়,ম আলতাপোললেন, হাজি মহসিন রোড় , লোয়ার যশোর রোড, সাউথসেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং তার প্রতীক ঠেলাগাড়িতে ভোট ও দোয়া কামনা করেন। এ সময় তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

খাদেম হিসেবে আমরণ ১৬নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান কাউন্সিলর আনিস বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস বলেন, চটকদার মিথ্যা প্রলোভনে পবিত্র ভোটের খেয়ানত হলে পিছিয়ে যাবে উন্নয়ন, বঞ্চিত হবে ওয়ার্ডবাসী। তাই মুখরোচক প্রতিশ্র“তিতে না ভুলে সৎ যোগ্য ও পরীক্ষিত আপনাদের সন্তান আনিস বিশ্বাসের ‘ঘুড়ি’ প্রতীকে ভোট দিন। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ১৬নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখের সাথী হয়ে নগন্য খাদেম হিসেবে থাকবো ইনশাআল¬াহ্।
গতকাল মঙ্গলবার (৩০ মে) সকাল ও বিকেলে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
নগরীর জলিল সরণী, হরিণটানা থানাধীন রায়েরমহল মোল¬াপাড়া, রায়েরমহল মীরেরঘাট রোড ও রায়েরমহল দক্ষিণপাড়া এলাকায় ব্যাপক জনসংযোগ করেন তিনি। এসময়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন এ সাবেক ভারপ্রাপ্ত মেয়র। এসময়ে বয়োজেষ্ঠ্য মুরব্বীরা আনিস বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

 

গণসংযোগ ও পথ সভায় তালুকদার আব্দুল খালেক
নৌকায় ভোট দিন আমি তরুণ প্রজন্মের জন্য আধুনিক স্মাট নগরী গড়ে দিবো ইনশাল্লাহ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, গণতন্ত্রের ভীত মজবুতের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু নির্বাচনই রাষ্ট্রকে সম্মানের উচ্চু স্থানে পৌছে দিতে পারে। সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে খুলনাকে স্মার্ট তিলোত্তমা নগরী গড়ার। তিনি নগরবাসির উদ্দেশ্যে বলেন, আপনারা ১২ জুন ভোট কেন্দ্রে এসে মূল্যবান ভোট দিয়ে আপনাদের উন্নয়ন বুঝে নিবেন। কারো কথায় ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না। তাতে দেশ ও জাতির সাথে অকল্যাণ হবে। দেশ ও জাতির স্বার্থে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থকর বাস্তবসম্মত নগরী উপহার দিতে হবে। আসুন নৌকায় ভোট দিন আমি তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক স্মাট নগরী গড়ে দিবো ইনশাল্লাহ।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার ও শেখপাড়া আবাসিক এলাকায় গণসংযোগ ও মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর গাউসুল আযম, এস এম আকিল উদ্দিন, রণজিত কুমার ঘোষ, চ. ম মুজিবর রহমান, মো. সফিকুর রহমান পলাশ, সুজন আহমেদ, জব্বার আলী হীরা, জহীর আব্বাস, মাহমুদুল হাসান শাওন, মাহমদুর রহমান রাজেশ।
এর আগে তিনি নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বড় বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ঠিকাদার কল্যাণ সমিতির সাথে মতবিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, আজম, মাসুদুর রহমান বিশ্বাস, মুন্সি সেলিম আহমেদ, সাইদুর রহমান, রকি, মুন্সি আব্দুর রব পিয়ালসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকেরা।

মতবিনিময় সভায় বাবুল রানা
খুলনার উন্নয়নে তালুকদার খালেকের মতো যোগ্য, সৎ, সাহসী ও কর্মবীর নেতার প্রয়োজন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় খুলনাসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। খুলনার জনসাধারণ এ উন্নয়নের সুফল ভোগ করছে। অনেক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প শেষ হলে পাল্টে যাবে খুলনার চিত্র। তিনি আরো বলেন, বিগত সময়ে কয়েকবার বিএনপি’র মেয়র থাকলেও তারা দৃশ্যমান কোন উন্নয়ন করেননি। তারা নগর ভবনকে এক প্রকার দলীয় কার্যালয় বানিয়েছিল। অথচ খুলনার যা কিছু উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকার ও মেয়র তালুকদার আব্দুল খালেকের সময় হয়েছে। তালুকদার আব্দুল খালেক আধুনিক ও তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন। খুলনার উন্নয়নে জন্য তার মতো যোগ্য, সৎ, সাহসী ও কর্মবীর নেতার প্রয়োজন। তাই আসুন সবাই নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকে খুলনার উন্নয়নের স্বার্থে বিজয়ী করি।
গতকাল মঙ্গলবার দৌলতপুরে ১-৬নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচন পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ইউনুছ আলী, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এস এম আনিছুর রহমান, মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, দাউদ হায়দার, মো. শাহাবুদ্দিন, আবু জাফর, আসিফুর রশীদ, আব্দুর রউফ মোড়ল, ওহিদুজ্জামান শেখ, মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ, জাফর ইকবাল মিলনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা পেলো নোয়াপাড়া গ্রুপের জনি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরের শিল্প-বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার স্টেশন বাজারে অবস্থিত নোয়াপাড়া গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মিজানুর রহমান জনিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে হোটেল অরনেট বিজয়নগর ঢাকায় কর্মক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের’ পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ২০২৩ প্রদান করা হয়।
বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক কাজী তাওহীদুল ইসলামের স্বাক্ষরিত একটি সনদ ও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সন্মাননা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন।
বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ জানান, নোয়াপাড়া গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মিজারুর রহমান জনিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা তার ও তাহার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। আপনার এ মহতী কর্মকাণ্ডে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে। মিজানুর রহমান জনি বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের সকল কর্মকর্তাগনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি-॥
ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।
এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক। এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের অতীত ইতিহাস বাকশাল কায়েম করার। তিনি আরও বলেন, অতীতের মত বর্তমান সরকারও ক্ষমতা দখল করে অঘোষিত এক দলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরন করেছে। এ থেকে মুক্তি পেতে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে শেখ হাসান ইফতেখার চালুর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছেন ১৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু। গতকাল মঙ্গলবার সকাল ও বিকালে তিনি ‘ঠেলাগাড়ী’ মার্কা’র পাশাপাশি ‘নৌকা’ প্রতিকের লিফলেট বিতরণ করেন তিনি।
নগরীর বয়রা বাজার, ইসলামিয়া কলেজে রোড,জলীল সরনী, বয়রা মেইন রোড, রায়ের মহল বাঙ্গালবাড়ি রোড ও হামিদ নগর এলাকায় গণসংযোগ কালে তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নায়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। তার মতো দক্ষ কর্মবীর নগর পিতা নির্বাচিত হলেই খুলনা বাসির স্বপ্ন পূরনে পদ সুগম হবে। একই সাথে তার ‘ঠেলাগাড়ী ‘ মার্কা’য় ভোট দিয়ে ১৬ নং ওয়ার্ডে উন্নায়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাদারন ভোটারদের দেয়া ও ভোট প্রার্থনা করেছেন ১৬ নং ওয়ার্ড আ’লীগ কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু। একই সাথে সাধারন ভোটারদের মিথ্যা প্রলোভনে পড়ে বিভ্রান্ত না হতে তিনি আহবান জানান। গণসংযোগ কালে দলীয় নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এনটিএ ও বন্ধনের উদ্যোগে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম)-এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে খুলনা বিশ^বিদ্যালয়ের এনটিএ ও বন্ধনের উদ্যোগে আলোচনা সভা প্রফেসর শেখ মোঃ মাহামুদুল হাসান পলাশের সভাপতিত্বে খুলনা বিশ^বিদ্যালয়ের জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বন্ধনের সাধারন সম্পাদক জনাব এস.এম মোহাম্মদ আলী। সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, বীর মুক্তিযেদ্ধা আলহাজ¦ সাহারুজ্জামান মতুর্জা, জেলা বিএনপির আহবায়ক জনাব কুদরতে আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য-সচিব জনাব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নান্নু, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দা রেহেনা ইসা, স্বেচ্ছাসেবকদল খুলনা জেলা শাখার সভাপতি জনাব শেখ তৈয়েবুর রহমান, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান মিল্টন, জেলা যবদলের সভাপতি শামীম কবীর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর এ কে এম হুমাউন কবীর, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত শুভ, প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান, প্রফেসর শরীফ মুহাম্মদ খান, কর্মকর্তাদের মধ্যে শেখ শারাফাত আলী, বন্ধনের সভাপতি জনাব আবদুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, জাবেদ এলাহী, প্রকৌশলী এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ আতিয়ার রহমান, এস এম আব্দুলল্লাহ শাহানুর কবীর অয়ন, সৈয়দ মিজানুর রহমান, কাজী মোঃ ফেরদৌস, মোঃ শফিকুর রহমান, এস আতিকুর রহমান, মিজানুর রহমান খান মুকুল, শেখ আক্তার হোসেন, সাহারা বানু প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন খুবি-এর কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মোঃ আব্দুল কুদ্দুস।

“নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন-আব্দুল আউয়াল”
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেন, “নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা একমাত্র ইসলাম যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের জান-মাল, ইজ্জত-আব্র“র নিরাপত্তা নেই। মানুষের মৌলিক ও নাগরিক অধিকার ভুলুন্ঠিত। এমনকি মানুষের ভোটাধিকারও নেই। দেশে দুর্নীতি, সন্ত্রাস, নারী ধর্ষণ, হত্যা মারাÍক আকার ধারণ করেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসনের বিকল্প নেই। তিনি খুলনা সিটির সর্বস্তরের মানুষকে এ অবস্থার পরিবর্তনের জন্য হাতপাখা মার্কায় ভোট দেবার আহ্বান জানান।

আমি বিজয়ী হলে খুলনা সিটি কর্পোরেশনের সকল নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবো। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগই নয় বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী সমাজের নিরপত্তা ও সম্মানসুরক্ষায় কঠোর আইন তৈরী করা হবে ।

গতকাল ৩০ মে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় এরপর দুপুরের পর থেকে সিটির খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল আরো বলেন, শিশু নির্যাতন প্রতিরোধ ও কন্যাশিশু লালন পালনে সকলের মাঝে গনসচেতনতা সৃষ্টি করা হবে। মহিলাদের জন্য পৃথক ‘লেডিস মার্কেট’, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হবে । নারীসমাজের অবমাননা, সামাজিক অবক্ষয় ও এইডস প্রতিরোধে নগরীতে পতিতাবৃত্তি, ব্যভিচার, লিভ টুগেটার ও ইভটিজিং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে । নারীদের জন্য অবমাননাকর এবং ধর্মীয়, সামাজিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য বানিজ্যিক প্রদর্শনী থেকে নারী সমাজকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হবে।

গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙা থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সেক্রেটারি মুহা. কবির হুসাইন, ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ স¤পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ, হাবিবুল্লাহ মিসবাহ, নাজিম হাওলাদার নাইম, শাকিল খলিফা, সাব্বির আহমেদ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

শেখ হেলাল উদ্দীন কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যুতে শোক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দীন মোহাম্মদ মোল্লার অকাল মৃত্যুতে শিক্ষক- শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৯ মে) দুপুরে খুলনা মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সে মূত্যু বরণ করেন। প্রাণপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাকেরা ভিড় করতে থাকেন। খুলনা থেকে এ্যাম্বুলেন্স যোগে মরদেহ কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আসর নামাজ বাদ জানাযা শেষে দীন মোহাম্মদ মোল্লাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, ‘দীন মোহাম্মদ মোল্লা একজন আদর্শ শিক্ষক ছিলেন। আজ আমরা একজন নিবেদিত প্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর অকাল মৃত্যুতে কলেজ ও ছাত্রছাত্রীদের জন্য অপূরণীয় ক্ষতি হলো।’শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ সহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।

 

কেসিসি নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য হলো আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে হয়। সেই লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো বড় নির্বাচনে প্রধানত দায়িত্ব পালন করতে হয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা শাসিত হয়।

তিনি আরও বলেন, নির্বাচনের অনেক গুরুত্ব রয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় সরকার হোক। সংবিধানকে সমুন্নত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন করতে হয়। নির্বাচনে যদি জনগণের মতামতের প্রতিফলন হয় এবং ভোটাররা যদি অবাধ, নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিদ্যা-বুদ্ধি-প্রজ্ঞা খাটিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই হবে প্রকৃত নির্বাচন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানদের আইন শৃঙ্খলা সভা বর্জণ
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি, ইন্দুরকানী কানী থানার দ্বারা ইউপি চেয়ারম্যানদের অবমূল্যায়ন ও সমন্বয়হীনতার অভিযোগ এনে মাসিক আইন শৃঙ্খলা সভা বর্জন করেছেন উপজেলার সকল ইউপি চেয়রম্যান। মঙ্গলবার সকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে যথা সময়ে মাসিক আইন শৃঙ্খলা সভা শুরু হয়। সে সভায় উপস্থিত ছিলেন না উপজেলার পাঁটি ইউনিয়নের কোন চেয়ারম্যান। যদিও তারা সে সময় উপজেলা পরিষদের একটি কক্ষে অবস্থান করছিলেন। চেয়ারম্যানরা অভিযোগ করেন ইন্দুরকানীর উপজেলা নির্বাহী অফিসার কাজে তাদের সাথে সমন্বয় ও মূল্যায়ন করেন না। ইন্দুরকানী থানার ওসি এনামুল হক এর বিরুদ্ধেও তাদের একই অভিযোগ। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন উপজেলাার কোন সভায় কোন চেয়ারম্যান অংশ গ্রহণ করবেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুননেছা খানম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যানরা কেন সভায় অংশ গ্রহণ করেন নাই তা আমার জানা নাই। আমি তাদের চিঠি দিয়েছি। একাধিকবার ফোন করলেও তারা কেউ রিসিভ করে নাই। আমার তাদের সাথে কোন বিরোধ নাই। তবে মঙ্গলবার সভার শেষে তারা আমার অফিসে এসেছিল। তাদের সাথে কথা বলা হয়েছে। তাদের কিছু দাবী ছিল সেগুলো পুরণ করা হয়েছে। নিজের কিছু ভুল বোঝাবুজি হয়েছিল তা সমাধান হয়েছে।
উপজেলা বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বয়াতি ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি আমাদের কোন কথার মূল্যায়ন করেন না। তাই আমরা সভায় অংশ গ্রহণ করি নাই। মঙ্গলবার সকালে পাড়েরহাট ইউপি সদস্য নূরুল ইসলাম সরদারকে পরিবারিক কাজ করার সময় পুলিশ বিনা অভিযোগে থানায় ডেকে আনেন। এমনিক তাকে বাসা থেকে পোশাক পরিবর্তন করারও কোন সুযোগ দেওয়া হয় নাই।
পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান, আমরা জনগনের জন্য কাজ করি। অথচ উপজেলা নির্বাহী অফিসার সব ক্ষেত্রে আমাদের উপেক্ষা করে চলেন। আমাদের সাথে তিনি কোন সমন্বয় করেন না। তাই তার সাথে কোন সভায় আমরা অংশ গ্রহণ করতে চাই না।

ইন্দুরকানীতে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী পালিত
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে বক্তাব্য রাখেন সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু প্রমুখ।

খুবিতে নৈতিকতা কমিটির শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা কমিটির ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার সংক্রান্ত এক মতবিনিময় সভা ৩০ মে (মঙ্গলবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় বিগত সভার কার্যবিবরণী, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিসহ সার্বিক মূল্যায়ন অনুমোদন দেওয়া হয়। যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা নির্ধারিত সময়ের মধ্যে পূরণে সচেষ্ট হওয়ার জন্য উপাচার্য দিকনির্দেশনা দেন। সভায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্নের নিমিত্তে প্রস্তুতকৃত খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া শুদ্ধাচার সম্মাননা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সিদ্ধান্তসমূহ অনুমোদন প্রদান করা হয়।
সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের এপিএ’র বিভিন্ন কমিটির সভাপতি, ফোকালপয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ কর্মপরিকল্পনা বাস্তবায়ন তথা সার্বিক অগ্রগতি সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া সভায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক-২ শাখার উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, সংস্থাপন-৩ শাখার উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আলম মামুন, আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. অতীশ দীপঙ্কর বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এপিএ ২০২২-২৩ অর্থবছরের সার্বিক অর্জনের অগ্রগতি ও ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা চূড়ান্তকরণের লক্ষ্যে আলোচনা করা হয়।

বটিয়াঘাটা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উৎযাপিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে গত ২২ মে হতে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিতা শেষ হলেও তার ধারাবাহিকতা গতকাল ৩০ মে পর্যন্ত অব্যাহত ছিল। এই সেবা সপ্তাহে শত শত ভূমি মালিক সরকার নির্ধারিত রাজস্ব প্রদানে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা গ্রহন করেন। এবং অন লাইনে ভূমি সেবা পাওয়ার বিস্তারিত বিষয় প্রশিক্ষণ নেন। সেবা সপ্তাহে প্রশিক্ষণ প্রদান করেন এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা, খুলনা। জনাব নাজিমুল হক গাজী, আজিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, শেখ মোঃ: ওমর ফারুক,অনিরুদ্ধ ঘোষ, জন্মজয় বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, প্রশেনজিৎ বিশ্বাস এবং উজ্জ্বল বিশ্বাস, নাজির । এই সেবা সপ্তাহে সুফল ভোগীদের অনেকেই আমাদের এ প্রতিনিধিকে জানান অন লাইন ধারা অব্যাহত থাকলে ভূমি অফিসে দুর্নীতি থাকবে না ।

জাতির পিতার ম্যুরালে বঙ্গবন্ধু পরিষদ খুবি শাখার নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ মে) দুপুরে পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ ও প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, দপ্তর সম্পাদক তৌফিক-ই-আহমেদ শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রফেসর সেহরীশ খান, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর ড. ইকবাল আহমেদ, শিক্ষা গবেষণা সম্পাদক মোঃ আশফিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে. এম. আব্দুল্লাহ আল-আমীন রাব্বী, কৃষি, বন ও পরিবেশ সম্পাদক ড. দেবেশ দাস, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সালাউদ্দীন খান, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস. এম. ফিরোজ, প্রফেসর ড. রামেশ^র দেবনাথ, শামীমা সুলতানা, মাহমুদ-উজ-জামান, মেহেদী হাসান, মোঃ রুবেল হাসান বাপ্পী এবং উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। পরে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

মহেশপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
“তামাক নয়,খাদ্য ফলান” এই পতিপাদ্যে তামাকের কর বৃদ্ধি,ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে ঝিনাইদহের মহেশপুরে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টরের সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর বাস্তবায়নে মহেশপুর কলেজ বাসস্টান্ডে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)এর নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বস্থ্য কমপ্লেস্কের আরএমও ডাঃ হাবিবুর রহমান,মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামূল হক দুলু,যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম,শ্রমিক নেতা আব্দুল,অতিক্রম মহিলা সমিতির সুফিয়া বেগম,রুপালী মহিলা সমিতির রওশনারা বেগম,জাগ্রত মহিলা কল্যান সমিতির আম্বিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তরা তামাক নয় খাদ্য ফলান বিষয়ের উপর আলোচনা করেন এবং সরকারের প্রতি তামাক জাতদ্রব্যের কর বৃদ্ধির আহবান জানান।

“পরিবেশ বান্ধব বাসযোগ্য ও স্মার্ট খুলনা গড়তে নৌকার বিজয় সুনিশ্চিত করুন।”
খবর বিজ্ঞপ্তি
৩০ মে, মঙ্গলবার দিনব্যাপী সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনার উদ্যোগে মেয়র প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ভাইয়ের নৌকা প্রতীকের পক্ষে খুলনা মহানগরীতে নির্বাচনী প্রচারণায় সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক বলেন, “একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাসযোগ্য খুলনা গড়তে খালেক ভাইয়ের বিকল্প নাই। সেজন্য দরকার নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন। অতীতের মতো খুলনা অঞ্চলের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। তাই আপনার একটি মূল্যবান ভোটই পারে এই উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে।” এছাড়াও উক্ত নির্বাচনী প্রচারনায় বক্তারা বলেন, “খুলনাবাসীকে আগামী ১২ জুন, ২০২৩ কেসিসি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সন্তোষজনক ভোট প্রদান করে নৌকাকে বিজয়ী করে আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব বাসযোগ্য ও স্মার্ট নগরী গড়ে তুলি।”
মঙ্গলবার দিনব্যাপি হাদিস পার্ক , কেডিঘোষ রোড, হেলাতোলা রোড, হেলাতলা, মহেন্দাসের মোড়, ওয়েস্ট মেকড রোড এলাকায় জনসংযোগ ও পথসভায় সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাবেক নেতৃবৃন্দ উক্ত এলাকায় ব্যবসায়ি ও সাধারন জনগণের সাথে মত বিনিময় করেন।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আশীর দশকের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ি মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ সহিদুল ইসলাম সবুজ,মোঃ আবুল হাশেম শামীম,আরবিনা শিকদার,, দেবরাজ সরদার, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজ্জামান, জেসমিন আক্তার জুঁই, নরুন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, আজমিরা আলো, ওয়ালিমা জেরিন, মোঃ সাবির খান, বনি শরীফ, লিটন মন্ডল, সৈয়দ হাসান রহমান, গোবিন্দ রায় প্রমুখ।

যেকোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো : আব্দুস সালাম মূর্শেদী
খবর বিজ্ঞপ্তি
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের থেকে এখন অনেক ভালো। যা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। তিনি আরো বলেন, দক্ষ নেতৃত্বের গুণাবলীতে তিনি অনন্য। তিনি দেশ থেকে নিয়োগ বাণিজ্য বন্ধ করেছেন। তাইতো মেধা সম্পন্ন ও দেশপ্রেমিক ছাত্র/ ছাত্রীরাই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরি পাচ্ছে দুর্নীতি উঠে যাচ্ছে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মদক্ষতা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা এখন অনেক ভালো।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সোনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম, আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সুধী জন উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়য় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ভারতীয় নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কর্মীরা জানান,ভোমরা ¯’লবন্দর থেকে রামপালের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি প্রাইভেটকার ঘটনা¯’লে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারটি ভেঙে দুমড়ে মুচড়ে খাদে পড়ে।এ সময় ওই গাড়িতে থাকা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কলকাতার গলফগ্রীন এলাকার কৈলশ চন্দ্র পন্ডিতের ছেলে পরিতোষ পন্ডিত (৫৭) ও প্রাইভেট চালক দিঘলিয়ার ঘোষগাতি এলাকার হাবিবুর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন (২৭) শরীরের বিভিন্ন অংশে কেটে আহত হন। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।

 

রূপসা ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনে তৃনমূলে স্বস্তি
রূপসা প্রতিনিধি ঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন। চঞ্চল অধিকারীকে আহবায়ক মোল্লা তাহিদুল ইসলামকে সদস্য সচিব এবং নিখিল কুমার মল্লিক ও আঃ জব্বার শেখকে যুগ্ম- আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক অচল অবস্থার অবসান ঘটিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একত্রিত হয়ে দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে দলের দুঃসময়ের পরীক্ষিত প্রবীণ ও নবীনদের সমন্বয় গতকাল ২৯ মে বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি নিয়ে কিছু সংখ্যা নেতাকর্মীর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দলের একটি বৃহৎ অংশ কমিটি গঠনকে স্বাগত জানিয়ে বলেছেন। দীর্ঘদিন পরে হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে দলের সাংগঠনিক বিষয়ে একমত পোষণ করায় আমরা আনন্দিত। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে নিজদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা একত্রিত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সাতক্ষীরায় স্কুল মাঠ দখল করে রাস্তা নির্মানের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ!
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার একটি স্কুল মাঠ দখল করে পাকা ইটের রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৫৫ নং দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আল হেলাল গায়ের জোরে প্রভাব খাটিয়ে নিজের চলাচলের অভিপ্রায়ে অবৈধ পন্থায় পাকা ইটের রাস্তা নির্মান করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান টি ১৯৩৫ ইং সালে স্থাপিত হয়। দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, গত শুক্রবার ২৬ শে মে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ না থাকার সুবাদে হেলাল কাউকে না বলে নিজেই তার ব্যক্তিগত স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে ইটের সোলিং করে রাস্তা নির্মান করেছেন। আল হেলাল সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মৃত আছাবুর রহমান এর ছেলে। স্থানীয়রা জানান, আল হেলাল খাম খেয়ালিপনা লোক। সে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে রাস্তা নির্মান করেছেন। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত না হলে কোমলমতি শিশুদের চলাচল এমনকি খেলা ধুলায় বাধাগ্রস্ত ও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে অবৈধভাবে রাস্তা নির্মান করায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশংকা বিদ্যমান আছে। সুশীল সমাজের মতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অবৈধভাবে জোরপূর্বক রাস্তা নির্মান করার ঘটনাটি খুবই দুঃখ জনক। স্থানীয় ও সুশীল সমাজের ব্যক্তিরা দ্রুত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে অবৈধ পন্থায় রাস্তা তৈরির হোতা আল হেলাল কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীর পাশাপাশি স্কুল ক্যাম্পাস উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। এ বিষয় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলামের সাথে মুঠোফোন আলাপকালে তিনি বলেন, আমি কিছু দিন আগে সভাপতির দায়িত্ব পেয়েছি। আগে থেকেই রাস্তাটি ছিল। পরে পাকা ইটের রাস্তা হয়েছে বিষয়টি আমি জানি। এ বিষয় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা নির্মানকারীর হোতা আল হেলাল এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন, আমি লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ এর নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাস্তা নির্মান করেছি। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, কিছু প্রভাবশালী মহল দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করার পায়তারা করছিলো। তাদের বিরুদ্ধে ঐ স্কুলের প্রধান শিক্ষক ইতিপূর্বে প্রতিবাদ করার তাকে বিভিন্নভাবে হয়রানি করার তিনি নিজে বদলি হয়ে চলে গেছেন। বিষয়টি ইতিপূর্বে আমি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেছি। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে রাস্তা নির্মান কোন ভাবেই সম্ভব নয়। তিনি বলেন, ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া হয়নি।

ডুমুরিয়ায় এক প্রতিষ্ঠান প্রধানের জালিয়াতি তুলে ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক নূরানী ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে নানা জালিয়াতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর গোপন রেখে অভিভাবকদের খুশি করতে রেজাল্টসীটে মনগড়া নম্বর বসিয়ে সেটি বিতরণ করে আসছেন তিনি। বিষয়টি জানাজানির পর প্রতিষ্ঠান প্রধানের শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের দ্বার¯’ হয়েছেন অভিভাবক বৃন্দ।
দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নে খর্ণিয়া পূর্বপাড়া এলাকায় হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) নামক একটি নূরানী ক্যাডেট মাদ্রাসা গড়ে উঠে ২০২১ সালে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে মোঃ ইব্রাহিম খলিল ও সহকারী প্রধান রফিকুল ইসলাম শেখ দায়িত্ব পালন করে আসছে। যেখানে মাত্র ৪৬ জন শিক্ষার্থী নিয়ে চলমান এ প্রতিষ্ঠানটির প্রধান বরাবরের ন্যায় এবছরও মনগড়া রেজাল্টসীট বিতরণ করেছেন। শিক্ষার্থীদের পরীক্ষার খাতা ও অভিভাবকদের হাতে তুলে দেয়া রেজাল্টসীট সূত্রে জানা যায় ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় ১ম শ্রেনীর ছাত্রী তামিমা খাতুন রোল নম্বর ২০ বাংলা পরীক্ষার খাতায় মাত্র ২০ গণিতে ১৯ নম্বর পেয়েছে। কিš‘ অভিভাবককে খুশি করতে রেজাল্টসীটে বাংলায় ৭৫ ও গণিতে ৭২ নম্বর লেখা হয়েছে। অনুরুপ ভাবে একই শ্রেণীর তানভীর রহমানের পরীক্ষার খাতায় বাংলায় ১০, গণিতে ৩৪ এর ¯’ানে বাংলায় ৮০ ও গণিতে ৭৫ নম্বর লেখা হয়েছে। প্রত্যেক শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রে এমন মনগড়া রেজাল্টসীট তৈরি করে অভিভাবকদের খুশি করে আসছে ইব্রাহিম খলিল নামের ওই প্রতিষ্ঠান প্রধান। বিষয়টি জানাজানির পর প্রতিষ্ঠানটি বন্ধ করে উধাও হয়ে যান তিনি। সম্প্রতি আবারও এলাকায় এসে অভিভাবকদের ভূল বুঝিয়ে ওই প্রতিষ্ঠানের হাল ধরেছেন তিনি। এটি শিক্ষা নিয়ে প্রতারণা ও কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের ভূল বুঝিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আবারও এটি খাড়া করেছেন তিনি। এমনটি দাবি করে অলিয়ার রহমান সবুজ নামের এক অভিভাবক জানান, এলাকায় এসে আমাদের ছেলে মেয়ে ও অভিভাবকদের নিয়ে প্রতারণা শুরু করেছে ইব্রাহিম খলিল নামের ওই ব্যক্তি। আশু তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এবং বিষয়টি অবহিত করে উপজেলা নির্বাহী অফিসারের দ্বার¯’ হয়েছি আমরা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধান ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তৎকালীন সহকারী প্রধান আমির হামজার সহায়তায় এটি করা হয়েছে। কিš‘ কেন এমনটি করা হয়েছে ? এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে না পেরে বিষয়টি এড়িয়ে যান তিনি। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত ভার দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কুদরত এ আমির এজাজ খান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।এ সময় বক্তব্য রাখেন শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শেখ মতিয়ার রহমান বা”চু, সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ দিদারুল ইসলাম দিদার, শেখ শাহিনুর রহমান, রাহাত আলী লা”চু, আঃ মান্নান মিস্ত্রী, শেখ হেলাল উদ্দিন, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান শাহিন,ডাঃ আলমগীর, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম রাজু, শহিদুল মোড়ল,আব্দুর রব আকুঞ্জি, মোল্লা ইকরামুল হোসেন, শফিকুল ইসলাম, মাহামুদ হাসান, হাবিবুর রহমান,শফিক মোল্লা, সেলিম হালদার, শাহানুর ইসলাম,আজমল হুদা মিঠু, মাসুম বিল্লাহ, শহিদুল গাজী, ইমরান খান, খায়রুল রাজ, নাজমুল হুদা, মামুন শেখ, আবুল কালাম আজাদ, খান জিয়াউর রহমান জীবন, মাওলানা মতিউর রহমান, নজরুল ইসলাম, আবুল হোসেন শেখ, আশরাফ হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, টুটুল রহমান, পারভেজ গাজী, শাহনেওয়াজ শেখ, নজরুল ইসলাম, আকতার হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার দর্শনায় পুকুরে দু’ চাচাত ভাই’র মৃত্যু হয়েছে। ডুবে সিহাব আলী (৮) ও হুসাইন আলম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দুপুর ৩ টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে সিহাব(৮) ও চাচাত ভাই তরিকুল ইসলামের ছেলে হুসাইন (৮) বাড়ির সামনে পুকুর ধারে খেলতে থাকে
পরে তারা বাড়িতে ফিরে না আসলে আসেপাশের বাড়িতে খুজতে থাকে।এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা পুকুরটিতে গোসল করতে গেলে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে। সাথে সাথে তাদের বাড়িতে খবর দেয়। পরে মহল্লার ছেলেরা লাশ দু’টি উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।