ঢাকা অফিস।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু মৌসুমের আগেই এবার গত বছরের তুলনায় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। জাহিদ মালেক
বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। আমাদের এখানেও দু-একটি করে রোগী পাচ্ছি। ইদানীং কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই। যেহেতু টিকা সবাই নিয়েছে, সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা। কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলব, করোনা যেহেতু আছে আমাদের সতর্ক থাকাটা ভালো। যেভাবে বেশি লোকের সমাগম হয়, সেখানে মাস্ক পরতে পারলে ভালো।










































