“সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা’র নির্বাচনী প্রচারণা”
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা। খুলনা উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক, খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন নেতৃবৃন্দ। এই নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, শেখ মোঃ সেলিম, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃণাল কান্তি বিশ^াস, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ সহিদুল ইসলাম সবুজ, আরবিনা শিকদার, মোঃ আবুল হাশেম শামীম, দেবরাজ সরদার, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, জেসমিন আক্তার জুঁই, মোঃ সাবির খান, বনি শরীফ, লিটন মন্ডল, সৈয়দ হাসান রহমান, গোবিন্দ রায় প্রমুখ। উক্ত নির্বাচনী প্রচারণায় বক্তারা খুলনাবাসীকে আগামী ১২ জুন, ২০২৩ কেসিসি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট প্রদান এর মাধ্যমে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার সর্বোপরি নাগরিক পবিত্র দায়িত্ব পালন করার বিনীত অনুরোধ করেন।
তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নগরীতে লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১২জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষে খূলনা জেলা আওয়ামী লীগের পক্ষে গতকাল নগরীর ১৭ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান জামাল। এসময়ে তিনি ভোটারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুল ধরেন।তিনি আরো বলেন খুলনা নগরীকে তিলোত্তমা নগরীতে রুপান্তর করতে নগর পিতা হিসেবে তালুকদার আব্দুল খালেক আবারও বিপুল ভোটে বিজয়ী করতে হবে।এসময়ে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, কবির আহমেদ মনা, মোঃ জহুর শেখ, জিল্লুর রহমান ডলার, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার সম্রাট, ফাইমিন সরদার, শেখ আশফাকুল ইসলাম সম্পদ, মোঃ ইসমাইল মৃধা ইমন, মোঃ সোহেল, মোঃ মিলু, বিপ্র প্রমুখ।
জেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নির্বাচনী প্রচারনার লক্ষ্যে খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাহফুজুর রহমান নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সিটি নির্বাচন সফল করার লক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুবলীগ নেতা জলিল তালুকদারকে আহ্বায়ক এবং মো. হারুন-উর-রশীদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মুশফিকুর রহমান সাগর ও উজ্জল দাসকে।
যুগ্ম আহবায়কেরা পরিচালনা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। এবং পরিচালনা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নির্বাচনী প্রচারণার বিষয়ে সমন্বয় করবেন। এই লক্ষ্যে প্রতিটি সদস্যদের আহবায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো। সভায় উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার হাবিব, সাইদুল ইসলাম সুমন, তরিকুল ইসলাম সুমন, ,আরিফুর রহমান খান মামুন, আল মুমিন লিটন, সরদার জসিম উদ্দিন, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, মারুফুজ্জামান ড্যানী, জামাল ফকির, আমিনুল ইসলাম শাওন, মো. আমিরুল ইসলাম বাবু, শেখ হাসানুর রহমান, এস এম সজিবুল হক, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান বাবু, কবির আহমেদ মনা, তাপস জোয়ারদার, আশরাফুল আলম রাজু, অ্যাডভোকেট এম আলমগীর হোসেন মোড়ল, তালিউর রহমান সানি, মিলন গোলদার, রিয়াজুল ইসলাম রিপন, ফরহাদ বাবু, বিধান চন্দ্র রায়, নাঈম ফারহান, জায়েদ খান, মোল্লা আশিকুর রহমান, সৌরভ, ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, আশীষ কুমার রায়, অনুপম মল্লিক, রাকিবুল হাসান, ওয়াজকরনি বাবু, মোরশেদ রিয়াদ, অলোক রায়, নাভিদ গাজনাভী, সাদিক মামুন, অভি রায়, আলম, কামরুজ্জামান কালু, বিবেকানন্দ রায়, সাগর প্রমূখ নেতৃবৃন্দ।
কেসিসি মেয়র প্রার্থী তালুকদার খালেকের সাথে গণসংযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সাথে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা কালে অংশ নেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। সোমবার (২৯ মে) বিকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সাথে গনসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আল আবির, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী কামরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. মিথুন কুমার ঘোষ, শাহ্ নূর মোহাম্মদ, আব্দুল হাসান পলাশ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায়, সদস্য সুজল সেন, মোহাম্মদ রুবেল রানা, মোঃ হোসাইন কবির সজল।#
চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় নাটক “ন্যায্য মজুরী চাই”
নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা)
২৯ মে, ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন এর বড়কুপট সাপের দুনে শিবমন্দির প্রাঙ্গনে চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় জেলেখালী যুব শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক দলের আয়োজনে “ন্যায্য মজুরী চাই” নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য রেনুকা রানী মন্ডল। তিনি বলেন. সকল ঘের মালিক ও শ্রমিকরা সকলে এই নাটকটি দেখব এবং নারী শ্রমিকের অধিকার রক্ষায় এগিয়ে আসব। আপনাদের অধিকার রক্ষায় আমি পাশে থাকব। নাটকের দৃশ্যে নারী ও পুরুষ শ্রমিক চিংড়ি ঘেরে সকলে সমান কাজ করেও ঘের মালিকদের কাছ থেকে নারী চিংড়ি শ্রমিকরা সমান মজুরী পায় না। যেখানে পুরুষ শ্রমিকেরা নারী শ্রমিকের তুলনায় দ্বিগুন মজুরী পায়। আবার কোথাও ঘের মালিক দ্বারা নারী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, এছাড়া ঘেরে কাজ করা সময় বাথরুম, খাবার পানির ব্যবস্থা ও বিশ্রাম নেওয়ার মত ছায়াযুক্ত কোন স্থান ও পরিবশে নেই। এসকল দৃশ্যপটের সমন্বয়ে নাটকটি দেখে এলাকার নারী শ্রমিকরা মনে করেন, ঘের মালিকরা যদি বিষয়টি বিবেচনা করেন ও সচেতন হন তাহলে তাদের পুরুষ শ্রমিকের মতো কাজের পরিবেশ এবং সমান মজুরী পেতে সহায়তা করবে। এলাকার সকল শ্রেনি পেশার মানুষ নাটকটি উপভোগ করেন।
বিশেষ অতিথি হিসাবে ইউপি সদস্য মোঃ আব্দুল রব খসরু বলেন,’নাটকটি দেখে আমার খুব ভাল লেগেছে। নাটকে বিষয়বস্তু সঠিক। নারী পুরুষ শ্রমিক সমান কাজ করলেও আমারা সমান মজুরী দেইনা। এখন থেকে সমান মজুরী দেবার জন্য আমি সকলকে উৎসাহিত করব। এছাড়া উপস্থিত ছিলেন আলীম আল রাজী, প্রোগ্রাম ম্যানেজার ও দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স।
ফুলবাড়ী মুজিব সেনাদের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন র্নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতিকের পক্ষে গতকাল কেসিসি ১ ও ২ নং ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেছেন ফুলবাড়ী মুজিব সেনা। প্রতিক বরাদ্দের পর থেকে মুজিব সেনা নামে ব্যানারে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নৌকা মার্কার কাজ করে যাচ্ছেন। গনসংযোগকালে সাবেক আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ঢালী বলেন , বঙ্গবন্ধুর আদর্শের সেনা আমরা। তাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা নিজস্ব অর্থায়নে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর পক্ষে কাজ করে যাচ্ছি। এছাড়া এ সংগঠনটির নেতৃত্ব ও দিচ্ছেন তিনি, মোঃ নাসির উদ্দিন খান, মো: হানিফ মোল্লা ,মোঃ লুৎফুর রহমান মোঃ নওসের মোল্লা,মনির মিস্ত্রি,মোঃ রেজাউল,মোঃ আরিফ ,মোঃ পান্না লাল ,মোঃ মাসুম সরদার ,জিল্লুর রহমান, মোঃ কোরবান আলী ,মোঃ কামরুল, মোঃ শামীম ,মোঃ উজ্জল ,মোঃ মাহাবুব, মোঃ নুরু ,সুনীল, মোঃ রাজ্জাক, মাসুদ খন্দকার , মোঃ শাহিন প্রমুখ।
ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকারী পারফরম্যান্স বেজড গ্র্যান্টাস অব সেকেন্ডারি ইনস্টিটিউট (পিবিজিএসআই) স্কিমের আওতায় একদিনের কর্মশালা গতকাল সকাল ১০ টায় , শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, ফুলতলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, ফুলতলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক বিমান নন্দী , ফিরোজ আহমেদ,শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন, তাপস কুমার বিশ্বাস, মোশারফ হোসেন মোড়ল, মহসিন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, হাজী এনামুল হক ভূঁইয়া, আলহাজ্ব গোলাম কিবরিয়া মিন্টু, খান আসলাম হোসেন, শিরোমণি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আসলাম হোসেন সহ ফুলতলা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল এন্ড কলেজের সকল প্রধান শিক্ষক ,সহকারী প্রধান শিক্ষক ও সভাপতি মন্ডলীগণ এ সময় উপস্থিত ছিলেন।
২ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মুকুলের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মুকুল গতকাল বিকালে মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী, এ্যাজাক্স, এবং সন্ধায় ফুলবাড়ীগেট এর বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন। বিকালে সোনালী জুটমিল ঈদগাহ মাঠে সোনালী জুট মিলের সাবেক শ্রমিক নেতা মোঃ ভাসানীর সভাপতিত্বে এবং মোঃ ইসমাইল হোসেন ইমন এর পরিচালনায় বক্তৃতা করেন কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মুকুল এ সময় তিনি বলেন সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চাই এজন্য তিনি ঘুড়ি প্রতিকের জন্য ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজান সিকদার, আব্দুল আওয়াল, সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নাজিউর রহমান নজরুল, মোঃ শাহাজান, মোঃ সিরাজুল ইসলাম মুন্সি, মোঃ সামছু, নাসিরউদ্দীন, মোঃ নজরুল, ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, আঃ জলিল, জোত্যি বেগম, মোঃ ফারুক, বারী ডাঃ , মিলা বেগম, মোঃ সোলায়মান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নৌকা প্রতিকের বিজয় নিশ্চিতে ভোটারদের দ্বারে দ্বারে যাবে নগর যুবলীগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কার জয় নিশ্চিতে ভোটারদের দ্বারে দ্বারে যাবে খুলনা মহানগর যুবলীগের নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও তালুকদার আব্দুল খালেক এর মেয়াদকালীন সময়ে সরকারের উন্নয়ন ভোটারদের সামনে তুলে ধরতে প্রতিটি এলাকায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত করা হয়েছে টিম। ১২ই জুন নৌকা মার্কার বিজয় নিশ্চিতে তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্রচারনার লক্ষ্যে গঠিত খুলনা মহানগর যুবলীগের প্রচারনা কমিটির সভায় এই বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এই লক্ষ্যে আগামী ০১জুন২০২৩ইং থেকে নগরীর পাঁচ থানায় প্রচারনার সময় সূচীও নির্ধারন করা হয়েছে সভায়। আগামী ০১জুন,২০২৩ইং তারীখ বিকাল চারটায় নগরীর সদর থানার অন্তর্গত ডাকবাংলা মোড় থেকে প্রচারনা শুরু হবে। ০২জুন২০২৩ইং তারীখ বিকাল চারটায় নগরীর খালিশপুর পিপলস চত্ত্বর থেকে প্রচারনা শুরু হবে। ০৩জুন২০২৩ইং তারীখ বিকাল চারটায় নগরীর সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে প্রচারনা শুরু হবে। ০৪জুন২০২৩ইং তারীখ বিকাল চারটায় নগরীর দৌলতপুর থানার দৌলতপুর বেবীষ্ট্যান্ড থেকে প্রচারনা শুরু হবে। ০৫জুন২০২৩ইং তারীখ বিকাল চারটায় নগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত ময়লাপোতা মোড় থেকে প্রচারনা শুরু হবে। ০৬জুন’২০২৩ইং তারীখ বিকাল চারটায় খানজাহান আলী থানার অন্তর্গত ফুলবাড়ী গেট থেকে প্রচারনা কার্যক্রম শুরু হবে। সভায় প্রচারনা কমিটির আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী কামাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মেহেদী মোড়ল, অভিজিৎ পাল, এস এম রাশেদুজ্জামান রিপন, বাচ্চু মোড়ল, মোঃ রিপন কবীর, পলাশ মন্ডল, বিপুল কুমার মজুমদার, সবুজ হাজরা, মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ রফিকুল ইসলাম, মীর শওকত আলী, মোঃ সোহেল বিশ^াষ, জহির আব্বাস, মোঃ হিরন হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ আরীফ মোড়ল, লিটন দাশ, মোঃ ইমরাজ হোসেন, মোঃ আরমান শেখ, শেখ সজিব, মোঃ মেহেদী, আবির, বনি আমিন রাজু, মোঃ ইমতিয়াজ শাওন, বিদ্যু কুমার নন্দী, মোঃ মেহেদী হাসান সুমন, দিবন কুমার সাহা, মাহামুদুল হাসান, জাফরী বিশ^াষ, ইমতিয়াজ রাসেল বাবু, এ্যাডঃ আব্দুল্লাহ আলমামুন, সুজল ঘোষ, মোঃ খালিদ, মোঃ শামীম শেখ, পলাশ মন্ডল, মারুফ হাসান সবুজ, সাদ আহমেদ খান, জি এম শিমুল, মোঃ আরজু ওয়াহিদ, মেহেদী হাসান, সৈয়দ সালমান জামান, বাবু সাহা প্রমুখ।
কয়রার মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যানের শয্যাপাশে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিক ভাবে অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কয়রা উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক প্রভাষক শাহনেওয়াজ শিকারীকে দেখতে রবিবার দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, শিমুল দেবনাথ, মনিশংকর মন্ডল, রবিউল ইসলাম টিটু, রাজিব সরকার রাহুল, উজ্জ্বল মন্ডল, মোহাইমিনুল ইসলাম মাহিন, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত, ইউপি সদস্য মহাশিষ সরদার প্রমুখ।
মোঃ ফয়েজুল ইসলাম টিটোর ঠেলাগাড়ী মার্কার গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ীর পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর জন্য ২৩নং ওয়ার্ডের ধর্মসভা ক্রস রোড, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, কাকলীবাগ, রামচন্দ্র দাস লেন সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, দেব্রত কুমার শীল ছোটন, আব্দুল জলিল, মদন দাস, নীলকান্ত ঘোষ, খোকন চন্দ্র চন্দ, অলোক সাহা, শ্যামল দত্ত, মোঃ রাজেশ, তরুন সাহা, বায়েজিত সিন্হা, শাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, শফিকুল ইসলাম সুমন, বাপ্পী রায়, শামীমুল ইসলাম শান্ত, মোস্তাফিজুর রহমান জনি, রাজু বেপারী, রবিন দাস ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা চালান।
কালীগঞ্জের সাবেক ছাত্রনেতা এস এম অহিদুর রহমান অহিদের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি ॥
জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক এবং ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম অহিদুর রহমান অহিদের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সোমবার বিকাল ৫ টায় থানা রোডস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে মরহুমের স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ¦ মাহাবুবার রহমান, যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (সাইদুল) সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান রহমান মিঠু,পৌর এিনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক সূজাউদ্দীন মাহামুদ পিয়াল,পৌর যুবদলের জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। শেষে পৌর যুবদল নেতা মাও. আবুল বাশার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
ফকিরহাটের লখপুর ইউনিয়ন
পরিষদে উন্মুক্ত বাজেট সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রনায়ন সভা সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১২ টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে রাজস্ব বাজেট ৫৫ লক্ষ ২ হাজার ৫শত ১২টাকা ও উন্নয়ন বাজেট ১ কোটি ৮০লক্ষ ৫হাজার ৪শত টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান। অনুষ্ঠানে বাজেট উপস্থাপনা করেন অত্র ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য মো. সেলিম শেখ। এসময় জিও এনজিও প্রতিনিধি জনপ্রতিনিধি স্বাস্থ্যকর্মি শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটের চামারিয়া শ্নশান কালী
মন্দিরের বাৎসরিক পূজা মঙ্গলবার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামারিয়া শ্নশানকালি মন্দিরের দুইদিন ব্যাপী বাৎসরিক কালিপূজা ও কবিগান অনুষ্ঠান মঙ্গলবার (৩০ মে) ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩০ বাং অনুষ্ঠিত হবে। বাৎসরিক পূজা উপলক্ষে উৎসব মেলা ও কবিগানের আয়োজন করা হয়েছে। কবিগান পরিবেশন করবেন পলাশ সরকার ও সঞ্জয় সরকার। উক্ত পূজা কবিগান ও উৎসব মেলায় সকল ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার বসু। ##
চুলকাটি নবাবপুরে প্রতিপক্ষের
হামলায় ৪জন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের নবাবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদেরকে খুমেকে ভর্তি করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৩টায় নবাবপুর এলাকায় ঘটেছে। ভুক্তভোগী আকরাম হোসেন শেখ এর স্ত্রী আনজিরা বেগম জানান, তুচ্ছ একটি ঘটনা নিয়ে পার্শ্ববতী বাড়ীর আলতাপ হোসেনের পুত্র রফিকুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে আলতাপ, তার স্ত্রী তোহুরা বেগম, বোন রাহেলা বেগম, পুত্র রফিকুল সহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে তাদেরকে বেধড়ক মারপিট করে। বেধড়ক মারপিটে আকরামের স্ত্রী আনজিরা বেগম, পুত্র বাবুল শেখ ও নাজমুল শেখ আহত হলে তাদের মধ্য হতে বাবুল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর একই দিন বিকেল ৪টায় আহতদের হাসপাতালে ভর্তি করে ফিরে আসলে আলতাপ হোসেন গংরা পুনঃরায় ভুক্তভোগী পরিবারের উপর চড়াও হয়ে গাছ-পালা কাটা,স্বর্ণালোকার ছিনিয়ে নেওয়া ও পূনঃ হামলা চালায় বলেও নাজমুল শেখ এর স্ত্রী রুমা বেগমের অভিযোগ। এঘটনায় নাজমুল শেখ আসামীদের নাম উল্লেখ করে একই দিন রাতে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ##
লোহাগড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখ (৪০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্ব পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বকুল শেখ ওই গ্রামের বদির শেখের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বকুল শেখ দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে গোলাপ শেখের বাড়ির সামনে পৌছালে রাস্তায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপালগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অমল বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে এবং সুমন মিয়া সদরের হাতিকাটা গ্রামের হামিদ মিয়ার ছেলে।
গত রবিবার (২৮ মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অমল বিশ্বাসকে ১৫০ পিচ ইয়াবাসহ এবং সুমন মিয়াকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
এবিষয়ে গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো: ফারুক আলম বলেন, “সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অমল বিশ্বাসকে ও হাতিকাটা থেকে সুমন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
বাড়ির উঠানে খেলার সময় বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার তালসার বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- এলাকার ইসাহাক আলী পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯), ইসাহক আলীর ৯ মাস বয়সি নাতি খালিদ ও ভাই খোকন পাঠানের মেয়ে মারিয়া (১১)। এদের মধ্যে বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত।
ইসাহাক আলী পাঠান জানান, শনিবার রাত ১০টার দিকে বাড়ির ছাদে শব্দ শুনতে পান। অনেক খোঁজাখুঁজির পর কিছু পাননি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বাড়িতে বোমা আছে বলে জানায়। সন্ধ্যায় শিশু বন্ধন, খালিদ ও জুথি বাড়ির উঠানে খেলতে যায়। সে সময় কালো টেপ মোড়ানো বল আকৃতির একটি বস্তু দেখে ছুড়ে মারে বন্ধন। এতে বোমাটি বিস্ফোরিত হয় এবং বন্ধনসহ তিনজন আহত হয়। বন্ধনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ইসাহাক আলী পাঠান। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন গণমাধ্যমে দাবি করেন, ঘটনাটি তেমন গুরুতর না। পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে একজন শিশু সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।
প্রতিবন্ধকতা জয়ে নাহিদের লড়াই
হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রবল ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না–তা প্রমাণে লড়াই চালিয়ে যাচ্ছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের নাহিদ হাসান। স্বাভাবিক আর ১০ জনের তুলনায় শারীরিকভাবে খর্বাকৃতির নাহিদ হাসান বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে। লক্ষ্য, প্রশাসনিক ক্যাডার হওয়া।
২০০২ সালে কৃষক বাবা আরিফ মালিথা ও গৃহিণী মা পারভীন বেগমের ঘরে জন্ম নেন নাহিদ হাসান। শারীরিক প্রতিবন্ধকতা এবং দরিদ্র পরিবারের সন্তান চার ফুট উচ্চতার নাহিদ হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.০০ নিয়ে উত্তীর্ণ হন উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এখন অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়।
নাহিদের বাড়িতে গিয়ে দেখা যায়, নিজের প্রতিবন্ধকতা আমলে না নিয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত নাহিদ। পড়ালেখার পাশাপাশি তাঁর পছন্দ ফুটবল খেলা। স্থানীয়রা তাঁকে আদর করে ডাকেন ক্যাপ্টেন বলে।
নাহিদের মা পারভীন বেগম বলেন, ‘এখনও অনেক মানুষ নানা ধরনের কথা বলে। মাঝেমধ্যে ওর সামনে এবং আমাকেও বলে। তাদের কথায় প্রায়ই কষ্ট পাই। তবে ছেলের লড়াই দেখে গর্ব হয়।’
বাবা আরিফ মালিথা জানান, নিজের ২০ শতক জমি ছাড়া আর কিছুই নেই তাঁর। অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাতে খুবই কষ্ট হয়। তবে সবচেয়ে বড় সম্পদ তাঁর সন্তানরা। আরিফ মালিথার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নাহিদ তাঁর কষ্টের পালা শেষ করবেন।
স্বপ্নবাজ নাহিদ হাসানের ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার। এই লক্ষ্যে উচ্চতর ডিগ্রি নিতে চান তিনি। এ জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। ইংরেজি ও আইন বিভাগ পছন্দ তাঁর। নিজের খর্বাকৃতি নিয়ে একসময় খারাপ লাগলেও এখন সেটাকে আমলে না নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে লড়াইটা চালিয়ে যেতে চান তিনি।
স্থানীয় জোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু জানান, নাহিদের জীবনটা গল্পের মতো। তাঁর মাঝে দুর্বলতা নেই, আছে লড়াইয়ের শক্তি। তাঁর লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সাতক্ষীরায় ট্রাকচালক রুহুল গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার রাতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হাশেম গাজী সাতক্ষীরা শহরের পারকুখরালীর এলাকার প্রয়াত মফিজ উদ্দীন গাজীর ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের ট্রাকচালক রুহুল আমিন গাজীর সঙ্গে হাশেম গাজীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২০২৩ ১২ মে রাতে হাশেম গাজী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিন গাজীকে মারধর করে গুরুতর জখম করে। রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে হাশেম গাজীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। একপর্যায়ে রোববার রাতে মামলার প্রধান আসামি হাশেম গাজী বাসযোগে ঢাকায় পলিয়ে যাওয়ার সময় ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার জেএম গালিব হোসেন।
নাতনির জন্য গাছে জাম পড়তে উঠে প্রাণ গেল নানার
খুলনাঞ্চল রিপোর্ট
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাম গাছ থেকে পড়ে নাসির উদ্দীন (৪৫) নামে এক সাইকেল মেকারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আকবার আলির ছেলে ও কার্পসডাঙ্গা বাজারের সাইকেল মেকার।
সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নাসির উদ্দীন তার নাতনির খাওয়ার জন্য বাড়ির সামনের একটি জাম গাছে জাম পাড়তে উঠেন। অসাবধানতাবসত গাছের ডাল ভেঙে পড়ে গেলে তিনি কোমরে প্রচণ্ড আঘাত পান।
এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান।
দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই মসলেম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










































