Home আঞ্চলিক সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবো- আব্দুল আউয়াল

সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবো- আব্দুল আউয়াল

12

খবর বিজ্ঞপ্তি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেন, “আমি বিজয়ী হলে খুলনা সিটি কর্পোরেশনের সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার নিশ্চিত করবো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান নাগরিক সেবা প্রদান করবো। যেমনিভাবে মুসলমানরা আমাদের কাছে নিরাপদ থাকবে, তেমনি ভাবে সিটির সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীরাও নিরাপদে থাকবে।
বিজয়ী হলে সিটির সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবো। তাদের নাগরিক সেবা নিশ্চিত করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করব। গতকাল ২৯ মে সোমবার সকালে সিটির সোনাডাঙা থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল আরো বলেন, আমি বিজয়ী হলে পুলিশ প্রশাসনের সহযোগীতায় সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর সকল প্রকার নাগরিক অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।সকল ধর্মের নাগরিকদের ধর্মীয় শিক্ষা ও নিজস্ব সংস্কৃতি চর্চার সুযোগ প্রদান করা হবে।

অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে তিনি বলেন, তাকে নির্বাচিত করলে বিদ্যমান প্রতিবন্ধী স্কুল বৃদ্ধি করন ও প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্র উন্নয়ন ও প্রয়োজনে নতুন পুর্নবাসন কেন্দ্র স্থাপন করা হবে। অসহায়, আশ্রয়হীন পথশিশু ও অবহেলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে। বস্তিবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি, স্যানিটেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরা হবে।
বিহারীসহ সকল আশ্রয়হীন মানুষের আবাসন ব্যবস্থা চালু করা হবে।

অবস্থার পরিবর্তনে আগামী ১২ জুন হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙা থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সেক্রেটারি মুহা. কবির হুসাইন, ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ, হাবিবুল্লাহ মিসবাহ, নাজিম হাওলাদার নাইম, শাকিল খলিফা, সাব্বির আহমেদ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।