Home আঞ্চলিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : উপাচার্য

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : উপাচার্য

8

খবর বিজ্ঞপ্তি।।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে এবং সৌন্দর্য্যবর্ধনের অংশ হিসেবে নানা প্রজাতির ফুল জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ২৯ মে (সোমবার) সকাল ১০টায় বৃক্ষরোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি সারাবছরই সৌন্দর্যবর্ধনের নানা কাজ চলমান থাকে। এতে পরিবেশ যেমন সুরক্ষিত থাকে, তেমনি বিশ্ববিদ্যালয় পরিবার এবং এখানে আগত অতিথিরা এই সৌন্দর্য্য দেখে মুগ্ধ হন। তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্র্য্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মূলত ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে এবং সৌন্দর্য্য বৃদ্ধিতে এসব ফুল জাতীয় বৃক্ষরোপণ করা হচ্ছে। এই বৃক্ষগুলো রক্ষণাবেক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসের খানজাহান আলী হলের দক্ষিণ ও উত্তর পাশের রাস্তা, নির্মাণাধীন ফুডকোর্টের পাশে, নির্মাণাধীন জয়বাংলা ভবন থেকে ৩নং একাডেমিক ভবন পর্যন্ত রাস্তা, অদম্য বাংলার পিছনের রাস্তা, কেন্দ্রীয় মসজিদ ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের মাঝামাঝি নিচু স্থানে ইতোমধ্যে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। যার মধ্যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, সোনালু, জারুল, হিজল ও বরুণ উল্লেখযোগ্য। এই বৃক্ষ ক্যাম্পাসকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর ফুল ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুবিতে ‘ডাটা এ্যানালাইসিস ইউজিং আর’
শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ডাটা এ্যানালাইসিস ইউজিং আর’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ ২৯ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমাদের দৈনন্দিন গবেষণা কাজে অনেক সফটওয়্যার ব্যবহার করা হয়। এক্ষেত্রে লাইসেন্স করা সফটওয়্যার ব্যবহার করা উচিত। এসব সফটওয়্যারের লাইসেন্স নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ডাটা এ্যানালাইসিস করতে বেসিকটা আমাদের আগে জানতে হবে। ডাটা অনুযায়ী আমরা রেজাল্ট পাচ্ছি কিনা সেটা মূল বিষয়। স্ট্যাটিক্যাল এ্যানালাইসিস বা গুণগত গবেষণা করতে বিভিন্ন গবেষণা টুলস প্রয়োজন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিমুহূর্তে শিখতে চান। সিনিয়র অনেক শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন, এটা একটা ইতিবাচক দিক ও আনন্দের বিষয়। তবে একদিনে সব শেখা যায় না, এখান থেকে ধারণা নিয়ে নিজেরা প্রাকটিসের মাধ্যমে এসব বিষয় সম্পর্কে আরও জানতে বা শিখতে পারবেন। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নবিউল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশনগুলো পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নবিউল ইসলাম খান এবং একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।