কেসিসি নির্বাচন: উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক, খুলনা ।।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৮ মে) শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
মুশফিকের আইনজীবী এসএম মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুশফিকের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।’
প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছ্বাসিত মুশফিক বলেন, ‘আমার প্রার্থিতা ফিরে পাওয়া মানে জনতার বিজয়।’
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ মে) ৩০০ সমর্থনকারী ভোটারের সমর্থনের তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মুশফিকের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
মঙ্গলবার (২৩ মে) আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন মুশফিক।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
নগর যুবলীগের প্রচারনা কমিটির সভা আজ
স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নির্বাচনী প্রচারনার লক্ষ্যে খুলনা মহানগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা আজ সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় পরিচালনা কমিটির সকল সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পরিচালনা কমিটির আহবায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ ও সদস্য সচিব কাজী কামাল হোসেন।
“নৌকা প্রতীককে বিজয় করার উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা’র নির্বাচনী প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
জনসংযোগের স্থান: দলীয় কার্যালয় হতে শঙ্খ মার্কেট, জলিল টাওয়ার, পিকচার প্যালেস মোড়, ধর্ম সভা, মুড়িপট্টি,সিমেন্ট্রি রোড, বেনি বাবু রোড হয়ে তালতলা অঞ্চল, ২৩ নং ওয়ার্ড।
খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা এর আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম নেতৃত্বে আজ খুলনা মহানগর এর বিভিন্ন স্থানে নৌকা মার্কার প্রার্থী জননেতা তালুকদার আবদুল খালেক এর পক্ষে সারাদিন নির্বাচনী প্রচারণা করা হয়। উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, মুন্সী আব্দুর রাজ্জাক, জিএম কামরুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম সবুজ, আরবিনা শিকদার, এমএম নজরুল ইসলাম, শেখ মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, সৈয়দ নাজিরুজ্জামান, মোঃ আশরাফুল আলম, জেসমিন আক্তার জুঁই, ওয়ালিমা জেরিন, মোঃ সাবির খান, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ রবিউল ইসলাম, আফরোজ বনি, সৈয়দ হাসান রহমান, মোঃ আল আমিন জামান, প্রমুখ। উক্ত নির্বাচনী প্রচারণায় বক্তারা খুলনাবাসীকে আগামী ১২ জুন, ২০২৩ কেসিসি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট প্রদান এর মাধ্যমে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার সর্বোপরি নাগরিক পবিত্র দায়িত্ব পালন করার বিনীত অনুরোধ করেন।
তালুকদার আব্দুল খালেকের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ রবিবার (২৮ মে) নগরীর ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুল ধরেন। দক্ষিণ টুটপাড়া বায়তুল আমান মহল্লা, টুটপাড়া সার্কুলার রোড, দক্ষিণ টুটপাড়া, মহির বড়ি ছোট খালপাড় সহ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, এফ এম হাবিবুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আল আবির (আবির মালিক), সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ্দুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার প্রমুখ।#
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সোহাগ জমাদ্দারের ছোট বোন মোসাঃ আসমা খাতুন (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ মে) বিকাল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।#
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খুলনার দোয়া ও স্মরণানুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) এম,পি’র প্রয়াণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,খুলনা জেলা শাখার আয়োজনে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম,খুলনা মহানগর শাখার কার্যালয়ে মাগরিব বাদ এক দোয়া ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম এম জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আছলাম শেখ, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি যথাক্রমে মোঃ সাহিনুর রহমান (মিলু), শেখ শাহাদাত হোসেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম মাজেদ জাহাঙ্গীর, নিতীশ চন্দ্র রায়, ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা, শেখ মাহমুদুল হক, অসীম কুমার নীলমনি, মো: রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর শিকদার, রতন বিশ্বাস, এ্যাড. পলাশী মজুমদার,এ্যাড. শিপ্রা বিশ্বাস, সেকেন্দার আলী খান বাবু, শংকর কুমার সাহা, জোহরা আক্তার লিজা, মিশরী ইসলাম মিশু, মোঃ আতিয়ার রহমান, নাসরিন মাহমুদ, মোঃ নাসিউদ্দিন, তুলসী দাস মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ।
কালীগঞ্জে গোয়াল ঘরের পেছনের গর্তে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পানিতে ডুবে ইব্রাহিম হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম উপজেলার চাপালী গ্রামের ঝন্টু সর্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির মধ্যে খেলা করছিল শিশু ইব্রাহিম। সে এক পর্যায়ে সকলের নজর ফাঁকি দিয়ে পাশের বাড়ির গোয়াল ঘরের আবর্জনা রাখা গর্তের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি করেও পায়নি। একপর্যায়ে তারা দেখতে পান শিশুটি পাশের বাড়ির গোয়াল ঘরের পেছনের গর্তের মধ্যে পড়ে আছে। পরে লোকজন শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, শিশু ইব্রাহিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বেলার আয়োজনে রতনপুর সিএবি ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা
খবর বিজ্ঞপ্তি
আজ (২৮ মে ২০২৩) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে রতনপুর সিএবি ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফেুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর এলাকার অন্যতম নাগরিক সংগঠক আলবার্ট মাইকেল মন্ডল, সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা, খুলনা বিভাগের বিভাগীয়য় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। আলোচনায় ক্ষতিগ্রস্থ কৃষক এবং এলাবাসীরা বলেন, রতনপুর এলাকা একটি কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় বছরে তিনটি ধান ছাড়াও পানের বরজ, আম এবং লিচু বাগাানে ঘেরা। এমন একটি এলাকায় জনৈক চাঁদ আলী দীর্ঘ দুই বছর ধরে ২৬ বিঘা জমি লীজ নিয়ে সেখানে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ কৃষি ও পানের বরজ-আমও লিচু চাষের উপর নির্ভরশীল। এলাকায় তিন ধর্মের জনগোষ্ঠী আছে যার শতকরা ৬০ ভাগ খৃষ্টান, শতকরা ২৫ ভাগ মুসলমান এবং শতকরা ১৫ ভাগ হিন্দু ধর্শাবলম্বী যারা এই ইটভাটার আধা থেকে একমাইলের মধ্যে বসবাস করে। ক্ষতিগ্রস্থ কৃষকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকার মানুষ জীবিকা রক্ষার তাগিদে এই ইটভাটা চায় না। এলাকার মানুষের অভিযোগ থাকা সত্ত্বেও চাঁদ আলী জোরপূর্বক এই ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই ইটভাটা এভাবে চলতে থাকলে সবাই কৃষিজমি হারিয়ে কর্মহীন হয়ে পড়বে। এলাকার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে। তারা দুঃখ প্রকাশ করে বলেন, ইটভাটা বন্ধের দাবিতে এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেরও কোন ফল পাচ্ছে না। জনেগোষ্ঠীর উপস্থিত প্রতিনিধিরা এলাকার কৃষি, পানের বরজ, আম-লিচু বাগান, জনবসতি রক্ষায় জরুরীভাবে এই ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোন মন্ডল, উত্তম দাস, মোঃ হাসিবুল মোল্লা, সন্তোষ বিশ^াস, নিলু মন্ডল, বিষ্ণু মন্ডল, মোঃ আব্দুর রশীদ, মোঃ আন্নাল তরফদার, মোঃ খোকন সেখ প্রমূখ।
ফুলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা রোববার সকাল সাড়ে ১০টায় পরিষদ অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব তানভীন আক্তার ডলির পরিচালনায় ইউপি সদস্য সোনালী আক্তার, কবিতা খাতুন, রিক্তা খাতুন, শেখ মনিরুল ইসলাম, কাজী ইমরান হোসেন রাজীব, মোঃ খলিলুর রহমান, মোঃ ফারুক হোসেন মোল্যা, মোঃ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া শেখ, আব্দুল মান্নান, মোঃ আঃ রহিম, কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ২ শত ৩৭ টাকার বাজেট ঘোষনা করা হয়।
খুলনায় মৌমাছিকে কেন চিনি খাওয়াই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মৌমাছিকে কেন চিনি খাওয়াই এক মতবিনিময় সভা গতকাল রাতে খুলনার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, রাজবাড়ি ও মাগুরার জ্যেষ্ঠ মৌ খামারি এবং খুলনার মধু ব্যবসায়ীগণের সহযোগিতায় মৌমাছি ও মধু এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লনের প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, প্রফেসর ড. মাহবুব ই-সোবহানী, মধু গবেষক ও উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার, রংপুরের হানি স্কুলের মো: মিজানুর রহমান, মধু ব্যবসায়ী মো: আইয়ুব আলী, মো: আবুল কালাম আজাদ, মো: ফয়সাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অতিথিরা বলেন, মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। হাড় ও দাঁত গঠনে মধুর গুরুত্ব অপরিসীম। মধু দেশের জনগণের প্রিয়। তাঁরা বলেন, মৌমাছিকে বাঁচিয়ে রাখতে হলে চিনি খাওয়াতে হয়। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই মধু ব্যবসায়ীরা মৌমাছিকে চিনি খাওয়ানো এই কাজ করে থাকেন। মৌমাছিকে চিনি খাওয়ানো সমস্যাও না এবং অপরাধের কিছুনা। বাংলাদেশে আট মাসই বিভিন্ন ধরনের ফুল ফোটে। এই ফুল থেকেই মৌমাছিরা মধু সংগ্রহ করে থাকেন। মধুতে যেন ভেজাল না থাকে তা মধু ব্যবসায়ীদের নিশ্চিত করা প্রয়োজন। মধু চাষ করে লাখ লাখ টাকা আয় করছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
সভায় মৌমাছিকে কেন চিনি খাওয়াই তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শতাধিক মধু ব্যবসায়ী, মৌয়াল, মধু গবেষক, মৌচাষি ও খামারিরা অংশ নেন। এর আগে মধু ব্যবসায়ীরা খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম এ হাসানসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং মধুর উপকরণ প্রদান করেন।
ডুমুরিয়ায় ইটভাটা ম্যানেজারের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইটভাটা ম্যানেজার খায়রুজ্জামানের অনৈতিক কার্যকলাপ ও মুখ খোলার অপরাধে এক শ্রমিকের উপর হামলা মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে শুক্রবার সকালে উপজেলার কাঞ্চননগর বাজারে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’নারী পুরুষ উপ¯ি’ত হন। এ সময় বক্তব্য রাখেন আঃ হামিদ গাজী,আদিল উদ্দিন মোল্লা, সোহরাব গাজী, দিলীপ রায়,হরিমতি রায়,বানেছা বেগম, রুহুল বিশ্বাস, রেজাউল গাজী, কমলা বিশ্বাস, পবিত্র মন্ডল,সাত্তার গাজী প্রমুখ। বক্তারা বলেন খায়রুজ্জামান নামক এক ইটভাটা ম্যানেজার সম্প্রতি এলাকায় অব¯’ান নিয়ে জনৈক এক গৃহবধুর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনায় এলাকার পরিবেশ বিনষ্ট হ”েছ। এর প্রতিবাদ করায় ইব্রাহিম নামক এক শ্রমিককে ডেকে নিয়ে হাত বেঁধে মারপিট ও মাথার চুল কেটে উল্টো তাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন তিনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা অবিলম্বে ইব্রাহিম শেখের মিথ্যা মামলা প্রত্যাহার ও অনৈতিক কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।###
ডুমুরিয়ায় কৃষকদের মাঝে ভ্যান ও ক্যারেট বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ভ্যানগাড়ী ও পাঁচশত ক্যারেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আটলিয়া আইপিএম মডেল ইউনিয়ন কৃষক গ্রুপের মধ্যে এ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। কৃষকদের নিরাপদে কৃষিপণ্য বহন ও বাজারজাত করনের লক্ষে ২০টি কৃষক গ্রুপে ২০টি ভ্যানগাড়ী ও পাঁচশত ক্যারেট বিতরণ করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন কৃষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।###
খর্ণিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তৃর্ণমূল পর্যায়ে স্ব”ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহনের মাধ্যমে ¯’ানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে এ বাজেট সভায় রাজস্ব, স্বা¯’্য, কৃষি সহ বিভিন্ন খাতে ২ কোটি ৫৬ লক্ষ ৭৯ হাজার ৯ শত ২০ টাকা আয় ও ২ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪ শত ২০ টাকা ব্যয় এবং ২ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা উদ্বৃত্ত নির্ধারণ করা হয়েছে। বাজেট সভায় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার। ইউপি সচিব হেকমত আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ মহসিন, মোল্লা আবুল কাশেম, শেখ হযরত আলী, শেখ রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রণব কুমার ঘোষ, শিক্ষক নওশের আলী মোড়ল,ডাঃ নিখিল চন্দ্র সাহা,দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি রেবা রায়, খানজাহান আলী,সাঈদুল সরদার,ভিডিপি মুক্তার হোসেন প্রমুখ।###
ডুমুরিয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা শেষে উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত মেলার ১২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান প্রমূখ।
কেশবপুরে বঙ্গবন্ধুর “জুলিও করি শান্তি পদক”প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
হরিঢালীতে বাবার নামে সড়ক উদ্বোধনে বাণিজ্য সচিব তপন ঘোষ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
হরিঢালীতে পিতা শ্রীনিবাস ঘোষের নামে নতুন সড়কের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। পাইকগাছা উপজেলার হরিঢালীর গ্রামের বাড়ী মাহমুদকাঠি মোড় হতে বেলে খেয়াঘাট পর্যন্ত ৪ কিলোমিটার ড্রেস কার্পেটিং সড়কের এ নাম করণ করা হয়। শনিবার সকালে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উদ্বোধক সচিব তপন কান্তি ঘোষ। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন, পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ মিহির বরন মন্ডল, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, প্রভাষক মোমিন উদ্দীন, আঃ রাজ্জাক বুলি, অর্নিবাণ লাইব্রেরীর সাঃ সম্পাদক প্রভাত কুমার দেবনাথ, ইউপি মেম্বর বিষ্ণুপদ রায়, শংকর কুমার বিশ্বাস প্রমুখ। প্রসংগত, ২০-২১ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মিতি হয়।
মোঃ ফয়েজুল ইসলাম টিটোর ঠেলাগাড়ী মার্কার গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ীর পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর জন্য ২৩নং ওয়ার্ডের ধর্মসভা, আহসান আহম্মেদ রোড, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, ছোট মির্জাপুর, বড় মির্জাপুর,খানজাহান আলী রোড, কাকলীবাগ, ঘড়িমঞ্জিল, মুড়িপট্টি, বাবখাঁনরোড, রামচন্দ্র দাস লেন সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, দেব্রত কুমার শীল ছোটন, আব্দুল জলিল, মদন দাস, নীলকান্ত ঘোষ, খোকন চন্দ্র চন্দ, অলোক সাহা, শ্যামল দত্ত, মোঃ রাজেশ, তরুন সাহা, ছাত্রলীগ নেতা বায়েজিত সিন্হা, শাহিদুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা মোঃ হাফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুমন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বাপ্পী রায়, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শান্ত, ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজু বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন দাস ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ আজ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড নর-নারীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচালনা চলান।
বাগেরহাটে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্হাপক ও মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বেলা ১১ টায় (২৮ মে) রামপাল প্রেসক্লাবে ভুক্তভোগী গ্রাহকরা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সস্মেলনের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গ্রামীণ ব্যাংক রামপাল শাখার সাবেক ব্যাবস্হাপক মো. মোস্তফিজুর রহমান ও মাঠ কর্মী তামজিদ মোল্লা ৭/৮ মাস পূর্বে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের গ্রাহক আকলিমা বেগম, দুলালী বেগম, মুনজিরা বেগম, আন্জুয়ারা বেগম ও সুফিয়া বেগমের নামে বিভিন্ন সময়ে বিপুল পরিমান টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন।
লিখিত অভিযোগে তারা আরও জানান, এ ঘটনায় সাবেক মাঠ কর্মী তামজিদ মোল্লা কে সহযোগীতা করেছেন সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তফিজুর রহমান। নতুন ব্যাবস্হাপক রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে ঋণ গ্রহিতাদের কাছে কিস্তির টাকার জন্য ৭/৮ মাস পরে গিয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকগণ দাবি করেন তারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে তো কোন ঋণ নেননি। এর পরেও কি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হলো সেটি তারা বুঝতে পারছেন না। তারা আরও দাবি করেন, নতুন পাশ বই তৈরি করে ছবি ও স্বাক্ষর ছাড়া ওই বিপুল পরিমান টাকা উত্তোলন করেছেন। নতুন পাশ বইতে আবার কিস্তির টাকা আদায়ও দেখিয়েছেন। এছাড়াও নতুন ব্যাবস্হাপক রফিক্লু ইসলাম তাদের কাছ থেকে সাদা কাগজে স্বক্ষর নিয়েছেন। সংবাদ সম্মেলন কালে ভুক্তভোগী পাচঁ গ্রাহক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তফিজুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমার সময়ে কোন অনিয়ম হয়নি। নতুন শাথা ব্যাবস্হাপক রফিক্লু ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত তামজিদের বিরুদ্ধে রামপাল থানায় একটি জিডি করা হয়েছে। কেন্দ্রীয় অডিট করানো হয়েছে। তার বিরুদ্ধে কোন অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।
চলমান আন্দোলনের ঢেউয়ে শেখ হাসিনার তক্ততাউস ধ্বংস করে দিবে:এড. নিতাই রায় চৌধুরী
।। খবর বিজ্ঞপ্তি।।
দেশের জনগণ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের জনগন আর হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেনি। তারা মুক্তিযুদ্ধের সময়ের পলাতক শক্তি। এদেশের স্বাধীনতার ডাক দিয়ে ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিঁনি ( জিয়াউর রহমান) কালুঘাট বেতার কেন্দ্র থেকে ডাক না দিলে এদেশ স্বাধীন হতো না। তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো এদেশের জনগন। বর্তমান শেখ হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে বাকশালী পন্থায় দেশ পরিচালনা করছে। আপদমস্তক দুর্নীতিবাজ সরকারকে আর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশে আন্দোলনের যে ঢেউ উঠেছে- সে ঢেউয়ে সরকার ভেসে যাবে। শেখ হাসিনা আগুন নিয়ে খেলা করছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, হাত দিয়ে যেমন সুর্য্যরে কিরণ ঠেকানো যায় না, নদীর টেউ যেমন বাধ দেয়া যায় না, ঠিক তেমনি দেশজুড়ে আন্দোলনের যে ঢেউ ঊঠেছে, সেই ঢেউয়ে শেখ হাসিনার তক্ততাউস ধ্বংস করে দিবে। শেখ হাসিনার পতন ঠেকানো যাবে না। অচিরেই শেখ হাসিনার পতন হবে। তিনি পুলিশ প্রশাসনকে হুশিয়ারি উচ্চরন করে বলেন আপনারা জনগণের পক্ষে কাজ করুন; বিএনপি জনগনের পক্ষে কথা বলছে, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের কথা বলছি, জনগনের ভোটাধিকারের কথা বলছে। আপনারা (পুলিশ প্রশাসন) যদি গণদাবীর বিপক্ষে অবস্থান করেন তাহলে ভবিষতে চরমমুল্য দিতে হবে।
রবিবার (২৮ মে) বিকাল ৪টায় দ্রব্যমুল্যের লাগাতার উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের লাগামহীন দুনীর্তি, মিথ্যা ও গায়েবী মামলা দায়ের, গ্রেফতার, জামিন বাতিল, দমন নিপীড়নের প্রতিবাদে ও গনতন্ত্র বিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দলীয় কার্যালয়ে সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসুচি পুর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ মুজিবের আমলে রক্ষিবাহিনী দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। শেখ মুজিব নিজেই বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাড়িয়ে বলেছিলেন কোথায় সেই সিরাজ শিকদার। পিতার মতই শেখ হাসিনা গনতন্ত্র হত্যা করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। শেখ হাসিনা সাধারণ মানুষের দাবি বন্দুকের নলে বন্ধ করতে চায়।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র পরিচালনায় পদযাত্রা কর্মসুচিতে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন বর্তমান সরকার ভালো মানুষের মুখোশ পড়ে দেশ পরিচালনা করছে, মুলতঃ তারা রাষ্ট্রদ্রোহি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষনা দিয়েছেন, আর কোন শান্তি সমাবেশ করবেন না; তারা প্রতিহত করবেন। তার নির্দেশেই খুলনাসহ সারা দেশে বিএনপির শান্তিপুর্ণ কর্মসুচিতে হামলা চালাচ্ছে। হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে আহত করা হচ্ছে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, এদেশ আমাদের, এদেশে কথা বলার অধিকার আমাদের আছে। কিন্তু খুলনার কিছু সংখ্যাক পুলিশ বেশি আওয়ামী লীগ হয়ে কর্মসুচিতে বাধা দিচ্ছে। হেলাল বলেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। তবে পিঠ দেয়ালে ঠেকে গেলে পরিনাম শুভ হবে না। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। গায়েবী মামলা দায়ের করা থেকে বিরত থাকাসহ পুলিশ প্রশাসনকে প্রজাতন্ত্রের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।
কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, বেগম রেহেনা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহদেম, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, চৌধুরী কাওসার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, আবদুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, বিএম তানভিরুল আজম, শাকিল আহমেদ দিলু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোল্লা এনামুল কবির, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, জিএম রফিকুল ইসলাম, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, হাবিবুর রহমান বিশ্বাস, অ্যাড. মোহাম্মদ আলী বাবু , আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, শেখ জামাল উদ্দিন, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, নাসির খান, সরদার আব্দুল মালেক, আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, মনির হাসান টিটো, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, শেখ আবুল বাশার, তারিকুল ইসলাম, মো. জাহিদ হোসেন, গাজী আব্দুল হালিম, মিজানুর রহমান মিলটন, জাফরি নেওয়াজ চন্দন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শামসুল বারিক পান্না, মুজিবর রহমান, মহিলা দলের অজিজা খানম এলিজা, এড. তছলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, যুবদলের এবাদুল হক রুবায়েত, নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহিল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, মো. জাবির আলী, কৃষকদলের মোল্লা কবির হোসেন, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, শ্রমিকদলে শেখ হেমায়েত হোসেন।
#
চুয়াডাঙ্গায় জুলিও কুরি উদযাপন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হামিদ( রেজা)র সভাপতিত্বে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মালিক। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ খুবি শাখার নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৮ মে) বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকির দেওয়া হয়েছে, সেটির নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। তাদের এই হুমকির বক্তব্য একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ।
আইনানুযায়ী দেশের যেকোনো নাগরিককে হত্যাচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। নেতৃবৃন্দ এ ধরনের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং যে ব্যক্তিটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে এ ধরনের ন্যাক্কারজনক ভাষায় যেভাবে হত্যার হুমকি দিয়েছে সেটি একেবারেই ক্ষমার অযোগ্য একটা বিষয়। আবু সাঈদ চাঁদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীকে বিএনপির এক সমাবেশে জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুয়েটে মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ২৮ মে রবিবার সকাল ১১ টায় ‘দুর্বার বাংলা’র পাদদেশে মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল, নির্বাহী প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, যানবাহন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রুহুল আমিন, অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী রুমেন রায়হান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিবহনের কলারম্যান থেকে কোটিপতি হয়েছেন বেনাপোলের ছোট আচড়া গ্রামের নাজমুল হোসেন বাপ্পী : দুদকে অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
সামান্য পরিবহনের কলারম্যান থেকে কোটিপতি বনে গেছেন বেনাপোলের ছোট আচড়া গ্রামের নাজমুল হোসেন বাপ্পী।
বেনাপোলের সৌদিয়া পরিবহনের কলারম্যান বাপ্পী আন্তর্জাতিক হুন্ডি ও মাদকব্যবসায়ী বলে জেলা দূর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্ত করবেন জেলা দূর্নীতি কমিশন।
অবৈধ এই ব্যাবসা থেকেই কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বাপ্পী।
বেনাপোলের ছোট আচড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল হোসেন বাপ্পী নিজ নামে বিলাসবহুল পাঁচতলা বিদেশী স্টাইলের বাড়ি নির্মান করেছেন। অথচ তার দৃশ্যমান আয় বলতে পরিবহনের কলারম্যান, যার পারিশ্রমিক প্রতিদিন ১০০ টাকা। যা পারিশ্রমিক পান তা দিয়ে দৈনন্দিন জীবন ধারণ করাই কষ্টকর।
বাপ্পীর জীবন ধারা দেখলে মনে হয় সে আলাদীনের চেরাগ হাতে পেয়েছে।
নিজের নামে ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ ও অঢেল সম্পদ করেছেণ মাত্র ২ বছরে।,যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
একজন পরিবহন কলারম্যান কিভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান এ প্রশ্ন এখন সচেতন মহলের। বাপ্পী প্রশাসনের নাকের ডগায় মাদক দ্রব্য ও হুন্ডি টাকা পাচার করছে অবাধে। তার সাথে আন্তর্জাতিক মাফিয়াদেও যোগসুত্র রয়েছে বলে স্থানীয় মো: লাভলু হোসেন নামে একজন প্রতিবেশী জানান। তিনি আরও জানান,বাপ্পীর লাইফ স্টাইল দেখলে মনে হয় সে একজন শিল্পপতি। তাকে প্রতিনিয়ত সৌদিয়া পরিবহনে করে বিদেশী বিপুল পরিমান মদ ঢাকায় পাঠাতে দেখা যায়।
নাজমুল হোসেন বাপ্পী দাবি করে বলেন, আমার বিরুদ্ধে দুদুকে যে অভিযোগ হয়েছে তা আমার জানা নেই। /৫ তলা বাড়ি করছি ব্যাংক থেকে লোন নিয়ে। তাতে দোষের কি হয়েয়ে।
জেলা দুদকের উপ পরিচালক আল-আমিন জানান.. নাজমুল হোসেন বাপ্পির নামে একটি অভিযোগ পেয়েছি দুদকে এসেছে। তার অবৈধ সম্পদের উৎস অবশ্যই তদন্ত করা হবে। অভিযোগ প্রমানীত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যভস্থা নেয়া হবে।
শীঘ্রই অটোমেশনের আওতায় আসছে খুবির কেন্দ্রীয় গ্রন্থাগার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অটোমেশনের আওতায় আসছে কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার। ইতোমধ্যে অটোমেশন কাজের প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। এ কাজ শেষে শীঘ্রই কেন্দ্রীয় গ্রন্থাগার পুরোপুরি অটোমেশনের আওতায় আসবে। এটি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাব্যবস্থা সহজতর হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে খুলনা বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে যাবে।
এ বিষয়ে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান বলেন, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর একান্ত আগ্রহ ও সার্বিক সহযোগিতায় কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার অটোমেশনের আওতায় আসছে। অটোমেশন কাজের প্রথম ধাপে রয়েছে- ১ কোটি ৬৫ লক্ষ ৫৯ হাজার ৬৮৫ টাকা ব্যয়ে কোহা, মার্ক-২১ নামক সফটওয়্যারের মাধ্যমে ৫০ হাজার বইয়ের ডাটাবেজ তৈরি এবং আনুসঙ্গিক ডিভাইস ক্রয় ও স্থাপন। এ ধাপে ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ৬৫ লাখ টাকা ব্যয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন কাজের অগ্রগতি ২০ শতাংশ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে মেইনগেট রেনোভেশন, ডেকোরেশন, পিজিয়ন হোল তৈরি, কম্পিউটার ল্যাব তৈরি, টেরেস রেনোভেশন কাজের ৫০ শতাংশ শেষ হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগার অটোমেশন হলে ছাত্র/ছাত্রী, শিক্ষক ও গবেষকবৃন্দ সহজে ও দ্রুত চেক-ইন, চেক-আউট, বুক সার্চিং, সেলফ্-বুক ইস্যু, সেলফ্ বুক রিটার্ন, অটো গেট পাশ, বুক হোল্ডিং, রিপোর্টিং ইত্যাদি সুবিধা পাবেন। তাছাড়াও রিমোট এক্সেস এর মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের সংগ্রহ সম্পর্কে জানতে পারবেন এবং ঘরে বসে ই-জার্নাল ব্রাউজ, ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।
এছাড়া কম্পিউটার ল্যাবের মাধ্যমে ৪০টি পিসিতে একসাথে ৪০ জন শিক্ষার্থী তাদের লেখাপড়ার পাশাপাশি গ্রন্থাগারে রক্ষিত বুক সার্চিং এবং ই-বুক, ই-জার্নাল ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া এই ল্যাব বিভিন্ন পেশাগত ট্রেনিং, মিটিং, সেমিনার ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। রিসার্চ ক্যারেল ডেস্ক এর মাধ্যমে গ্রন্থাগারে শিক্ষক ও গবেষকদের শিক্ষা ও গবেষনার জন্য নেট লাইনসহ ১০টি ডেস্ক রয়েছে, যেখানে বসে লাইব্রেরির সাবস্ক্রাইবকৃত ই-বুক, ই-জার্নাল ব্রাউজ, ডাউনলোড ও পারবেন। এই লাইব্রেরিতে ইমারাল্ড, জেস্টোর, আইইইই, লাই-কব (লাইব্রেরি কনসোর্টিয়াম অব বাংলাদেশ)সহ বিভিন্ন ই-বুক ও ই-জার্নাল সাইট ব্যবহার করা যাবে। এখানে নন-একাডেমিক বুক সেকশনে আইএলটিএসসহ বিভিন্ন ধরনের নন-একাডেমিক ও অন্যান্য বই সংরক্ষণ করা হয়েছে। যার বর্তমান কপি সংখ্যা ২৭২টি।
কেন্দ্রীয় গ্রন্থাগারে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” নামে একটি কর্নার রয়েছে। বর্তমানে এই কর্নারে ১২১৮ শিরোনামের ৩০৪৬ কপি বই রয়েছে। যাদের মধ্যে হাতের লেখা সংবিধানের মুদ্রিত ভার্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধু এবং চার জাতীয় নেতাসহ মুক্তিযুদ্ধের আত্ম-উৎসর্গকারী, বাংলাদেশের মহান ভাষা আন্দোলন, দেশবরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক, প্রথিতযশা বুদ্ধিজীবীর উপর বই, পোট্রেট, স্কেচ, আলোকচিত্র এবং মুক্তিযুদ্ধকালের দুর্লভ ছবি এই কর্নারে সংগ্রহ করা হয়েছে। এছাড়া আর্কাইভস কর্নারে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা সংরক্ষণ করা হয়। এখানে বসে ছাত্র-ছাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করে থাকেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, যুগের চাহিদা পূরণে আমাদের প্রযুক্তির সাথেই এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম ডিজিটাল কনটেন্টের প্রতি আগ্রহী। লাইব্রেরির প্রতি যাতে তাদের আগ্রহ সৃষ্টি হয় এজন্য লাইব্রেরিকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের বাতিঘর। এটিকে শিক্ষার্থী-শিক্ষকদের পদচারণায় সর্বদা প্রাণবন্ত রাখতে হবে। লাইব্রেরি পুরোপুরি অটোমেশনের আওতায় এলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা ধরনের ডিজিটাল সুযোগ-সুবিধা পাবেন। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী গ্রন্থাগারে যত বেশি সময় দেবেন তাঁরা লক্ষ্য অর্জনে সহজেই পৌঁছাতে পারবেন।
মহেশপুরে স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামে স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত পলাশ হোসেনের চাচাতো ভাই সুমন প্রায় পলাশের স্ত্রীকে উত্যাক্ত করত। শনিবার সন্ধ্যায় আবারো উত্যক্ত করে। পলাশ বাড়িতে এলে বিষয়টি তাকে জানায় তার স্ত্রী। এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাইয়ের কাছে বিষয়টির প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আসামীরা পলাতক রয়েছেন,গ্রেফতারে অভিযান চলছে। নিহত পলাশ পেশায় ভ্যানচালক ছিলেন। সে কৃষিকাজও করত।
ইন্দুরকানী’র অনগ্রসর পল্লীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু রোধে সচেতনতামূলক সভা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ।।
ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং রূপসী বাংলা উন্নয়ন সংস্থার আয়োজনে পানিতে পড়ে শিশুর মৃত্যু রোধ কল্পে মা ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইন্দুরকানী গুচ্ছগ্রাম আশ্রায়ন-২ প্রকল্প এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম এবং সভাপতিত্ব করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু। প্রধান অতিথি তার বক্তব্যে পানিতে পড়ে শিশু মৃত্যু রোধ কল্পে মা ও অভিভাবকদের করণীয়সহ বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরকানী এম ইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সেক্রেটারি মনিরুজ্জামান খান, সাবেক সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন, আশ্রয়ন-২ কমিটির সভাপতি সোহাগ হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন।
ইন্দুরকানীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ওসি (তদন্ত) জুলফিকার, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ কমান্ডার, উপজেলা আওয়ামীগের সহসভাপতি মাহামুদুল হক দুলাল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মাসুদ করিম ইমন, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক, সহকারী শিক্ষক রমিত ডাকুয়া প্রমুখ।
৫জনু মোংলা বন্দরে আমদানীকৃত বিলাসবহুল ১৪৭ রিকন্ডিশন্ড গাড়ীর নিলাম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিদেশ থেকে রিকন্ডিশন্ড গাড়ী আমদানীর পর তা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় করিয়ে না নেয়ায় মোংলা বন্দরে সেগুলোকে নিলামে তোলা হচ্ছে। আগামী ৫জুন এমনই বিভিন্ন ব্র্যান্ডের ১শ৪৭টি গাড়ীর নিলামে তুলছেন মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ নিলামে থাকছে ১৯৯৩, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের/মডেলের নিশান, পাজেরো, এক্সিও হাইব্রিড, পিয়ার্স হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, অ্যাকুয়া হাইব্রিড, টয়োটা হাইব্রিড, করোলা ফিলডার, হায়েসের মত বিলাসবহুল গাড়ী। ৫জুনের এ নিলামকে ঘিরে ইতিমধ্যেই নিলামের দরপত্র বিক্রি সম্পন্ন হয়েছে। নিলামে অংশগ্রহণকারীদেরকে অবশ্যই ৩১মে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দিতে হবে। দরপত্র জমা দেয়া যাবে অনলাইনেও। এর আগে ৩০মে’র মধ্যে যে কোন সময় দরপত্র সংগ্রহকারীরা বন্দরের কার ইয়ার্ড ও সেডসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নিলামের এ গাড়ীগুলো সরেজমিন দেখার সুযোগ পাবেন।
মোংলা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (নিলাম শাখা) ছবি রানী দত্ত জানান, মোংলা বন্দর দিয়ে আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীগুলো ৩০ দিনের মধ্যে ছাড় করিয়ে নেয়ার নিয়ম থাকলেও আমদানীকারকেরা তা করেন না। এরপরও আমদানীকারকদের নির্দিষ্ট (৩০দিন) সময়ের বাহিরে অতিরিক্ত ১০দিন সময় দেয়ার পরও গাড়ী ছাড় করিয়ে না নেয়ায় নিয়মানুযায়ী পর্যায়ক্রমে তা নিলামে উঠানো হয়। পরে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের গাড়ীগুলো বুঝিয়ে দেয়া হয়।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজুর রহমান বলেন, মোংলা কাস্টমসের মোট রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর শুল্ক থেকেই। আমদানীকৃত গাড়ী নির্দিষ্ট সময়ে ছাড়িয়ে না নেয়ায় তা নিলাম দেয়া হয়। তা না হলে বন্দরে গাড়ীসহ অন্যান্য পণ্যের জটলা সৃষ্টি হয়। ফলে নিলাম প্রক্রিয়া চালু থাকলে গাড়ী বা অন্যান্য পণ্যের জট কমার পাশাপাশি বন্দর ব্যবহারকারীরা স্বাচ্ছন্দে এ বন্দর ব্যবহার করতে পারবেন। অপরদিকে নিয়ম অনুযায়ী নিলাম থেকে সরকারের রাজস্ব আদায়ও অব্যাহত থাকবে।
কাস্টমস কর্তৃপক্ষ জানান, বিগত ৬ মাস মোংলা বন্দরে গাড়ীর নিলাম বন্ধ ছিল। গত বছরের নভেম্বরে গাড়ী নিলামকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় কাস্টমসের। ফলে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় নিলাম কার্যক্রম। এরপর নিয়মমাফিক চট্টগ্রামের কে,এম করপোরেশন’ নামক প্রতিষ্ঠানকে নিলাম প্রক্রিয়া চালানোর জন্য চলতি মাসে নিয়োগ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটিই আগামী ৫ জুন মোংলা বন্দরে ১৪৭টি গাড়ী নিলামে উঠাচ্ছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ বলেন, মুলত জাপান থেকে মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন্ড গাড়ীর আমদানী শুরু হয়েছিলো ২০০৯ সালের ৩ জুন। সে সময়ে প্রথম চালানে ২৫৫টি রিকন্ডিশন্ড গাড়ী আমদানীর মধ্যে দিয়ে এ বন্দরে গাড়ী আমদানীর সূচনা করেন ঢাকার হক-বে অটোমোবাইল কোম্পানী লিঃ। তারপর থেকে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ২২ হাজার ৪শ ৩৭টি গাড়ী আমদানী করেছেন বিভিন্ন আমদানীকারক প্রতিষ্ঠান। তিনি আরো বলেন, আমদানীকৃত গাড়ীর ৬০ভাগই খালাস হচ্ছে মোংলা বন্দর দিয়ে। বাকী ৪০ভাগ খালাস হয়ে আসছে চট্টগ্রাম বন্দরে। মোংলা বন্দরে কার ইয়ার্ড, সেড ও গোডাউস সুবিধার কারণে আমদানীকারকেরা এ বন্দর ব্যবহারে বেশি আগ্রহী হয়ে পড়েছেন।
দামুড়হুদার দর্শনায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার দর্শনা থানার পুলিশ ফেনসিডিল করেছে। এসময় ফেনসিডিলের মালিক কৌশলে পালিয়ে যায়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এস আই সোহেল ও এএসআই মামুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামে অভিযান চালায়। এসময় মদনা মাঝপাড়ার শাহাবুদ্দিনের (৪২) বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতির টের পেয়ে শাহাবুদ্দিন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।পরে পুলিশ তার বাড়ি হতে ৫০ পিচ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আসামি শাহাবুদ্দিনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দাকোপে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপে দুটি পোল্ডারে ১২টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙনরোধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইতি মধ্যে ওই কাজের স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসময়ে কাজে অনিয়ম ধরা পড়ায় কাজ বন্দ করে দেয়া হয়। এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভাঙন প্রতিরোধসহ নতুন ওয়াপদা ভেড়িবাঁধ নির্মান কাজ গত এক বছর আগে শেষ হয়েছে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দুটি পোল্ডারের ১৫টি পয়েন্ট নদী ভাঙনে আবার মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমতাবস্থায় ওই পয়েন্টগুলোতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু ব্লক না ফেলে শুধু মাত্র জিওব্যাগে বালি ভরে ফেলে ভাঙন প্রতিরোধ করা কতটা কার্যকারী হবে এমন প্রশ্ন জনসাধারণের মাঝে ঘুর পাক খাচ্ছে। সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, উপজেলা আ‘লীগ নেতৃবৃন্দের সাথে আমিও কাজ পরিদর্শনে যাই। কিন্তু সেখানে গিয়ে পরিমাপ করে দেখা যায় জিওব্যাগে ২৮০ কেজি বালির স্থলে দেয়া হচ্ছে ১৭০ থেকে ১৭৬ কেজি বালি এবং তাতে আবার কাঁদামাটি মিশ্রিত। আবার বালির বস্তা গণনায়ও কম পাওয়া যায়। ফলে অনিয়মের কারণে বিপ্লব নামে এক সাব ঠিকাদারের কাজ সাথে সাথে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া ৩২ নম্বর পোল্ডারে এখনো ওয়াপদা ভেড়িবাঁধের পাশে গাছ লাগানো বাকি আছে। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, আমাদের চোখে অনিয়ম ধরা পড়ায় এক সাব ঠিকাদারের কাজ বাতিল করে সিডিউল মোতাবেক কাজ শুরু করা হয়েছে। এব্যাপারে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেন, ওই কাজে আর অনিয়ম হবে না এবং নিয়মিত কাজ তদারকি করবেন বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন।
বিরোধী রাজনীতি করায় অনেকে এলাকাছাড়া: নুর
স্টাফ রিপোর্টার।।
শুধু বিরোধী রাজনীতি করার কারণে অসংখ্য মানুষ এলাকায় যেতে পারেন না বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেছেন, মিথ্যা মামলায় আসামি হয়ে ঘরে থাকতে পারেন না, বাড়ি ফিরতে পারেন না। দিনের পর দিন সন্তানের মুখ দেখতে পারছেন না। পাকিস্তান আমলেও যেটি হয়নি, আজ স্বাধীন দেশে তা দেখতে হচ্ছে।
রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদারের স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন নুর।
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধা বাবা, চাচা, নানারা এমন দেশ দেখার জন্য মুক্তিযুদ্ধ করেননি। স্বাধীনতার ৫২ বছর পর কেন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় গুলি খেতে হবে? কেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রক্ত দিতে হবে? কেন বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে, মিছিল করতে হবে?’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বক্তব্যের সমালোচনা করে নুর আরও বলেন, ‘বক্তব্যের মাধ্যমে তিনি (তাপস) স্বীকার করেছেন, আওয়ামী লীগ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে বাইরে পাঠিয়েছেন। এর মাধ্যমে তিনি অন্যান্য বিচারপতি ও জজদের হুমকি দিয়েছেন যে, কথা না শুনলে এভাবেই নামিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।










































