খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, তিলোত্তমা নগরী করতে হলে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করার কোন বিকল্প নাই। সেকারনেই ক্ষুদ্র মাঝারি শিল্প ও উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষিত যুবক যুবতীদের মেধা ও দক্ষতাতে কাজে লাগিয়ে খুলনাকে স্মার্ট নগরী করতে হবে। এদেরকে সার্বিক সহযোগিতা করতে সমাজের সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, সমাজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বসবাস। সবার সহযোগিতায়ই সমাজ ও রাষ্ট্র আজ উন্নয়নের মহাসড়কে। সেজন্যে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ বড় ধরনের বিজয় আনতে পারে। এই ত্যাগকে কাজে লাগাতে হলে দেশ বা সরকার পরিচালনার জন্য দরকার একটি দক্ষ প্রশাসনের। যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকল শ্রেণি পেশার মানুষকে এক হয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সেজন্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে ১২ জুনের নির্বাচনে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল রবিবার সকালে নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকা হতে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, ফেরীঘাট মোড় এলাকা পর্যন্ত ব্যাংক এবং অফিস এলাকায় এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ভিপি লাবু, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. মোজাম্মেল হক হাওলাদার, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শরীফ মোতুর্জা, হাফেজ আব্দুর রহীম, মুন্সি সেলিমুজ্জামান, আব্দুল ওহাব, আব্দুর রহমান, শেখ পীর আলী, মুন্সি মো. সেলিম হোসেন, এমরানুল হক বাবু, সিবিএ নেতা হারুনুর রশীদ, আলী গিয়াস, জহির আব্বাস, জব্বার আলী হীরা, মাহমুদুল হাসান শাওন, নিশাত ফেরদৌস অনি, সালমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে তিনি বিকেলে নগরীর নিউ মার্কেট এবং সংশ্লিষ্ট এলাকায় হরিজন ও খ্রিস্টান সম্প্রদায়ের এবং সন্ধ্যা ৭টায় খালিশপুরে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর নেতৃত্বে নগরীর ময়লাপোতা মোড় এলাকায় গণসংযোগ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন অধ্যা. আমিনুর রহমান, অধ্যা. মেহেদী মির্জা, অধ্যা. আব্দুস সালাম, অধ্যা. জি এম মহিদুজ্জামান, অধ্যা. নাসির উদ্দিন, রেজিনা আক্তার, রাহুল রাহা, তনুশ্রী প্রমূখ।
মতবিনিময় সভায় বাবুল রানা: আগামীর আধুনিক ও স্মার্ট নগরী গড়তে নৌকায় ভোট দিন
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, দেশের নাগরিক হিসেবে ভোট প্রদান করা সবার পবিত্র দায়িত্ব। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। খুলনার উন্নয়নে যে দল অবদান রেখেছে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগীতা করবেন। একমাত্র আওয়ামী লীগই খুলনার উন্নয়নের অবদান রেখেছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আগামীর আধুনিক ও স্মার্ট নগরী গড়তে নৌকায় ভোট দিন। কারণ নৌকার প্রার্থী বিজয়ী হলে বিজয়ী হবে খুলনার জনগণ।
গতকাল রবিবার সন্ধ্যায় ৩১নং ওয়ার্ডের ইব্রাহীমা বহুমুখী মাদ্রাসায় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইব্রাহীমা বহুমুখী মাদ্রাসা সেন্টারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল বারী বাহারের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. আইউব আলী শেখ, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, শামীমুর রহমান শামীম, মো. শরিফুল ইসলাম মুন্না, এনামুল হক, মো. মিরাজুল ইসলাম, মো. ইউসুফ আলী, জয়নাল আবেদীন, ইঞ্জিঃ শাহাদাৎ হোসেন, কে এম নাসের তরু,শেখ নজরুল ইসলাম মিঠু, সিরাজুল ইসলাম, হুমায়ুন কবীর, সৈয়দ শাহাজাদ আলী, আলামিন মৃধা, মো. আনিস শেখ, শাহীন আলম, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ।
নৌকা প্রতীকের পক্ষে সাবেক ছাত্র নেতৃবৃন্দের গণসংযোগ
খুলনা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সাবেক ছাত্রলীগ ফোরামের আহ্বায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নেতৃবৃন্দ দলীয় কার্যালয় হতে শঙ্খ মার্কেট, জলিল টাওয়ার, পিকচার প্যালেস মোড়, ধর্ম সভা, মুড়িপট্টি, সিমেন্ট্রি রোড, বেনি বাবু রোড হয়ে তালতলা অঞ্চল ও ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, মুন্সী আব্দুর রাজ্জাক, জিএম কামরুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম সবুজ, আরবিনা শিকদার, এমএম নজরুল ইসলাম, শেখ মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, সৈয়দ নাজিরুজ্জামান, মোঃ আশরাফুল আলম, জেসমিন আক্তার জুঁই, নুুরুন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, আজমিরা, ওয়ালিমা জেরিন, মোঃ সাবির খান, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ রবিউল ইসলাম, আফরোজ বনি, সৈয়দ হাসান রহমান, মোঃ আল আমিন জামান প্রমুখ।










































