স্টাফ রিপোর্টার।।
খুলনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের তিন যাত্রী। রোববার বিকেলে জেলার ফুলতলা পথেরবাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকার উত্তরার বাসিন্দা মোজাম্মেল পাশা (৪০), তার ছেলে জুবায়ের (১৪) ও তাদের গাড়িচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে প্রাইভেটকারটি। এ সময় খুলনায়গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস প্রাইভেটকারকে ধাক্কা দিলে ভয়ংকরভাবে ছিটকে দূরে সরে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খুলনা জিআরপি পুলিশের ওসি মোল্লা মো. খবির আহম্মেদ জানান, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি লাইন থেকে ছিটকে পড়ে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।










































