খবর বিজ্ঞপ্তি।।
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা আজ ২৭ মে (শনিবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৮.৫৮ শতাংশ।
এদিকে পরীক্ষা শুরুর পর কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখানে তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী আগামী ০৩ জুন ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ হাজার ২১০ জন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৭৭ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১ হাজার ৫০০ জন ও হোপ পলিটেকনিক ইনস্টিউটে ৬১৬ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে
খুবি উপাচার্যের অভিনন্দন
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ ও আদর্শনিষ্ঠ মানুষ। ইউজিসির চেয়ারম্যান হিসেবে তিনি গত চার বছর দায়িত্বপালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনি একজন অভিভাবক হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক-নির্দেশনা দেবেন। বিবৃতিতে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।











































