Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

43
জঙ্গলে কাঁদছিল একদিনের শিশু

 

দাকোপে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে সভা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দাকোপে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। চালনা পৌরসভা আ.লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও যুবনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, গোপাল বৈরাগী, চালনা পৌরসভা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবকরীগের সদস্য সচীব উত্তম রায়, আ’লীগনেতা নিত্যুরঞ্জন কবিরাজ, শচীন্দ্রনাথ মন্ডল, শিবপদ মন্ডল, বাবুল আকতার, যুবনেতা ও চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী বাসান বুলবুল, সাবেক কাউন্সিলর মঞ্জুরানী ধর, যুবনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, সঞ্জয় মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার, আলমগীর হোসেন, গোবিন্দ রায় প্রমুখ।

 

 

 

দাকোপে ট্রলার ডুবিতে ১ জনের মৃত্যু

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

ঝড়ো হাওয়ার কবলে পড়ে খুলনার দাকোপে বালুবাহী ট্রলার ডুবে ১ শ্রমিক মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে। জানা যায় খুলনা থেকে ছেড়ে আশাশুনির উদ্দেশ্যে যাওয়া জনৈক নাসির হাওলাদারের বালুবাহী ট্রলার মঙ্গলবার সন্ধ্যায় দাকোপের কালীবাড়ী এলাকায় নোঙর করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হটাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ট্রলারে থাকা ১ মহিলাকে নামিয়ে দিয়ে চালক সবুজ এবং আবুল কালাম ট্রলারটি নিরাপদ স্হানে নেওয়ার চেষ্টা কালে শিপসা এবং ঢাকী নদীর মোহনায় ডুবে যায়। তখন চালক সবুজ লাফিয়ে পড়ে নিরাপদে চলে আসে। কিন্তু তার সহযোগী আবুল কালাম (৩৫) মোবাইল ও টাকা নিতে ভীতরে ঢুকে আটকা পড়ে বলে ধারনা করা হয়। ঘটনার পর বুধবার সকাল থেকে দাকোপ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোজ ব্যক্তির সন্ধানে নামে। বেলা ১২ টার দিকে ডুবন্ত ট্রলারের ভীতর থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আবুল কালাম বাগেরহাট জেলার শরনখোলা থানাধীন বগী গ্রামের মৃঃ আঃ রহমান খলিফার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাকোপ থানায় ছিল । এবং মৃতের ভাই আবু সালেহ বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ গ্রহনের আইনী প্রক্রিয়া চলমান ছিল বলে থানা সুত্রে জানা যায়।

 

 

নগর যুবলীগের শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা

জনগনের কাছে স্যানশন খেয়ে এখন দেশের বিরুদ্ধে স্যানশন চাইছে দেশ বিরোধীরা

খবর বিজ্ঞপ্তি

মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা মহানগর যুবলীগের “রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ” শীর্ষক শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব মানেই সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে দেশ বিরোধী চক্র এখন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার জন্য বিদেশী প্রভুদের ধর্না ধরছে। জনগনের কাছ থেক স্যানশন খেয়ে এখন দেশের বিরুদ্ধে স্যানশন  আনতে তারা তৎপর। কিন্তু জনবিচ্ছিন্নদের কথায় দেশ চলে না। সারাবিশ্বে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা, যোগ্যতা আজ সমাদৃত। আর আগামী নির্বাচনে এদেশের জনগন নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে।

বুধবার বিকালে শোভাযাত্রা পূর্ব সভায় খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়াও বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, কবির পাঠান, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোস্তাফা শিকদার, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকত হাসান, হাসান শেখ, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, হারুন  উর রশিদ, ইব্রাহিম হোসেন তপু, আনিসুর রহমান, লাবু আহমেদ, অলক শীল, নূর এ হেলাল, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মাসুদ পারভেজ, মশিউর রহমান, রিপন কবির, সবুজ হাজরা, পলাশ সাহা দেবু, রফিকুল ইসলাম রফিক, অভিজিৎ পাল, চয়ন কান্তি বিশ্বাষ, বিপ্লব ধর তত্ত্বি, টনি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেল, সোহেল বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাষ, রেদোয়ান মারুফ, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, মোঃ রফিক, মেহেদী হাসান, মাহামুদুর রহমান রাজেস, জনি বসু, নিশাত ফেরদাউস অনি, এড মেহেদী হাসান, সাগর মজুমদার, সেকেন্দার, সবুজ, রাসেল, প্রমুখ।

 

ভেড়ামারায় খেদের আলীর পায়ে হেটে সবজির ব্যবসা

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় একজন খেদের আলী সবজি বিক্রেতা।তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া গ্ৰামে, তিনি ঐ এলাকার মৃত দিদার শেখ এর পুত্র। খেদের আলী ভেড়ামারা শহরে মধ্য বাজারে রাস্তার পাশে বসে সবজি বিক্রি করতেন। ওই জায়গাটাই মসজিদের বিল্ডিং সংস্কার হওয়াতে তার ওখানে বসে ব্যবসা করার সুযোগ হারিয়ে ফেলেন। তারপর আর পজিশন মতো জায়গা না পাওয়ায় একটু দূরে বসলে ক্রেতা তার কাছে পৌছাতো না। আর এভাবে না পেরে শুরু করেন হাঁড়িতে করে মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় মাছের ব্যবসা। মাছের ব্যবসায় প্রচুর বাকি হওয়াতে সেই ব্যবসাও লোকসান হয়ে যায়। তারপর অল্প পুঁজি থাকার কারণে আবার শুরু করেন সবজির ব্যবসা। একটি ভ্যান গাড়ি কেনার সামর্থ্য না থাকার কারণে পায়ে হেঁটে ব্যাগ হাতে ও ঘাড়ে নিয়ে ছুটে চলেন পাড়া মহল্লায় সবজি বিক্রি করতে। অল্প পুঁজি, অল্প লাভে তার যেন সংসার আর চলেনা। বয়সের ভারে আর কতক্ষণ ঘাড়ে ও হাতে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ব্যবসা করবেন। এই বয়সে আর সেভাবে পায়ে হেঁটে চলতে কষ্ট হয় খেদের আলীর। ছেলে একটা রাজমিস্ত্রির কাজ করে। কোনদিন কাজ পায় আর কোনদিন কাজ পায় না। ছেলের সংসারে ৫ জন সদস্য তাদেরই ঠিকমত চলেনা তারপর আবার বাব-মা। তাও তারা একসাথেই থাকেন। খেদের আলীর সহ তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ নাতি-নাতনি নিয়ে পরিবারের সংখ্যা এখন ৭ জন। ছেলে রাজমিস্ত্রি হওয়াতে দিনে আয় করেন ৫০০ টাকা আর খেদের আলী সবজি ব্যবসা করে দিনে লাভ করেন ১০০ থেকে ১৫০ টাকা। তার সাথে বয়সের ভারে খেতে হয় ঔষধ। এইভাবে কি আর দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিদিন। তার সাথে আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম তো আছেই। খেদের আলীর একটা মেয়েও ছিল। কিন্তু মেয়ের দুটো কিডনি নষ্ট হওয়ার কারণে ঠিকমত চিকিৎসা করতে না পেরে মেয়েটা মারা যায়। খেদের আলীর বয়স এখন ৬৭। বয়স্ক ভাতার কার্ডের জন্য যোগাযোগ করলে বলে এখনো বয়স হয়নি। আমাদের সমাজে এই খেদের আলীর মত কত অসহায় মানুষ আছে তাদের জন্য আমরা সমাজের বিত্তবান মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে খেদের আলীর মত কিছু মানুষ অন্তত দু’বেলা খেতে তো পারবে।

 

দাকোপে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরীবের এসি বাড়ি মাটির ঘর

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। শীত-গ্রীষ্ম সব ঋতুতেই মাটির ঘর আরামদায়ক বাসস্থান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না চিন্তা করছে। গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় ছিল মাটির ঘর। যা এক সময় গ্রামের মানুষের কাছে ‘গরীবের এসি বাড়ি’ নামে পরিচিত ছিলো। দিনকে দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মাটির ঘর। আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামেও। মাটির ঘরের জায়গায় তৈরি হচ্ছে প্রাসাদসম অট্টালিকা। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা, প্রযুক্তির উন্নয়ন, রুচিবোধের পরিবর্তন, পারিবারিক নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষার কারণে এখন আর কেউ মাটির ঘরে থাকতে চান না। সচ্ছল মানুষরা এখন ঝুঁকে পড়েছেন পাকা দালানের দিকে। তারপরও মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে নগরায়ণের সাথে সাথে পাকা দালান কোঠা তৈরি করছেন। তাই আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরিবর্তনে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর আজ প্রায় বিলুপ্তের পথে। তবে মাটির ঘরের শান্তি ইট পাথরের দালান কোঠায় খুঁজে পাওয়া যায় না। এখন সেই মাটির ঘরটি কাল হয়তো তার স্থান হবে ইতিহাসে অথবা যাদুঘরে। সময়ের তালে ও মানুষের আর্থিক সামর্থ্য আর রুচির পরিবর্তনের ফলে গ্রাম থেকে হারিয়ে গেছে এ মাটির ঘর। খুলনা জেলার বিভিন্ন উপজেলায় এখনো কিছু মাটির ঘর দেখা যায়। তবে সেগুলোও বেশি দিন থাকবে না। আধুনিকতার ছোঁয়া লেগেছে উপজেলার প্রতিটি গ্রামে। কম-বেশি সব গ্রামেই দালানকোঠা ভরে যাচ্ছে। জানা যায়, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল। এটেল বা আঠালো মাটি কাঁদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হত। ১০-১৫ ফুট উচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় অথবা টিনের ছাউনি দেয়া হত। মাটির দিয়ে অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো ঘর। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। গৃহিনীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে বসত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। এক সময় উপজেলার বিভিন্ন এলাকার অনেক পরিবার মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তবে এখনো দাকোপের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে চোঁখে পড়ে চিরচেনা ঐতিহ্যবাহী এই মাটির ঘর। দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের আলি শেখের বাড়িতে চিরচেনা সেই পুরোনো স্মৃতিভরা শান্তির মাটির ঘর দেখা যায়। ইদ্রিস মিয়া বলেন, এই ঘর আমার দাদার ছিল। তিনি মারা যাওয়ার পর আমার বাবা থাকতেন। এখনও ঘরটি রয়েছে। পুরোনো স্মৃতি ধরে রাখতে এখনো মাটির ঘর রেখে দিয়েছি। তবে যুগের সঙ্গে তাল মেলাতে এখন অনেকে ইটের ঘর তৈরি করছে, তাই ক্রমেই হারিয়ে যাচ্ছে এমন মাটির ঘর। কৈলাশগঞ্জ গ্রামের বাসিন্দা সুজন রায় বলেন, মাটির ঘর বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের বিবর্তনে অধিকাংশ মানুষই মাটির ঘর ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় অনেক লোকের বসবাসের জন্য ইটের ঘরকে প্রথম পছন্দের তালিকা নিয়ে এসেছে। মাটির ঘর শীত গরম উভয় মৌসুমে বেশ আরামদায়ক। তবে বন্যা, ভূমিকম্প বা প্রবল ঝড় না হলে এসব ঘর শতাধিক বছর পর্যন্ত টিকে থাকে। এ সমস্ত ঘর বেশি বড় হয় না। মা, চাচি ও গৃহিণীরা তাদের নরম হাতের কোমল ছোঁয়ায় নিপুণ ভাবে কাঁদা দিয়ে লেপে মাটির ঘরের দেয়ালগুলোর সৌন্দর্য বৃদ্ধি করে। এখন আর সেই মাটির ঘর চোখে পড়ে না বললেই চলে। তবে এখনো বাপ-দাদার স্মৃতি ধরে রাখতে অনেকেই দুই একটা মাটির ঘর টিকিয়ে রেখেছেন। আমাদের বাড়িও এখানো মাটির আছে। পাকা দিয়ে তৈরী করতে চাইলেও বাবাকে বলে এভাবে রেখে দিয়েছি। তিনি আরও বলেন, মাটির ঘরগুলো বন্যা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি সাধন হয় বলেই মানুষ ইট সিমেন্টের ঘর-বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন। প্রতি বছর মাটির ঘরে খরচ না করে একবারে বেশি খরচ হলেও পাকা ঘর-বাড়িই নির্মাণ করছেন। তবে এখন মাটির ঘরের সংখ্যা কমতে কমতে প্রায় বিলুপ্তির কাছাকাছি। হয়ত সে দিন খুব বেশি দূরে নয় যে দিন মাটির ঘরের কথা মানুষের মন থেকে হারিয়ে যাবে। আগামী প্রজন্মের মানুষের কাছে মাটির ঘর রূপকথার গল্পের মতো মনে হবে। এদিকে, উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে দেখা যায়, বিভিন্ন গ্রামে এখানো মাটির ঘর আছে। তারা পরিবার পরিজন নিয়ে আরামদায়ক ভাবেই বসবাস করছেন। আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় আধুনিকতার ছোঁয়াও লাগেনি তাদের মাঝে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় এখন মাটির ঘর খুব কম। হয়তো সেটাও থাকবে না। হয়ে যাবে দালান কোঠা। আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে-মেয়েরা মাটির ঘরের গল্প, কবিতার ছন্দে বা সাহিত্যর পাতায় বা যাদুঘরে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে শুধু নাটক, সিনেমা ও গল্প কাহিনী রয়ে যাবে। এই ইউনিয়নের মাটির ঘরের কারিগর মতিন মিয়া বলেন, মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। মজুরি হিসেবে একটা ঘরের জন্য ২৫-৩০ হাজার টাকা নিতেন। এখন আর মাটির ঘর কেউ নির্মাণ করে না। তাই আমাদেরও আগের মতো কাজ নাই। এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। মাটির ঘরগুলো কেনো কমে যাচ্ছে সে ব্যাপারে জানতে চাইলে লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিবারের সন্তান, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ বলেন, মানুষ এখন কর্মমূখী। মানুষের আয়-রোজগার বাড়ার কারণে মানুষ দিন দিন সৌখিন হয়ে উঠছে। এছাড়া এ উপজেলার প্রচুর মানুষ কৃষি কাজ করে যেমন ধান, তরমুজ চাষ করে ও বিভিন্ন দেশে গিয়ে অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হয়েছেন। এ জন্য প্রবাসীরা ও স্বচ্ছল ব্যক্তিরা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে মাটির ঘরে থাকতে চায় না। এ জন্য মাটির ঘর ভেঙে বিভিন্ন ধরনের ডিজাইনের করে পাকা দালান কোঠা নির্মাণ করছেন। তবে এখন মাটির ঘরের সংখ্যা কমতে কমতে প্রায় বিলুপ্তির পথে।

 

আশাশুনির বড়দলের বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বিদায়ী অধ্যক্ষ শিহাবুউদ্দীনের বিরুদ্ধে কোটি টাকা নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন ফান্ডের টাকা আত্মশাতের অভিযোগ পাওয়া গেছে। বিগত ১৬/০৪/২০১৫ সালে অত্র প্রতিষ্ঠানে এ অধ্যক্ষ যোগদান করেন। দীর্ঘ সাত বছর তার মেয়াদকালে হামলা, মামলা অনিয়ম-দূর্নীতি প্রতিষ্ঠানটির নিত্যদিনের সঙ্গী বানিয়েছিল। তিনি লোভ বা লাভের বর্শ্ববর্তী হয়ে গত ইং ২৬/১২/২০২২ তারিখে বড়দল স্কুল এন্ড কলেজ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সাতক্ষীরা সিটি কলেজে যোগদান করেন। কিন্তু পূর্বের অনিয়ম, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের সরকার প্রদত্ত টিউশন ফিস বাবদ ১০ লক্ষ, একাদশ শ্রেণীর ভর্তির বোর্ড ফেরত অনলাইনের টাকা ২ লক্ষ ৫০, কলেজ সংস্কার বাবদ জেলা পরিষদের ২ লক্ষ, নতুন অধ্যক্ষ নিয়োগ বাবদ ২০ লক্ষ এবং ৫ পদে নিয়োগ বাবদ অর্ধ কোটি টাকা নিয়েছেন এ বিদায়ী অধ্যক্ষ। উক্ত টাকা জায়েজ করার জন্য তিনি বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতির কাছে দিনরাত ধর্না দিচ্ছেন বলে অভিযোগে জানা গেছে। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানকে বিদায়ী অধ্যক্ষ তার স্বার্থ হাসিল করার জন্য নিয়ম বহির্ভূত নিয়োগ বোর্ড গঠনের লক্ষ্যে চাপ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটির দীর্ঘদিন পেরিয়ে গেলেও নিয়োগ সংক্রান্ত কোন বিষয় প্রতিকার পাইনি বলে জানিয়েছেন অভিযোগকারী মোঃ শফিকুল ইসলাম। বিদায়ী অধ্যক্ষ যে সকল ব্যক্তির নিকট থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেছেন তারা হলেন ল্যাব সহকারি বাইনতলা গ্রামের নিত্যরঞ্জন মন্ডলের ছেলে মিহির কান্তি, বুড়িয়া গ্রামের খগেন্দ্রনাথ মাস্টারের ছেলে উদয় মন্ডল, বড়দল গ্রামের ঢালীবাড়ির শুকুর আলীর ছেলে আব্দুর রহিমসহ ১০-১২ জনের নিকট থেকে নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছে। বিদায়ী অধ্যক্ষের পদে নিয়োগ দেওয়ার জন্য তিনি দরগাহাপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরুপদ মন্ডলকে নিয়োগ দেবেন বলে ২০ লক্ষ টাকা নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের কাছে অত্র প্রতিষ্ঠানের রেজুলেশন খাতা, ব্যাংক একাউন্টের চেক বই, রিজার্ভ ফান্ডের টাকা সবকিছু বিদায়ী অধ্যক্ষের কাছে গচ্চিত রয়েছে।নামমাত্র ম্যানেজিং কমিটি তাকে বসিয়ে রেখেছে। লুটপাটকারীদের কথা না শুনলে যেকোনো মুহূর্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদটি শূন্য হয়ে যেতে পারে এমনটাই তাদের অভিযোগ। এ ব্যাপারে বিদায়ী অধ্যক্ষ শিহাবুদ্দীন বলেন, তিনি সভাপতি ও কমিটির সকল সদস্যদের সম্মতিতে ২৬ ডিসেম্বর কলেজের সবকিছু ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি। নিয়োগের ব্যাপারে তার কোন কিছু করার অভিযোগটি অবান্তর। কলেজের গভর্নিং বডির সভাপতি বলেন বিধি মোতাবেক সকল কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি। নিয়োগ সংক্রান্ত বিষয় অদ্য তারিখে ম্যানেজিং কমিটির সকল ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হবে। বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগসহ স্কুলের সার্বিক বিষয় কোটি টাকা লোপাট হয়েছে মর্মে জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দিতে পারিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা হলে তিনি বলেন ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশক্রমে ফেয়ার একটি নিয়োগ বোর্ড গঠন করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ ব্যক্তিদের চাকরি হবে এমনটাই আমি আশা করি।

 

কেশবপুরে সাংবাদিক কবির হোসেনের উপর সন্ত্রাসী হামলা

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও হসপিটাল গেটের সামনে অবস্থিত রুমী ফার্মেসীর মালিক সাংবাদিক কে এম কবির হোসেনের উপর হামলা করেছে খতিয়াখালী গ্রামের রবীন্দ্র নাথ দাসের পুত্র আমিত দাস ও একই গ্রামের মাষ্টার মহিতোষ দাসের কলেজ পড়ুয়া ছেলে সৌভিক দাস। এ ঘটনায় পুলিশ সৌভিক দাস কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে ।

ঘটনাস্থল  সুত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে ১১টায় কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের খতিয়াখালি গ্রামের রবীন্দ্র নাথ দাসের পুত্র অমিত দাসের এক আত্নীয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রুগী।

তাঁর জন্য কেশবপুর হাসপাতালের গেটের সামনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে এম কবির হোসেনের মালিকানাধীন রুমী ফার্মেসীতে  অমিত দাস (৩২ ) ও সৌভিক দাস (৩০) ঔষধ ক্রয় করতে যান।  হাসপাতালের ডাক্তারের দেওয়া ব্যাবস্তা পত্র অনুযায়ী মোট ঔষধের মূল্য ১৭০০ টাকা বলে কবির হোসেন তাদের জানান।

এসময়ে অমিত দাস ঔষধ কমকরে দেওয়ার কথা বলে এসময়ে কবির হোসেন বলেন কি কি ঔষধ প্রয়োজন ডাক্তারের নিকট হতে দেখিয়ে নিয়ে আসেন রুগীর স্বজনরা কিছু সময়ে পরে কবির হোসেনের পাশের দোকান চয়ন ফার্মেসী হতে ঔষধ ক্রয় করতে থাকে।  এসময়ে কবির হোসেন তাদের নিকট এর কারণ জানতে চাইলে রুগীর স্বজনদের মধ্যে অমিত দাস ও খতিয়াখালি গ্রামের মহিতোষ দাসের পুত্র সৌভিক দাস তাঁর উপরে হামলা করে। তাদের হামলায় আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করে ।

কেশবপুর থানার ডিউটি অফিসার এস আই হাসান  বলেন সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয়েছে থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান আসার পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মোংলায় সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার দিনভর উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ মাহমুদুুর রহমান, সহকারী পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল, উপপরিচালক পরিবার পরিকল্পনা বাগেরহাট মোঃ আকিব উদ্দিন, সহকারী পরিচালক মোঃ দিলদার হোসেন, সহকারী পরিচালক ডাঃ আঃ মান্নান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। দিনব্যাপী এ কর্মশালায় ৭০জন স্বাস্থ্য কর্মীসহ চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

 

বাকেশি কর্মচারী ইউনিয়নের মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বাংলাদেশ কেবলশিল্প কর্মচারী ইউনিয়নের মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৪-১১-২২ তারিখে বাকেশি কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামান নির্বাচিত হন। তিনি গত ১১-০৪-২৩ তারিখে চাকুরী থেকে অবসরগ্রহণ করায় উক্ত সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে যায়। পরবর্তিতে ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের শুন্য পদে কো-অপট প্রসঙ্গে জরুরী সভার আহবান করেন ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার (১৬মে) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের সভাপতি মোঃ শাহাজাহানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনকে কো-অপট করে সাধারণ সম্পাদক হিসেবে (সদস্যদের ভোটের মাধ্যমে) তাঁকে নির্বাচিত ঘোষনা করা হয় এবং পরবর্তি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। এব্যপারে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালককে লিখিত ভাবে বিষয়টি অবহিত করা হয়েছে বলে সূত্রে জানা যায়। এসময় আরোও উপস্তিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মুরাদ শেখ এবং কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রউফ প্রমুখ।

 

 

 

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে টুকু বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টুকু বেগম উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামিদুল গাজীর স্ত্রী। স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫ টার দিকে টুকু বেগম ধান ভেজানোর জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে মাটিতে পড়ে থাকলেও বাড়িতে কেউ না থাকায় কারও নজরে পড়েনি। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরান জামিন বৃষ্টি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুকু বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

 

 

দেবহাটায় ইউনিয়ন পরিষদে বাজেট সংলাপ ও শিশু বান্ধব বাজেট প্রস্তাবনা

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে স্ব স্ব ইউনিয়নের শিশু ফোরামের প্রতিনিধিদের বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক গঠিত শিশু ফোরামের সদস্যবৃন্দের পরিচালনায় শিশু ফোরামের সদস্যরা প্রস্তাবনা উপস্থাপন করেন। সংলাপকালে  শিশুরা দাবি করেন যে, যেহেতু আগামী জুন মাসে ২০২৩-২০২৪ এর দেশের বাতসরিক বাজেট প্রণয়ন করা হবে এবং এ সময়ে ইউনিয়ন পরিষদও তাদের বাজেট প্রণয়ন করবে, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের এই বাজেট প্রস্তুতিকালে শিশু বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে কমপক্ষে ১০% বাজেট শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, অধিকার ও নিরাপত্তার জন্য আলাদা বাজেট কোড ব্যাবহার করে এবং বাস্তবায়নের ক্ষেত্রে শিশু প্রতিনিধি নিশ্চিতকরণের জন্য। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উক্ত উপস্থাপনার উপর ভিত্তি করে তাদের সুযোগ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং বাজেট তৈরীর সময় শিশুদের প্রস্তাবনাগুলো মাথায় রেখে বাজেট প্রস্তুতির ব্যাপারে আশস্থ্য করেন। আলোচনা শেষে শিশু ফোরামের সদস্যরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বাজেট পিটিশন জমা দেন এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় পরিষদে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ, সুশীলনের কর্মী ও ফ্যাসিলিটেটরগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

কয়রায় বালু ব্যবসায়ীকে জরিমানা

কয়রা প্রতিনিধি

কয়রার কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন করায় ১ বালু ব্যবসায়ীর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকাল ১০ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোঃ মমিনুর রহমান। উপজেলার গোবরা এলাকায় কপোতাক্ষ নদ হতে বালু উত্তোলন করে এমভি তৃঞ্চা ও এমভি সিরাজুম মনিরা নামের দুটি ভলগেটে তোলা হয়। এ সময় ভলগেট দুটি জব্দ করা হয়। পরে ভলগেট দুটির স্বত্বাধিকারী আশরাফুল ইসলামের নিকট থেকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান বলেন, কয়রার কোথাও বালু মহল নেই। অবৈধভাবে বালু  উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

“স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা লেকভিউ কনফারেন্স রুমে “স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের  করণীয় ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ শিক্ষকরা হল মানুষ গড়ার কারিগর, যাদের দ্বারা স্মার্ট বাংলাদেশ পরিচালিত হবে তারা এখন শিক্ষদের তত্ত্বাবধানে এবং সরকারের ভিশন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট হবে। আর সাতক্ষীরাকে তারও আগে আমরা স্মার্ট সাতক্ষীরা করতে চাই। এ সময় সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স এর অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, পর্যটন, কৃষি, শিল্প, কলকারখানাসহ সাতক্ষীরার সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে ভবিষ্যৎমূখী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রসরমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলার জনগনের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এমন ভিশন তৈরিতে সকলের মতামতের আহ্বান করেন জেলা প্রশাসক।

 

পাইকগাছায় একটি সংবাদ সংস্থা ও তার প্রতিনিধির নামে থানায় সাধারণ ডায়েরী ইউপি চেয়ারম্যানের

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের আহবায়ক মনছুর আলী গাজী নামে একটি সংবাদ সংস্থর প্রতিবেদন প্রকাশের ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। গত ১৬ মে- মঙ্গলবার সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী  বাদী হয়ে এফএনএস সংবাস সংস্থা ও  তার পাইকগাছা প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টুর বিরুদ্ধে সাধারন ডায়েরী  করেন। গত ১৫ মে সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মনছুর আলীর দৌরত্ব” শিরোনামে প্রতিবেদ প্রকাশ হলে গোটা এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় মনছুর আলী ২০১১ সালে বিএনপি থেকে মনোনীত হয়ে চাঁদখালী ইউপি’ চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১২ সালে আওয়ামীলীগে যোগদান করেন। এর পর থেকে ক্ষমতার অপব্যবহার, চাদঁখালী বাজারে সরকারী জায়গায় দ্বিতল ভবনে দলীয় কার্যালয়  নির্মান,বাজারে তিনতলা বাড়ী, সরকারী জাযগায ইটভাটা তৈরীসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয। প্রতিবেদনে আনিত অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম বলেন, প্রতিবেদনে আমার মতামত নেওয়া হয়নি।  প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে  সংবাদিক এ সংবাদ প্রকাশ করেছেন, যা সম্পূর্ন মিথ্যা।  আমি  কখনো বিএনপি করেনি। ১৯৯৬ সালে খুলনা-৬ ( পাইকগাছা কযরার)  সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের হাত ধরে আওয়ামীলীগে যোগদান করি। এর পর ইউনিয়ন কমিটির আহবায়ক ও  দু’বার নৌকা প্রতিকে নির্বাচন করেছি । এছাড়া রাজস্ব  দিয়ে চাঁদখালী বাজারে সরকারী জমি ইজারা নিয়ে ব্যবস্যা প্রতিষ্ঠানসহ বাজারে আমার ক্রযকৃত রেকর্ডীয জমিতে তিনতলা বাড়ী করেছি। যার প্রকৌশলী প্লানসহ খাজনা পরিশোধ রয়েছে। এ প্রসঙ্গে সংবাদ সংস্থারপাইকগাছা প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টু  জানান, আমি স্থানীয় দলীয় নেতৃবৃন্দের বক্তব্য তুলে ধরেছি এবং এ সংক্রান্ত বিষয়ে তথ্য প্রমান রযেছে। পাইকগাছা থানার  অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয পদক্ষেপ গ্রহন করা হবে।

 

মাগুরার শালিখাতে ব্রি ধান- ৯৬ জাতের “মাঠ দিবস” অনুষ্ঠিত

মোঃ নওয়াব আলী,মাগুরাঃ

মাগুরার শালিখাতে দক্ষিণ পশ্চিমাঞ্চালীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-(২য় পর্যায়)  শাপলা পানি ব্যবস্থাপনা দল এর ব্রি ধান-৯৬ এর “মাঠ দিবস” ১৭ মে বুধবার বিকাল ৪ টায় বয়রা পানি  ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশন ভবনের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শাপলা পানি ব্যাবস্থা দলের সভাপতি ইয়াসমিন নাহার। প্রধান আতিথি ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার।  এ সময় উপস্থিত ছিলেন সিএফ মো: আশরাফ আলী,সৌরভ গোলদার,মো: ঈমান আলী,আব্দর রহীম,শরিফুল ইসলাম,কৃষাণী বন্ধনা সাহা,কৃষক মিলন সর্দার মাগুরা কৃষি ইনস্টিটিউট রামপুর এর অধ্যক্ষ মোঃ নওয়াব আলী সহ শতাধিক কৃষক কৃষাণী। কর্মকর্তারা বিরি ধান ৯৬ এর জাত চিনে উন্নত ধান ও সময়মতো ও সঠিক নিয়মে চাষের পরামর্শ দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এসএফ মোঃ আবিদ হাসান কামাল। পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের কারিগরি সহযোগিতা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কুয়েটে প্রোভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের শুভ উদ্বোধন

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রোÑভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের ২য় তলার উত্তর প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোÑভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএমএ এর নিকট নাগরিক নেতৃবৃন্দের অভিযোগ দাখিল

পেশাগত অসদাচারণে জড়িত চিকিৎসকসহ গরীব  নেওয়াজ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার

পেশাগত অসাদাচারণে জড়িত চিকিৎসকসহ গরীব নেওয়াজ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করলেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেন , রোগীকে হাত বেধে এ্যানেসথেসিয়া দেওয়া কোন মতে স্বজনদের কাম্য নয়। অপারেশন থিয়েটারে ডাক্তার আসার আগে এ্যানেসথেসিয়া দেওয়া কতটুকু সমচীন বা চিকিৎসা শাস্ত্রে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গরীব নেওয়াজ ক্লিনিকে রোগী সংকটাপন্ন থাকা অবস্থায় অপরেশন থিয়েটারে হাসি তামাশা প্রমাণ করে ক্লিনিক কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলা রয়েছে। এককথায় বলতে গেলে ভুল চিকিৎসায় সাংবাদিক মামুন খানের স্ত্রী শায়লা শারমিন মৃত্যুবরণ করেছে। প্রতিউত্তরে বিএমএ এর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসকের অবহেলাই মারাত্মক পেশাগত  অসদাচারণ। তিনি আশ^^াস দেন এই অভিযোগের ভিত্তিতে বিএমএ ও নাগরিক নেতাবৃন্দকে নিয়ে যৌথ তদন্ত কমিটি গঠণ করা হবে।

বুধবার দুপুর ২টায় বিএমএ কার্যালয়ে নাগরিকদের উদ্যোগে পেশাগত অসদাচরণে জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে অভিযোগপত্র বিএমএ এর নেতৃবৃন্দের কাছে অভিযোগ দাখিল করেন সাংবাদিক মামুন খান ও নাগরিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলী সদস্য এইচ এম শাহাদৎ, মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের জেরা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ফারুক- উল –ইসলাম, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, অধ্যাপক সঞ্জয় সরকার, সাইদুর রহমান বাবু, ডিবিসির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান ইয়াসিন আরাফাত রুমি, আনন্দ টেলিভিশনের ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান আনিছুর রহমান কবির, দৈনিক খবরের ব্যুরো প্রধান তিতাস চক্রবর্ত্তী, সিনিয়র সাংবাদিক রণজিত দেবনাথ, খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদ, দৈনিক সময়ের খবরের সাংবাদিক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমির সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, দেশসংযোগের খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, ছাত্র ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি অর্চিষ্মান দেবনাথ সাধারণ সম্পাদক জয় বৈদ্য প্রমুখ।

সভায় বক্তারা তদন্তপূর্বক দোষী চিকিৎসক ডাঃ দিলীপ কুন্ডু ও ডাঃ সানজিদা হুদা সুইটিসহ গরীব নেওয়াজ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।

বিএমএ এর সভাপতি বলেন , অভিযোগের ব্যাপারে সত্য উদঘাটনের সর্বাত্মক চেষ্টা করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

নিরাপদ সড়কের দাবিতে সংহতি প্রকাশ

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি

৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে নিরাপদ সড়কের দাবি জানান ঢাকা আহ্ছানিয়া মিশন।

 

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এক মানবন্ধনে এই দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “রিথিংক মবিলাইজেশন”।

 

উক্ত মানবন্ধনে ঢাকা আহ্ছানিয়া মিশন যে সকল দাবি জানান তার মধ্যে উল্লেখযোগ্য হলো সড়কে মোটরযানের সর্বোচ্চ গতি নির্ধারণ, মানসম্মত হেলমেট নিশ্চিতকরণ এবং পরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিতকরণের পাশাপাশি সড়ক পথচারী বান্ধব করা ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ব্রাক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারি সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের প্রতিনিধিগণ যুক্ত হয়ে এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, সড়কে যে ধরণের দুর্ঘটনা ঘটে তা অধিকাংশই গতির কারেণ ঘটে থাকে বলে বিভিন্ন গবেষনায় উঠে এসেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সের শিশু ও তরুণদের মাঝে মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।

 

ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে অুনষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সাইদুল করিম মিন্টু সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড ইসমাইল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহআওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

’ রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়। এতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, মহা-পরিচালক মোঃ জাকির হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক  মোঃ মনজুর মোর্শেদ ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, দুপ্রক ঝিনাইদহের সাধারণ সম্পাদক এন এম শাহজালাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী গনশুনানিতে সেবা গ্রহনকারি বিভিন্ন ব্যক্তি সরকারি, আধা সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অভিযুক্ত অফিসের কর্মকর্তাগন আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে ১১৩ টি অভিযোগের মধ্যে ২৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ২১টি অভিযোগের  সমস্যার সমাধান ও ২টি আমলে নিয়ে তদন্তের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

ঝিনাইদহে নারী কৃষি উদ্যোক্তাদের মাঝে পুষ্টিকর খাবার ও আর্থিক সহায়তা প্রদান

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে পূবালী ব্যাংক লিঃ এর অর্থায়নে ২শতাধিক নারী কৃষি উদ্যোক্তাদের মাঝে পুষ্টিকর খাবার ও পুঁজি গঠনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চল মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এস সিরাজুল হক চৌধুরী।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা পূবালী ব্যাংক লিঃ, ফার্মগেট শাখা এজিএম ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ তারিকুল ইসলাম, ঢাকা উত্তর অঞ্চল পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার বিশ্বাস,ফার্মগেট শাখা প্রিন্সিপাল অফিসার এডভান্স ইনচার্জ মোঃ নুরুল ইসলাম।

 

ঝিনাইদহে আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, চোরাই গরু ও ট্রাক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামের ঝন্টু মালিতার ছেলে আসিফ হোসেন, শাহাবুদ্দিন মালিতার ছেলে রাহিম ইসলাম, মৃত খোকন শেখ’র বাবুল হোসেন, সাহেব আলীর ছেলে বাবু হাসান, নৃসিংহপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মানিক হোসেন।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গত সোমবার রাতে হরিণাকুন্ডু উপজেলার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র গরুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের শনাক্ত করে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে চোরাই গরু বিক্রির ৪৫ হাজার টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।

 

মহেশপুরে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধার পরিবারের মানববন্ধন

শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের এক মুক্তিযোদ্ধা পরিবারের বসত বাড়ি ভাংচুর করায় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলামের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বীর মুক্তি যোদ্ধার ভাই আবু বক্করের বাড়ির সামনে এ মানববন্ধন করেন  এলাকাবাসী ও ভুক্তভোগি পরিবারটি।

মানববন্ধনে বেআইনি ভাবে একজন মুক্তিযোদ্ধার পবিবারের বসত ভিটা ভাংচুর করায় দুর্নীতিবাজ ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম উল হাসান শাহীন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম, আবু বক্করের ছেলে সোহাগ, সাবেক সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীসহ এলাকার সাধারণ জনগণ।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম উল হাসান শাহীন বলেন, কোন আইনি নোটিশ না দিয়ে ইউপি চেয়ারম্যান জামিরুল তার নিজ বাহিনী দিয়ে আবু বক্করের বাড়ি ভাংচুর করেছে। আমরা তার শাস্তি চাই।

ওয়ার্ড মেম্বর শহিদুল ইসলাম বলেন, আমি ওই ওয়ার্ডের মেম্বর হওয়ার পরও চেয়ারম্যান আমাকে কিছু না জানিয়ে নিজে উপস্থিত থেকে আবু বক্করের বাড়ি ভাংচুর করেছে। চেয়ারম্যানের এমন অপকর্ম আমরা সমর্থন করিনা। আমি তার বিচার দাবি করছি।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলামের কাছে জানতে চেয়ে তার মোবাইল ফোন করলে তিনি ফোন রিসিভ করে ব্যস্ত আছি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য যে, গত ১০ মে সকালে ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম নিজ বাহিনী দিয়ে শ্যামকুড় পশ্চিমপাড়ার আবু বক্করের বাড়ি ভাংচুর করে। এতে প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে পিটিয়ে জখম করে। পরে ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

 

খুলনায় জন্ম নেয়া বাতিঘর বিশ্ববাসীকে সেবা করতে চায়

সংবাদ বিজ্ঞপ্তি

করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয়া, কন্যাদায়গ্রস্থকে সাহায্য, চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ইফতার সরবরাহ করে বাতিঘর নামক সংগঠন দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বনির্ভর কর্মসূচীর আওতায় ভ্যান, সেলাইমেশন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি দিয়ে আরও একটি উদাহরণ সৃষ্টি করেছে। খুলনা জন্ম নেয়া এ সংগঠন আগামীতে বিশ্ববাসীর কল্যাণে কাজ করবে বলে দায়িত্বশীলরা প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি স্থানীয় বিএমএম মিলনায়তনে ডোনেশন কর্মসূচী, শিক্ষাবৃত্তি এবং সোনার বাংলা সোনার মানুষ-২০২৩ স্বীকৃতি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে আয়োজকরা এ প্রতিশ্রুতি দেন। বাতিঘর নামক স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা , জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুফ আলী, ও সমাজ সেবার খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রহমান। স্বাগত ভাষণ দেন, বাতিঘরের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোস্তফা  রাশিদুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডাঃ সোহানা সেলিম লাজ ও স্বর্ণকমল রায়।

যারা সম্মাননা পাচ্ছেন তারা হচ্ছেন সরকারি এমএম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার খলিলুর রহমান (শিক্ষানুরাগী), কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা (সুশাসন), ডাঃ শেখ ফরিদউদ্দিন আহমেদ (চিকিৎসা সেবা), সালেহউদ্দিন সবুজ (মানবসেবা) ও কাজী মোতাহার রহমান বাবু (সাংবাদিকতা)। শিক্ষা বৃত্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সানবির রহমান স্বপ্নীল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের আশা আক্তার সুরাইয়া, সরকারি ইকবালনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ফারহানা আফরিন তুর্কি, সেলাইমেশিন পেলেন কবিতা বৈরাগী, বিথী খাতুন ও রূপা রায়। স্বনির্ভরের জন্য ভ্যান প্রদান করা হয় রানা, গাউস গাজী, ফাহিম খান ও মোতালেব শরীফকে।

এসংগঠনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার জন্য অতিথিরা আহবান জানান। আগামীতে আরও কল্যাণমূলক কাজে তাদের উৎসাহিত করা হয়। খুলনার গন্ডি পেড়িয়ে বিশ্ব পরিমন্ডলে তাদের সেবা বাড়ুক অতিথিরা এ প্রত্যাশা করেন।

 

 

 

 

যশোরে অস্ত্র মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

যশোর অফিস

যশোরে অস্ত্র মামলায় পলাতক এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসান সরদার ওরফে বড় (৪৮)। তিনি যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কার সরদারের ছেলে। বর্তমানে তিনি পলাতক। আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুলাই অভয়নগর উপজেলার তালতলার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা একাট্টা হয়ে তাদের ধাওয়া করে হাসান সরদারকে একটি একনালা বন্দুকসহ আটক করেন। এসময় ডাকাতদলের অন্য সদস্যরা হানিফ নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করেন।

 

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফা হাবিবুল্লাহ অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত।

 

দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

গো-খাদ্যের চড়া দামের প্রভাব পড়ছে দুধ উৎপাদনে

বেনাপোল (যশোর)  প্রতিনিধি

বাজারে গো-খাদ্যের দাম বাড়ছে। এতে লোকসানের মুখে পড়ে অনেক খামারি ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলে গবাদি পশুর সংখ্যা কমে আসায় চাহিদার বিপরীতে দুধ উৎপাদনও হুমকির মুখে পড়েছে। গো-খাদ্যের দাম বাড়ায় যশোরের শার্শায় একের পর এক খামার বন্ধ হচ্ছে। দুধ উৎপাদন এবং গরু মোটাতাজাকরণে কয়েক বছর ধরেই বেশ সাফল্যের সঙ্গে চলছিল এখানকার খামার ব্যবসা। দুগ্ধ এলাকা হিসেবে পরিচিতি বাড়ায় এখানে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রও গড়ে ওঠে। মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র দুই শতাধিক খামারির কাছ থেকে দৈনিক গড়ে দুই হাজার লিটার দুধ সংগ্রহ করছিল। কিন্তু সম্প্রতি ভুষি, বাইপ্রো, গম, চালের খুদ, চালের পালিস, খৈলসহ অন্যান্য খাদ্যের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় খামারিরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ৬ মাস আগে যে খামারে ৭০০ গরু ছিল সেই খামারিরা কোরবানির ঈদ সামনে রেখে ২০০ গরু লোকসানে বিক্রি করছেন। খামারিদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় মুনাফালোভীরা ইচ্ছামতো গো-খ্যাদ্যের দাম বাড়িয়ে চলেছে।

 

এক খামারি বলেন, ৬ মাস আগে এক বস্তা ভুষি কিনেছিলাম ১ হাজার ৭৫০ টাকায়। এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০০ টাকা। বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় দিন দিন গো-খাদ্যের দাম বাড়ছে। আরেক খামার ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নাসির উদ্দীন বলেন, আমার খামারে ৭০০ গরু ও ১০০ কর্মচারী ছিল। তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় আমি ২০০ গরু বিক্রি করে দিয়েছি। এদিকে খামারিদের গরু বিক্রি করে দেওয়ার কারণে দেখা দিয়েছে দুধের ঘাটতি। এ বিষয়ে শার্শা উপজেলা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ম্যানেজার মো. নজরুল ইসলাম বলেন, খামারিদের গরু বিক্রি করে দেওয়ার কারণে এই এলাকায় দুধ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। যার প্রভাব মিল্কভিটাতেও পড়েছে। অন্যদিকে বর্তমান সংকট মোকাবিলায় খামার ব্যবসায়ীদের ঘাসচাষ বাড়ানোর পরামর্শ দিয়েছেন যশোরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক। তিনি বলেন, ‘কাঁচা ঘাস উৎপাদন করলে খাদ্যের দাম সহনীয় পর্যায় চলে আসবে। যার ফলে তাদের উৎপাদন খরচ কমে আসবে।’ যশোরের শার্শায় বর্তমানে ৮৮ হাজার ৭৩৪টি গরু রয়েছে। আর লোকসানে পড়ে এরইমধ্যে খামারিরা বিক্রি করেছেন প্রায় ২০ শতাংশ গরু।

 

জঙ্গলে কাঁদছিল একদিনের শিশু

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার একটি মসজিদের পাশের জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করেছে রুবিয়া খাতুন নামে এক গৃহবধূ।

বুধবার ভোরে উপজেলার তখলপুর গ্রামের পশ্চিম পাড়া মসজিদের পাশের জঙ্গলে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক থেকে দুইদিন।

 

 

গৃহবধূ রুবিয়া খাতুন বলেন, ভোরে আমি পশ্চিম পাড়া মসজিদের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় জঙ্গলের মধ্যে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে যাই। সেখানে কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় ব্যাগের ভেতরে একটি নবজাতক দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে মসজিদের লোকজন ডেকে আনি। পরে নবজাতকটি উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

চিকিৎসক নাজমুস সাকীব বলেন, বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক থেকে দুইদিন।

 

 

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাকে দত্তক নিতে অনেকে আসছেন। বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 

 

অচল হয়ে পড়েছে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার অফিস

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ রায় প্রায় চার মাস আগে বদলি হয়েছেন। এর তিন মাস পর নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আমেনা খাতুন। তিনি একদিন অফিস করে এখন পর্যন্ত ছুটিতে রয়েছেন। ফলে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জমি ক্রেতা-বিক্রেতা ও সেবা প্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

সরকার প্রতিদিন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। মাঝে মধ্যে দুই-একদিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্য উপজেলার সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধান না হওয়ায় কার্যালয়ের অবস্থা নাজুক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরা।

 

সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৫০টি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এতদিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় দলিল করতে আসা দাতা ও গ্রহিতারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। জমি কেনাবেচা ও জরুরি কাজে দলিল উত্তোলন করতে এসে সেবাগ্রহিতারা ভোগান্তিতে পড়েছেন। বেকার সময় পার করছেন দলিল লেখক ও তাদের সহকারীরা।

 

ভুক্তভোগীরা বলেন, সাব-রেজিস্ট্রারের অভাবে কাজ হচ্ছে না। দলিল নিতে এসে অনেকে ফিরে যাচ্ছেন। দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল না পেয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ছাড়া কিছুই হয় না। এমন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা মাসের পর মাস না থাকায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সাব-রেজিস্ট্রার না থাকায় সব কাজ স্থবির হয়ে পড়েছে। এতে অনেক ভোগান্তি হচ্ছে।

 

কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করছি, কিন্তু সমাধান হচ্ছে না।

 

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আমিনা বেগমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।