Home আঞ্চলিক খুলনার ১৩ নং ওয়ার্ডে একমাত্র কাউন্সিলর প্রার্থী আ. লীগের টোনা

খুলনার ১৩ নং ওয়ার্ডে একমাত্র কাউন্সিলর প্রার্থী আ. লীগের টোনা

44

স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন প্রার্থী। তিনি হলেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এসএম খুরশিদ আহম্মেদ টোনা। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ওই ওয়ার্ডের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী একজন। আগামী ১৮ মে মনোনয়নপত্র বাছাই ও ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর সিদ্ধান্ত হবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কিনা। এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী খুরশিদ আহম্মেদ টোনা বলেন, উন্নয়ন কাজ এবং ভালোবাসা দিয়ে তিনি এলাকার মানুষের মন জয় করেছেন। সে কারণে আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাউকে হুমকি-ধমকি দেয়ার রাজনীতি আমি করি না। এলাকায় খোঁজ নিলেই তা জানা যাবে। নির্বাচন অফিস থেকে জানা গেছে, খুরশিদ আহম্মেদ টোনা এর আগে ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।