Home আঞ্চলিক ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের

ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের

12
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ||
ফের উৎপাদনে গেছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। মঙ্গলবার রাতে উৎপাদনে যায় এ কেন্দ্রটি। ইতিমধ্যেই কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হয়েছে জাতীয় গ্রীডে। কয়লা সংকটে গত ২৩এপ্রিল উৎপাদন বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের।
বন্ধ থাকার মধ্যেই গত ১৩মে আমদানীকৃত কয়লার ৯হাজার মেট্টিক টন জ্বালানী কয়লা চট্টগ্রাম বন্দর থেকে লাইটারেজে করে আসে কেন্দ্রটিতে। এরপর পর্যায়ক্রমে আসে আরো ১০হাজার ২শ মেট্টিক টন। এরপর বাকী ৩০হাজার মেট্টিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেস বুধবার মোংলা বন্দরে ভিড়েছে। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটি হতে লাইটারে করে খালাসকৃত  কয়লা নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটি থেকে লাইটারেজের কয়লা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত এ কয়লা আসায় বন্ধ থাকার ২৩দিনের মাথায় ফের চালু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রেটি।
এর আগে গত ২৩ এপ্রিল কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুুটিতে এর আগেও কয়েক দফায় বন্ধ থাকে এ কেন্দ্রটির উৎপাদন।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মোঃ আনোয়ারুল আজিম বলেন, মঙ্গলবার রাতে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ইতিমধ্যেই জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।