Home আঞ্চলিক মাগুরার শালিখাতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন 

মাগুরার শালিখাতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন 

11

 

নওয়াব আলী মাগুরা।।
শুক্রবার বাংলা নববর্ষ ১৪৩০ মাগুরার শালিখাতে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। সকালে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরুহয়।

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে,সহ সভাপতি মুন্সী আবুল কালাম আজাদ, রমজান বিশ্বাস, বনিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংসকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী বৃন্দ।

পরে উপজেলা মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।