খবর বিজ্ঞপ্তি।।
মানবাধিকার ও আইনের শাসনের অভাবে দেশে আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত কাজ করলেও তাদের কোনো জবাবদিহিতা নেই উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন অবৈধ আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন আজ অধরা। স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ ও জনগণ চরম আর্থিক সংকটে নিপতিত।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মাবাদ চলমান গনতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও কারাবন্দি বিএনপির নেতাকর্মীদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মুরশিদ কামাল, হুমায়ন কবির, শেখ ইমাম হোসেন, শেখ জামাল উদ্দিন,
আবু সাইদ হাওলাদার আব্বাস, আনসার আলী, আব্দুস সালাম, গাজী আফসার উদ্দীন, মিজানুর রহমান মিলটন, নেহিবুল হাসান নেইম, শফিকুল ইসলাম শাহিন, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, ইউসুফ মোল্লা, বাবু, ঢালী মো: সালাউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সামসুর রহমান সামসু, হাসান হাওলাদার, সৈকত বাবু, বেল্লাল হোসেন, নূরু শেখ,হালিম শেখ,আবুল হোসেন, ঈসমাইল হোসেন, রনি হাওলাদার, আল নাহিয়ান, সুজন শেখ, শহিদ খান, মোঃ আসলাম হোসেন, এ,কে,এম সেলিম, নজমুল হাসান নাসিম, মো. ভুট্টো, কামরুজ্জামান টুকু, মো. আব্দুর গফুর প্রমূখ।










































