নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার মহম্মদপুরে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩২টি বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার ১৯২টি ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
তিনি বলেন আজকের এই স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন যে, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া এই ট্যাবগুলোর যথার্থ ব্যবহার করার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেন। সর্বোপরি তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে
অসাধারণ উপহারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান,উপজেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ভারপ্রাপ্ত আয়েশা আক্তার মিলি,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বেবী নাজনীন,
ভাইস চেয়ারম্যান মো: বরকত আলী প্রমুখ।










































