খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নগরীর হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। বেলা ১১টা থেকে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভার কার্যক্রম শুরু হবে। সভার প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে বিভাগের সকল জেলা, মহানগর, পৌরসভা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর।।









































