মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোংলা পৌরসভার দিগরাজ বাজার ও উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃতরা হলেন দিগরাজের মোহাম্মাদ শেখের ছেলে মিন্টু শেখ (৪০) ও উত্তর চাদঁপাইর আনসার আলী ছেলে রফিকুল (৪২)। এরমধ্যে মিন্টুর কাছ থেকে ৩০গ্রাম আর রফিকুলের কাছ থেকে ২০গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে ৫ মাস করে সাজা ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদাণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী, উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন। পরে কারাদন্ড প্রদাণকারীদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কারাদন্ডপ্রাপ্ত দুই আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।










































