রূপসা ইলাইপুরে যুবলীগ নেতা পলাশের পক্ষে ইফতার বিতরণ
রূপসা প্রতিনিধি
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ পবিত্র মাহে রমজান উপলক্ষে রূপসা, তেরখাদা, দিঘলিয়ার বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১০এপ্রিল বিকাল ৫টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর মোড়ে ১৫০ জন সন্মানিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখারুল আলম, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক মোঃ শাহরিয়ার হোসেন মানিকের সার্বিক পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটু, জেলা যুবলীগের সাবেক সদস্য নাসির হোসেন সজল,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর হোসেন, যুবলীগ নেতা পলাশ মন্ডল,উপজেলা যুবলীগ নেতা মোঃ বাদশা মিয়া, আঃ মজিদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ বাবু, মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা লতিফ বিশ্বাস, মোস্তফা কামাল,মহানগর ছাত্র লীগ নেতা আঃ জব্বার হীরা,৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আঃ রহিম মিনা, ৮নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুদ রানা,
মোঃ ইমরান শেখ, রাসেল শেখ, বিল্লাল মীর, কামরুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মেহেদী হাসান সোহাগ, ইয়াসিন শেখ, এস এম আব্দুল্লাহ তামিম প্রমুখ।
রামপালে ছাত্রদলের ইফতার মাহফিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফয়লাস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
রূপসায় এসএম খালেদীন রশিদী সুকর্নর শুভেচ্ছা বিনিময়
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন ১১ এপ্রিল রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের দারুর রহমত জামে মসজিদে ইফতার মাহফিলে অংশগ্রহণ শেষে রামনগর রহিমনগর বাজারে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ গফুর খান,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্যা কামরুল ইসলাম, প্রবীণ আ:লীগ নেতা আলহাজ্ব মো: মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মঈনুদ্দিন,আকবর আলী,শেখ এনায়েত, নুরুজ্জামান ছোট,মোস্তাক আলী,সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান লিপন,শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য মাসুম সরদার,সাবেক ছাত্রনেতা নুরুল আমিন, লিখন,শ্রমিকলীগ নেতা জাহিদ,যুবলীগ নেতা লিটু শেখ,সোহাগ শেখ,লিংকন মোল্লা,জাহিদ,সাইফুল, মেহেদি,জেলা ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত,মৃনাল বাছার,রিয়াজুল ইসলাম,বাধন হালদার,শিমুল দেবনাথ,সাইফুল,মেহেদি প্রমূখ। এরপূর্বে তিনি সাবেক ছাত্রনেতা,সাবেক রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আলী আকবর শেখের কবর জিয়ারত করেন।
২টি সংবাদ সম্মেলন আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১২ এপ্রিল বুধবার খুলনা প্রেসক্লাবে ২ টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১.৩০ মিনিটে ঃ ‘নিজ নামে ক্রয়কৃত জমি জবর-দখলের চেষ্টা ও জীবননাশের হুমকির প্রতিবাদে’ মো. শফিকুল ইসলাম সুমন এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দুপুর ১২টায় ঃ ‘নগরীর শের-এ বাংলা রোডের ‘তানিয়া বিউটি পার্লার এন্ড শপিংমলে’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে’ খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে: এড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করলে এদেশের হিন্দু মুসলিম সহ সকল ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালিত হয়। কেউ কারোর ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করে না। অপরদিকে বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করে। একারনে আজ দেশের জনগণ বিএনপি কে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে একারনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তিনি গতকাল পিঠাভোগ উত্তরপাড়া জামে মসজিদে রোজাদারদের সম্মানে ইফতারি বিতরণ এবং পিঠাভোগ কালি বাড়ি মন্দির কর্তৃক আয়োজিত শ্রী শ্রী কালিমাতার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুজাঅর্চনাদী সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন এ্যড, সুজিত অধিকারীর সহধর্মিনী রমা অধিকারী, খুলনা জেলা যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, অধ্যাপক প্রকাশ অধিকারী, গোপাল কুশরী। উপজেলা পুজা উজ্জাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত কুন্ডুর পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য্য কৃষ্ণ পদ রায়, দিপ্তিশ্বর বিশ্বাস, শ্যমল কুমার দাস, উত্তম বিশ্বাস, হরিপদ মজুমদার, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম ফকির, বাসুদেব রায় চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, মৃন্ময় ধর শিপন, শান্তিরাম মল্লিক, নিখিল মল্লিক, নগর বাসি বৈরাগী, সহাদেব বৈরাগী, মোঃ জালালুদ্দিন শেখ, মৃনাল সরকার, গৌতম শীল, মুছা মোল্লা সবুজ, মোঃ আজিজুল মোল্লা, জয়দেব সরকার, ইন্দ্রজিত অধিকারী, মহিত বিশ্বাস, তাপস বিশ্বাস, নীলমনি বিশ্বাস, অনাদি রায়, ছাত্রলীগ নেতা রুপম দাস, হিরন শিকদার, সজিব পাল প্রমুখ।
জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা সামগ্রী প্রদান
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
‘ঈদ হোক সকলের’ এই প্রত্যয়কে ধারণ করে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা সামগ্রী প্রদান হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ও তার সহধর্মিণী জেলা পুলিশ নারী কল্যাণের সভানেত্রী (পুনাক) ফরিদা ইয়াসমিন। তারা জেলা পুলিশের বিভিন্ন সদস্যদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, আর আই পুলিশ লাইন্স মোঃ আমিনুল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
শিশুর অভিভাবকদের সাথে ওঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি শিশুর অভিভাবকদের সাথে ওঠান বৈঠক, কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মহেশ্বরপাশা রানার মাঠে অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাকের সভাপতিত্বে এবং সংরক্ষিত আসন ১ কাউন্সিলর মনিরা আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন সৈয়দ নওশাদুজ্জামান পল্টু, মোঃ সেলিম আবেদিন, উদয়নাথ মুন্সি, মাষ্টার চৈতন্য কুমার কুন্ডু, ১ নং ওয়ার্ড সচিব পরিমল চন্দ্র বিশ^াস, আঃ কাদের, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আঃ মালেক, কেসিসি স্বাস্থ্য বিভাগের জোন এর কর্মকর্তা লতিফা বেগম, ইউএনডিপির সাথী বেগম, সুর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা শাহীদা পারভিন।
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৭দোকানে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য পণ্যের তালিকা না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে ১৭টি দোকানে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ই এপ্রিল) দুপুর ১২টার দিকে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির অপরাধে ১টি খাবার হোটেল, ১টি গরুর মাংসের দোকান, মূল্য তালিকা না থাকায় ৩টি মুরগীর মাংসের দোকান, ১১টি মুদি দোকান সহ ১৭টি দোকানে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী এসব দোকান মালিকের বিরুদ্ধে ১৭টি মামলায় এ জরিমানা করেন। এর মধ্যে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা পরিষদ আইনে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পেশকার মো. মিজানুর রহমান, এএসআই মো. খলিলুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অপর দিকে, সোমবার (১০ই এপ্রিল) বিকেলে উপজেলার মানসা বাজারে খাদ্য দ্রব্য মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মুদি দোকানে মোট ৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, প্রতিদিনই বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান।
বটিয়াঘাটার জলমা ইউনিয়নে ব্রেস্ট ফিডিং কর্ণার’র উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার
বটিয়াঘাটা প্রতিনিধি
বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ গড়তে মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। তাই শিশুর দৈহিক গঠন, শক্তি ও পুষ্টি বাড়াতে চিকিৎসকরা টানা ছয় মাস মায়ের বুকের শাল দুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। শাল দুধ খাওয়ানোর কারনে শিশুর তাড়াতাড়ি দৈহিক বিকাশ, স্মৃতিশক্তি ও দীর্ঘায়ুতা লাভ করে। কিন্তু কিছু কিছু মা তার বাচ্চাকে নানান কারনে বুকের দুধ খাওয়াতে অনিহা প্রকাশ করেন। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কর্মজীবী কোন নারীর যেন তার বাচ্চাকে মাতৃদুগ্ধ খাওয়াতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয় সে জন্য মাতৃদুগ্ধ নিরাপদ স্থান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মঙ্গলবার বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্ণার’র পৃথক পৃথকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান’ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খন্দকার ইয়াসির আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়, বটিয়াঘাটা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকুলীয় ঝর্নাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক অরুপ জোদ্দার, সাংবাদিক পরাগ রায়, উইএনওর সিএ মোঃ মনিউজ্জামান মনির, ইউনিয়ন (ভূমি) কৃষ্ণ পদ দাশ, ইউপি সচিব প্রদীপ সাহা ও চিরঞ্জীব রায়, প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ মনোয়ারা খাতুন শিউলি, প্যানেল চেয়ারম্যান নিখিলেশ গাইন, ইউপি সদস্যবৃন্দ যথাক্রমে আলহাজ মোহাম্মাদ আজিজুর রহমান, আলহাজ শহিদুল ইসলাম লিটন, অশোক মন্ডল, গোবিন্দ হালদার, রেজাউল সর্দার রেজা, তপতি রানী বিশ্বাস, শেখ ওবায়দুর রহমান, পেয়ারা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মা ও শিশু সন্তানেরা।
বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে খুবিতে শোভাযাত্রার আয়োজন
খবর বিজ্ঞপ্তি
আগামী পহেলা বৈশাখ ১৪৩০ (১৪ এপ্রিল) শুক্রবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের পিএল ছুটি শুরু হওয়ায় তারা চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান (ঘুড়ি উৎসব, নাগরদোলা, বানর খেলা, মোরগ লড়াই ইত্যাদি) গত ০৬ এপ্রিল উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা মহানগর বাহোগপ’র উদ্যোগে ডাঃ হ্যানিম্যানের ২৬৮তম জন্মবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ (বাহোগপ), খুলনা মহানগর শাখার আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডাঃ হ্যানিম্যানের (ক্রিশ্চিয়ান ফ্রেডিক স্যামুয়েল হ্যানিম্যান) ২৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মহানগর বাহোগপ এর সভাপতি ডাঃ মনোজ মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ অমিত কুমার বসুর সঞ্চালনায় নগরীর ময়লাপোতাস্থ বাহোগপ, খুলনা মহানগর শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহোগপ এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ স্বপন দাস, ডাঃ মোঃ লুৎফর রহমান, ডাঃ জোতির্ময় মন্ডল, ডাঃ সালেহ আল মুবিন, ডাঃ রনি প্রমুখ।
দেশে দূর্ভিক্ষের পূর্বাভাস দেয়ার সাথে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ছিল: দুদু
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিলেন অচিরেই দেশে দূর্ভিক্ষ হবে। সেদিন তার কথা কেউ আস্থায় নিতে পারেনি। এখন দেশে সব জিনিসের দাম এতোটাই বেড়েছে যে দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। তার কথাই সত্যে পরিণত হতে চলেছে। দূর্ভিক্ষ সমাসীন, এই কারণে সেদিন প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ছিল।
বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, দেশের জনগন সেই নেতৃত্ব নির্বাচন করবে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমেই কেবল সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দেশ আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) খুলনায় বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় দলেল কেন্দ্রীয় নেতা দুদু এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ¦গতিতে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয় ।
বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আনোয়ারুল ইসলাম বাদশা। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ শিহাব।
প্রধান অতিথি দুদু বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেব আমেরিকা থেকে বৈঠক করে দেশে ফিরেছেন। সেখান থেকে তিনি টাইট খেয়ে ফিরেছেন। এরপর প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমেরিকা যে কোন দেশের সরকার ব্যবস্থাকে ওলট পালট করে দিতে পারে। এই সরকারের পাশে এখন কেউ নাই। আমেরিকা, ইউরোপিয় ইউনিয়নের পর এখন ভারত পর্যন্ত বলছে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায়। দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই সরকারের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নাই। তিনি বলেন, মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে ছাড়া এদেশকে পুনরুদ্ধার করা সম্ভব না।
এ সময় উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, এ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, মেজবাউল আলম, এনামুল হক সজল, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, খাযরুল ইসলাম খান জনি, আব্দুস সাত্তার, মুরশিদ কামাল, ইলিয়াস মল্লিক, কে এম হুমায়ুন কবির, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, আনিসুর রহমান, এহতেশামুল হক শাওন, সুলতান মাহমুদ, একরামুল কবির মিল্টন, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, নাজমুস সাকির পিন্টু, শেখ ইমাম হোসেন, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, সরদার আব্দুল মালেক, আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, আব্দুর রহমান ডিনো, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, মুজিবর রহমান,
মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, ইবাদুল হক রুবায়েদ, নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, মোঃজাবির আলী, শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রুনু, আনোয়ার হোসেন আনো, মোল্লা কবির হোসেন, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড, কানিজ ফাতেমা আমিন, মুজিবর রহমান, উজ্জল কুমার সাহা, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ^াস প্রমুখ। #
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭০ লাখ টাকার ৬ পিস স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। মংগলবার (১০ এপ্রিল) ভোর রাতে স্বর্নের এ চালানটি আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ মূহুর্তে তার সাথে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম। এবং বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্নের বার যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
কয়রায় রমজানে জিনিস পত্রের মূল্য বৃদ্ধি মধ্যবিত্ত পরিবারে চলছে টানা পোড়ন
কয়রা (খুলনা) প্রতিনিধি
পবিত্র রমজানের মাঝামাঝি সময়ে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিসহ অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ফলে দিন আয়ের মানুষের চেয়ে মধ্যবিত্ত পরিবারে দেখা দিয়েছে টানাপোড়া। উপজেলার একাধিক বাজার ঘুরে খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র রমজান মাসে রোজাদারদের নিত্য ব্যবহারিত খেজুর, কলা, ছোলা, চিনি, দুধ, মাছ, মাংস, ভোজ্যতৈল,মুড়ি,কাগুজি লেবু ও তরমুজসহ সকল ফলমুলের দাম মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে। তবে কিছু কিছু পন্যসহ সবজির দাম মাঝে মধ্যে কমবেশি হলেও ছোলা কলা খেজুর দুধ ও মাংশের দাম উর্দ্ধমুখী। জানা গেছে, রমজানের শুরুতেই উপজেলার বিভিন্ন বাজারে খেজুরের মূল্য ছিল সর্বনিম্ম প্রতি কেজি ২০০ এবং সর্বচ্চ ১ হাজার টাকা, যা বর্তমানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কলা শুরুতেই ৬০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১০ টাকা কমেছে, ছোলা শুরু থেকেই ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দুধ শ্রেনিভেদে ৭০ থেকে ৯০ টাকা, চিনি ১২০ টাকা, মাছ (সুন্দবনের) সর্বনিম্ম ১০০ টাকা থেকে ৫০০ টাকা প্রতি কেজি এবং দেশিয় মাছ প্রকারভেদে দাম উর্দ্ধগতিতে চলছে। গরু/মহিষের গোশত ৭৫০, পল্ট্রি মুরগি ১৮০ থেকে ২০০, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৭০, হাঁস ৩০০ থেকে ৩৫০ এরং রাজহাঁস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শাকসবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৬০, মিষ্টি কুমড়া ৩০ টাকাসহ ফলমূলের দাম রোজার মাঝামাঝি সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয় কয়রা সদরের দেউলিয়া বাজারের সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, তার দোকানে সকাল বিকাল সব ধরনের নিত্য প্রয়োজনীয় বেচাকেনা হয়। কিন্তু বর্তমানে মধ্যবিত্ত পরিবার এমন ব্যক্তিগণ বাজারে কম আসতে দেখা যাচ্ছে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি চাকুরিজীবি, ব্যবসায়ী, ও নিত্য আয়ের মানুষেরা বেশি কেনাবেচা করছে। এদিকে মধ্যবিত্ত পরিবারের একাধিক প্রধানের সাথে আলাপ করলে পরিচয় গোপন করার শর্তে তারা জানান, তারা অনেকেই বাজার ঘাটে যাওয়া বন্ধ করায় পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে। এছাড়া বর্তমানে সব জিনিসের দাম বৃদ্ধির কারনে এসব পরিবারে তৈল আনতে পানতা ফুরাচ্ছে এমন মন্তব্য করেছেন অনেকেই।
খুলনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা র্শীষক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা র্শীষক সেমিনার মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, ইসলামে যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত দেওয়ার জন্য বিত্তবানদের সচেতন করতে হবে এবং এ বিষয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। দারিদ্র্য বিমোচনে ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনাস্বীকার্য। ধনীরা যদি সঠিক হিসেবে ও স্বচ্ছভাবে গরিবদের মাঝে যাকাত প্রদান করে তাহলে গরিব মানুষের ভাগ্য বদলে যাবে।সমাজে কোন গরিব মানুষ থাকবে না। তিনি আরও বলেন, যাকাত ব্যাবস্থাপনাকে দক্ষ করে তুলতে বর্তমান সরকার যাকাত তহবিল ব্যাবস্থাপনা আইন করেছেন। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যাকাত বোর্ড এর ইতিবাচক ভূমিকা রয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক শেখ আকরামুল হক। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকরা অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে যাকাতের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করতে যাকাত বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সার ডিলারের জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রাসায়নিক সার বেশি দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরে সার ডিলার বিরেন্দ্র সরদারকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, একজন কৃষকের কাছে সরকারী নির্দেশনার চেয়ে বেশি দামে সার বিক্রির সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ আদালত সংশ্লিষ্টরা।
রূপসায় আঠারোবেঁকি নদীতে ডুবে শিশুর মৃত্যু
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর কলোনির শিশুশিক্ষার্থী মোঃ মঈনউদ্দিন (৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায় শিশুটি গত ৯ এপ্রিল বেলা ১২ টায় বউবাজার এলাকায় খেলতে গিয়ে আঠারো বেঁকি নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান পাওয়া না গেলেও গত ১০ এপ্রিল সোমবার শ্রীরামপুর এলাকার একটি ইট ভাটার অদূরে আঠারোবেকী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে শিশুটির পরিবার লাশ নদী থেকে উত্তলন করে। মঈন উদ্দিন উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ সোহেলের একমাত্র ছেলে।সে কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার ছাত্র ছিল।
একমাত্র সন্তানের মৃত্যুতে তার পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে যায়। বিকাল চারটায় রহিম নগর কলোনি স্পোর্টিং ক্লাবের মাঠে জানাযা নামাজ শেষে তাকে রহিমনগর কলোনির নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটক ৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন অসাধু জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার রাতে তাদেরকে আটকের পর মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো: মাহবুব হাসান জানান, সোমবার রাত ১০টার দিকে বনের চরাপুটিয়ার খোন্তাকোদাল খালে অন্যান্য দিনের মতো নিয়মিত টহল দিচ্ছিল বনপ্রহরীরা। ওই সময়ে খালে বিষ দিয়ে মাছ শিকারকালে হাতেনাতে তিন অসাধু জেলেকে আটকসহ একটি বিষের বোতল, বিষ মিশ্রিত ১০কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দেড় হাজার ফুট ঘন চটজাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমিন উদ্দীন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মিরাজুল ইজারদার (২৩) ও উজলকুড় গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ রহিম শেখ। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন বনবিভাগ।
এর আগে গত ৮এপ্রিল বনের করমজল এলাকা থেকে তিন জেলেকে আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠায় বনবিভাগ।
চুয়াডাঙ্গা ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পে জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা,সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা,কারারক্ষী এবং আনসার কর্মকর্তা,সদস্যগণের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায পুলিশ লাইন্স ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন । প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন দিকনির্দেশনা মূলক সুস্পস্ট বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন,জঙ্গী ও উগ্রবাদের বিরুদ্দে সজাগ থাকতে হবে।তাদের কারনে দেশে অস্থিতিশীল পরিবেশ না হয় সেদিকে দৃস্টি রাখতে হবে অতন্ত প্রহরীর মতো।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে), মোঃ তরফদার আলমগীর হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার সহ জেলা পুলিশ, কারারক্ষী ও আনসারের মোট ১৯০ জন দেশ মাতৃকার সেবায় নিয়োজিত গর্বিত সদস্যবৃন্দ।
দাকোপে বিলুপ্ত প্রায় বিচিত্র্য খৈ ফল গাছ
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খৈ বা জিলাপি ফল গাছ। আমাদের দেশে এমন অনেক বিচিত্র ফল রয়েছে। যা আমরা অনেকেই চিনি না বা তার খোঁজ খবর রাখি না। এ রকম একটি বিচিত্র ফলের নাম হচ্ছে খৈ ফল। পৃথিবীর উন্নত অনেক দেশে যে ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয় এসব ফলের কিছু কিছু আমাদের দেশে প্রাকৃতিকভাবেই জন্মে। ফিলিপাইনে এ গাছ প্রধানত ফলের জন্য আবাদ করা হয়। আমাদের দেশে এই ফল এমনিতেই হয়ে থাকে। তবে অনেকেই শখ করে বাড়ির চার দিকে বেড়া হিসাবে বা রাস্তার পাশে এ ফলের গাছ লাগিয়ে থাকলেও এখন আর গাছটি আগের মতো চোখে পড়ে না। এই রহস্যময় পৃথিবীতে বহু রকমের ফল রয়েছে। এসব ফলের মধ্যে অনেক ফল রয়েছে যেগুলো বিচিত্রময়। এই ফল দেখতে অনেকটা জিলাপির মতো বলে একে জিলাপি ফল বলা হয়। কেউ কেউ আবার একে বলেন, খৈ ফল, আবার অঞ্চল ভেদে অনেকেই একে খইয়ের বাবলা বা দখিনী বাবুলও বলে থাকে। এর উদ্ভিদতাত্ত্বিক নাম পিথেসেলোবিয়ামে ডুলসি, গ্রিক পিথেসেলোবিয়ামের অর্থ বানরের ফল, আর লাতিন ডুলসি মানে মিষ্টি। খৈ বা জিলাপি ফল গাছের কান্ডে ও শাখা-প্রশাখা লম্বা, এলোমেলো, বাকল ধূসর এবং তীক্ষ্ণ কাঁটাযুক্ত। এর পাতা সবুজ এবং পাতা জোড়ায় জোড়ায় সংযুক্ত থাকে। এ গাছের দেহ সুন্দর পেঁচানো। গাছ কেটে ফেললেও এর গোড়া থেকে দ্রুত নতুন ডাল গজিয়ে যায়। চারটি উপপত্র পাতার গোঁড়ায় কাটা থাকে। পুরনো পাতা ঝরে দ্রুত নতুন পাতা গজায়। পাতা দেখতে অনেকটা কাঞ্চনের পাতার মতো। খৈ ফলের বীজ থেকে সহজে চারা হয়। তবে নতুন গাছ সৃষ্টির জন্য এর শাখা কলমও ব্যবহার করা যায়। এ গাছের ফুল আকৃতিতে বেশ ছোট। এর ফুল ফাগ্লুনে ফোটে এবং চৈত্র ও বৈশাখ মাসে এই ফল পাকে। এই ফল দু’টি খোসার মধ্যে শাঁস ও বীজ গোলাকারভাবে মালার মতো সাজানো থাকে। এর প্রতিটি ফলে বীজদানা থাকে আট থেকে দশটি। এই ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পাকলে এর খোসা টকটকে লাল হয়ে ফেটে যায়। ভেতরের সাদা শাঁস বেশি পাকলে অনেক সময় তাতে লালচে দাগ পড়ে। এর বীজ দেখতে শিমের বীজের মতো এবং বীজের রং অনেকটা কালো। এর শাঁস পুরু, নরম, মিষ্টি ও কসযুক্ত। ফল দেখতে জিলাপির মতো পেঁচানো। গ্রামের শিশুরা গ্রীষ্মকালে এ ফল সংগ্রহ করে থাকে। এর ফল মিষ্টি ও সুস্বাদু হয়। তাই ছেলে- মেয়েদের কাছে প্রিয় ফল। তবে বাণিজ্যিকভাবে এ ফল বিক্রি হয় না। কিন্তু সময়ের বিবর্তনে এই ফলটি খুলনার উপকূল এলাকা দাকোপ থেকে গাছটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই ফলটি এখন আর চেনে না। গত কয়েক দশক ধরে ইটভাটার মালিকেরা ভাটার জ্বালানি হিসেবে গাছটি কিনে নিয়ে যাচ্ছেন। তাছাড়া উপকূল এলাকায় নৌকা তৈরির কাঠ হিসাবে ব্যাপক চাহিদা খাকায় গাছ কাটা হচ্ছে। কিন্ত গাছ লাগানো হয় না। ফলে দিন দিন এ গাছগুলো এসব এলাকা থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে এই খৈ ফল গাছ এমনিতেই হয়ে থাকে। তবে অনেকেই শখ করে বাড়ির চার দিকে, রাস্তার পাশে বেড়া হিসাবে এ ফলের গাছ লাগিয়ে থাকেন। খুলনা জেলার যশোর, খুলনা, বরিশাল, পুটয়াখালী ও ভোলায় যথেষ্ট পরিমাণ খৈ বা জিলাপি ফলের গাছ দেখা যায়।
দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরহুমা খাদিজা আকতার আর নেই
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরহুমা খাদিজা আকতারের মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম রেজা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ। পরে জানাযা শেষে মরদেহ তার শশুর বাড়ী দাকোপের নলিয়ানে নেওয়ার হয়। মঙ্গলবার জোহর বাদ নলিয়ানে শেষ জানাযার পর তাকে সেখানে পারবারিক কবরস্থানে দাফন করা হয়। খাদিজা আকতারের অকাল মৃত্যুতে গোটা দাকোপে শোকের ছায়া নেমে এসেছে। এবং হাজার হাজার মানুষের ঢল নামে তাকে শেষ বারের মত দেখার জন্য।
কাশিমাড়ীতে উদ্ভাবনী কৃষি মেলা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ২ দিন ব্যাপী উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম। ১০ এপ্রিল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
উক্ত উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নিবাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব এস এম এনামুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।
এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শণী করা হয়। প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, আর্থ টাওয়ার এবং ভার্টিক্যাল টাওয়ার, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, সর্জন পদ্ধতি, বিনা চাষে সবজি, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি, জৈব সার, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, কিচেন গার্ডেন, স্বল্প পানিতে সেচ, ইঁদুর দমন পদ্ধতি ইত্যাদি। কৃষি মেলা উদ্বোধন শেষে অতিথিগণ এসব মেলা পরিদর্শন করেন এবং মন্তব্য ব্যক্ত করেন।
প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে কৃষিতে সংকট বেড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে উদ্ভাবনী কৃষি চর্চা একান্ত প্রয়োজন। কৃষকদের এই ধরনের চর্চা আরও বাড়াতে হবে।”
২ দিনের এই উদ্ভাবনী কৃষি মেলাটি আয়োজনে সহযোগিতা করেছেন বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স।
২ দিন ব্যাপী উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সবজি বীজ ও সার বিতরন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় কৃষিতে সংকট দিন দিন বাড়ছে। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন চর্চা বাড়াতে ১০ ও ১১ এপ্রিল ২ দিন ব্যাপী কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরাম। বিকাল ৪:০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। পুরষ্কার বিতরনের পরবর্তীতে এই মৌসুমে শ্যামনগর উপজেলার সুন্সিগঞ্জ, গাবুরা, কাশিমাড়ী ও ঈশ্বরীপুর ইউনিয়নে ৫৩১ জন কৃষকের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরন উদ্বোধন করা হয়।
উক্ত উদ্ভাবনী কৃষি মেলার পুরষ্কার বিতরনী, সমাপনী ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান আনিচ, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, অধিপরামর্শ সম্পাদক ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাহিদা বেগম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায় প্রমূখ।
উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের দড়ি টানা, হাঁড়ি ভাঙ্গা খেলা উপভোগ করেন ও স্টল পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েছেন। সেই কৃষিকে প্রাধান্য দিয়ে তিনি কৃষকদের আহবান করেছিলেন যে দেশের এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। এরই ধারাবাহিকতায় লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলার আয়োজন করেছে। দর্শণার্থীরা এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমার বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার ও ক্রেস্ট বিতরন করার পরে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরন উদ্বোধন করেন। এই উদ্ভাবনী কুষি মেলাটি লিডার্স এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে।
জাতি হিসেবে বঙ্গবন্ধু হত্যার দায় এড়ানো যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায় জাতি হিসেবে কখনও বাঙালিরা এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বঙ্গোপসাগরের সব জল দিয়ে গোসল করলেও আমরা কলঙ্কমুক্ত হবো না।
মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা শাখার গোপন নথি ডকু-ফিকশন ‘ফাইল নম্বর ৬০৬’ উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সেই অভাগা জাতি যারা নিজের জাতির পিতাকে হত্যা করেছি। এটা লজ্জার। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না। তবুও এই দায় এড়ানো যায় না।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। ছোট শিশু রাসেলকেও হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখা শুরু করার অপচেষ্টা হয়েছে। কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে ছিল।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু কারাগারে থেকেও যে যেকোন আন্দোলনে ভূমিকা রেখেছেন তাই লিপিবদ্ধ ছিল এই গোয়েন্দা রিপোর্টে। বঙ্গবন্ধু ন্যায়ের জন্য আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয়দফা আন্দোলনে ভূমিকা রেখেছেন। সুশাসনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। বঙ্গবন্ধুকে সেই জন্যই বাঙালির হৃদয় জয় করেছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধু জেলে অভ্যন্তরীণ হল তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছিল।
অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, এই শর্ট ফিল্মটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের গবেষকদের গবেষণার তথ্য-উপাত্তের একটি সমৃদ্ধ উৎস হবে। কারণ এতে উন্মোচিত হয়েছে, কীভাবে সদ্য জন্ম নেওয়া পাকিস্তান সরকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ব্যাপারে অনুসন্ধান চালিয়েছিল।
ডকু-ফিকশন ফাইল নম্বর ৬০৬ উদ্বোধনী প্রদর্শনীতে বক্তব্য রাখেন প্রযোজনা প্রতিষ্ঠান নক্ষত্রের ডা. মুশফিকা রহমান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, চিত্রগ্রাহক রাকিবুল হাসান, নির্বাহী প্রযোজক অপরাজিতা সংগীতা, শিল্প নির্দেশক রবি দেওয়ান।
২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
ঢাকা অফিস
পবিত্র শবে কদরের ছুটির পর ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগে দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।
এর আগে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে ২০ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদপরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সেক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’
এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি হওয়ায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন নতুন আইন করছে সরকার: মির্জা ফখরুল
ঢাকা অফিস
বর্তমান সরকার দখলদারি সরকারের ভূমিকা পালন করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা রাজতন্ত্র কায়েম করতে চায়। এখন একটাই মত, এ সরকারকে সরাতে হবে, এর কোনো বিকল্প নেই। বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার। অর্থনৈতিক, স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সামনে নির্বাচন রেখে নতুন নতুন আইন করছে, যাতে কেউ রুখে দাঁড়াতে না পারে, প্রতিবাদ করতে না পারে। নির্বাচনে প্রতিপক্ষকে আইন দিয়ে ঘায়েল করে সরকার পার পেতে চায়।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোগ করা কয়েকজন ‘নির্যাতনের’ চিত্র তুলে ধরেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে ১৭ মাস কারাবন্দি থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে রাষ্ট্রের মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই আইনের সমস্ত ধারাই খারাপ, নির্মম, নির্দয়, মানবাধিকার পরিপন্থি। সেইদিন আমাকে কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন রেখে দেশে গণতন্ত্রের কথা চিন্তা করা যায় না। এই ফ্যাসিস্ট সরকার যতদিন থাকবে দেশে মানুষ স্বাধীন থাকবে না।’
ডিজিটাল আইনে কারাভোগ করা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘আমি শুধু সোশ্যাল মিডিয়ায় একটু বক্তব্য দিয়েছিলাম। আবেগ থেকে একটু কথা বলেছিলাম, সেজন্য আমাকে তুলে নিয়ে গেল। আমাকে একের পর এক ইন্টারোগেশন করেছে তার বর্ণনা দিলে শিহরিত হয়ে উঠতে হয়। রিমান্ডের পর জেলে পাঠানো হয় সেখানে আমাকে কম্বল-বালিশটা পর্যন্ত দেওয়া হয়নি। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ।’
দীর্ঘদিন ‘গুম’ থাকা আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজল বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীন? আমার মনে হয়, গণমাধ্যম এখন মৃতপ্রায়। ৫৩ দিন গুম হওয়াকালে আমি কিছুই বুঝতে পারিনি। কোথায় আছি, কেমন আছি। আমার চোখ বন্ধ ছিল। আমি ক্রসফায়ারারে মুখোমুখি হয়েছি। অভিযোগ ছিল আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখেছি। হয়তো লিখেছি-এটা আমার অধিকার, সাংবিধানিক অধিকার। তাই বলে গুম করে নেওয়া হবে, ক্রসফায়ারের নেওয়া হবে, জেল খাটতে হবে?’
এ সময় প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ কারাভোগ করা রাজবাড়ীর সোনিয়া আখতার স্মৃতি ও ‘গুম’ হওয়া জাহিদ হাসান তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, দখলদার একটা সরকার। তারা এসব আইন করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়। সামনে নির্বাচন- এই নির্বাচনকে সামনে রেখে যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, কেউ যেন তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে এবং নির্বাচনে তাদেরকে কেউ যেন বাধা দিতে না পারে তার জন্য এসব আইনগুলো করছে’।
মির্জা ফখরুল বলেন, ‘সব কালাকানুন বাতিল করতে হবে। সবার আগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এটা এখন দেশের দাবি, জনগণের দাবি’। এ সময় হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে গত রোববার সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে জানিয়ে অবিলম্বে তার সন্ধান ও মুক্তি দাবি জানান বিএনপি মহাসচিব।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকার জন্য সব যন্ত্র ব্যবহার করছে। এর একটি যন্ত্র হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই ডিজিটাল আইন গণতন্ত্র পরিপন্থি’।
তিনি বলেন, ‘আমেরিকা বলেছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। যে দেশে গণতন্ত্র নেই, সে দেশের মানবাধিকার থাকে না। মানবাধিকার না থাকায় র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই সরকার কিছু কালাকানুন দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। তাই গণআন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর এ্যানির সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনডিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, ব্যারিষ্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, জহির উদ্দিন স্বপন, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, আফরোজা আব্বাস, সম্মিলিত পেশাজীবী পরিষদের কাদের গনি চৌধুরী প্রমুখ।
অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন- কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, মুসলিম লীগের শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, এনডিপির আবু তাহের, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ।
হুমকি-ধমকি দিয়ে লাভ নেই, তত্ত্বাবধায়ক আর ফিরবে না: কাদের
ঢাকা অফিস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের নালিশ দিতে দিতে এমন অবস্থা হয়েছে এখন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে যাবে। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক আর এদেশে ফিরে আসবে না। বিএনপি যতই কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি করুক তত্ত্বাবধায়ক আর ফিরবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে বিএনপির রাজনীতিতে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি, দালালেরা নাচে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, বিএনপি কোথায় পেল এত টাকা? নির্বাচনকে বানচাল করতে, শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিদেশি প্রভুরা সুতার টান ছাড়ে। মির্জা ফখরুল একজন পুতুল। তারেক জিয়ার ধমকেই টিকে না। সে আবার আওয়ামী লীগকে ভয় দেখায়। হঠাৎ শুনি হাসপাতালে ভর্তি। রোদের জন্য নয়, তারেকের হুমকি খেয়ে হাসপাতালে যায়। বিএনপি নামক দলটা অন্দোলন করছে অনেক। আন্দোলনের গতি আছে? গরুর হাটে জখম হয়ে গেছে।
বিএনপি রোজা-রমজানে মানুষকে কষ্ট দিচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক আছি, সজাগ আছি। তারা কী চায় আমরা জানি। তারা এখন চোরাগোপ্তা পথে সরকার হটাতে চায়। বাংলাদেশের মানুষ এত কষ্টের মাঝেও জানে শেখ হাসিনা একজন সৎ প্রধানমন্ত্রী। তাকে হটানোর প্রয়োজন জনগণের নেই। আছে বিএনপি আর তাদের বিদেশি প্রভুদের।প্রধান অতিথির বক্তব্যে মার্কিন গণতন্ত্র নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনো নির্বাচন মেনে নেননি। ভোট চুরির অভিযোগ এনেছেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনকে এখনো মানেন না। মার্কিন প্রতিনিধি পরিষদে দুইজন কুষ্ণাঙ্গ আইনপ্রণেতার সদস্যপদ বতিল করা হয়েছে। অথচ একই অপরাধে একজন স্বেতাঙ্গকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদা-কালোয় পার্থক্য আছে। এ হচ্ছে আমেরিকার গণতন্ত্র। তাদের নিজের দেশের গণতন্ত্রের এমন অবস্থা। সে আবার আমাদের গণতন্ত্রের কী ছবক দেবে।
নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের অভ্যন্তরীণ দলীয় কোন্দল মিটে ফেলাসহ অভিযুক্ত নেতাদের সংশোধন হওয়ার কথা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।
পরে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
খোকসায় ৮ গ্রামে খাবার পানির জন্য হাহাকার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় হঠাৎ করে ভূগর্ভস্তর নিচে নেমে যাওয়ায় ৮টি গ্রামে টিউবয়েলে পানি ঊঠছে না। ফলে কয়েকটি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
উপজেলা শিমুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বসোয়া। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় বিলের পাশের এ গ্রাম। প্রায় ৫ শতাধিক পরিবারের বাস এখানে। সব বাড়িতেই নিজস্ব টিউবয়েলও আছে।
চলতি শুষ্ক মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বসোয়া পশ্চিম ও উত্তর পাড়ার অধিকাংশ স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়।
ফলে টিউবয়েলগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে যায়। প্রায় ২ সপ্তাহ ধরে এলাকার মানুষের খাবার ও নিত্যকার কাজের পানির জন্য মাঠের স্যালো পাম্পের পানির ওপর নির্ভরশীল
হয়ে পরে।
ভুগর্ভস্থ পানির স্তর আরো নিচে নেমে যাওয়ায় এ গ্রামের বিলের জমিতে সেচ কাজের প্রায় ৩০টি স্যালো পাম্প বন্ধ হয়ে যায়। ফলে শুধু এ গ্রামটিতে নয় এ ইউনিয়নের কালীশংকরপুর, মানিকাট, জানিপুর ইউনিয়নের ইচলাট, ঈশ্বরদীসহ ৮টি গ্রাম জুড়ে খাবার পানির সংকট আরো তীব্র হয়ে উঠেছে।
মঙ্গলবার সরেজমিন গিয়ে গ্রামের নারী পুরুষ জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের সঙ্গে তাদের সমস্যার বিষয়ে কথা বলা হয়। গ্রামে মেম্বর নাসির উদ্দিন নিজেই দু’সপ্তাহ ধরে প্রতিবেশীর বাড়ির সাব মার্সিবল কলের পানি খাচ্ছেন। গ্রামের অর্ধেক লোকের খাবার পানির সরবরাহ করা হয় একই প্রতিবেশীর বাড়ি থেকে।
ব্যবসায়ী শুকুর সরদার তার বৈঠক খানার বাইরে একটি ট্যাপে নিয়মিত পানি সরবরাহ করে থাকেন। গ্রামের নারী পুরুষ সবাই এখান থেকে সংসারের প্রয়োজনীয় পানি নিচ্ছেন।
এখানেই দেখা হয়ে যায় মধ্য বয়সী নারী আসমানী,বিলকিস, নাজমা ও মালেকার সঙ্গে। তাদের সবার হাতেই পানির পাত্র। ইফতারির জন্য খাবার পানি নিতে এসেছেন। এই ট্যপকলই তাদের একমাত্র ভরসা বলে তারা জানান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী সুমন আলী বলেন, জনস্বাস্থ্যের টিউবয়েল বন্ধ হওয়ার কথা না। তবে জনস্বাস্থ্যের কয়টি টিউবয়েল এই গ্রামে আছে সেসম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলে জানান।
ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রেহেনা পারভীন (২৩) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নয়ন শেখ (৩০)। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।
নয়ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের শাহিন শেখের ছেলে।
নিহতের খালা পাপিয়া পারভীন জানান, মঙ্গলবার সকালে নয়ন ও রেহানা পাসপোর্ট সংক্রান্ত কাজে সাতক্ষীরা যান। বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই
একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রেহানা ঘটনাস্থলে মারা যান। আর নয়নকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপকূল রক্ষা বাঁধে বালু স্থানীয়দের প্রতিবাদ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার গাবুরায় উপকূল রক্ষা বাঁধে শতভাগ বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত শনিবার কাজে বাধা দিয়েছেন স্থানীয়রা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, শতকরা ৩৫ ভাগ বালু ব্যবহারের নির্দেশনা থাকায় তারা তা ব্যবহার করছে।
উপকূলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ২০২২-২৩ অর্থবছরে শ্যামনগর উপজেলার গাবুরায় নতুন নকশায় উপকূল রক্ষা বাঁধ নির্মাণ শুরু হয়। উচ্চতা ও উভয় পাশের ঢাল বাড়ানোর পাশাপাশি টেকসই প্রযুক্তিতে নির্মিত নতুন বাঁধ ব্লকে মুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়। গাবুরা ঘিরে থাকা ১৫ নম্বর পোল্ডারের বাঁধ ৪৭টি ভাগে ভাগ করা হয়। প্রায় ছয় মাস আগে দুটি অংশের কার্যক্রম শুরু হয়। রহমান ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকায় ২০০ মিটার বাঁধ নির্মাণ করছে।
গাবুরার ২নং ওয়ার্ড এলাকার নার্সিং পয়েন্ট অংশে ২০০ মিটার বাঁধে প্রচুর বালু ব্যবহার করা হচ্ছে। উপরিভাগের মাটি দু’পাশে সরিয়ে দিয়ে বাঁধের মধ্যভাগে নদী থেকে বালু এনে ফেলা হচ্ছে। মধ্যভাগে বালু ব্যবহারের ফলে নির্মাণাধীন বাঁধ ভবিষ্যতে হুমকির মুখে পড়বে বলে দাবি স্থানীয়দের।
গাবুরা গ্রামের মো. রোকনুজ্জামান বলেন, মাটি দিয়ে বাঁধ হওয়ার কথা ছিল। বালু দিয়ে বাঁধ নির্মাণের ঘটনায় হতবাক হয়েছেন তিনি। কৌশলে বাঁধের মধ্যে বালু ব্যবহার করা হলে ভবিষ্যতে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, ঠিকাদারের লোকজন কার্যাদেশের দোহাই দিয়ে বাঁধের মধ্যে বালু ফেলছে। শতকরা ৩৫ ভাগ বালু ব্যবহারের নির্দেশ থাকার কথা জানালেও কয়েকগুণ বেশি বালু ফেলায় স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন।
রহমান ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজার মো. মঈন হোসেন দাবি করেন, কার্যাদেশ অনুযায়ী তাদের শতকরা ৩৫ ভাগ বালু ব্যবহারের অনুমতি রয়েছে। তদারকির দায়িত্বে থাকা পাউবোর কর্মকর্তারা বিষয়টি অবগত থাকায় তাঁরা বাঁধের ওপর নির্দেশনা অনুযায়ী বালু ফেলছেন।
পাউবোর উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম বলেন, নতুন বাঁধে উন্মুক্ত বালু ব্যবহারের সুযোগ নেই। জিও ব্যাগ ভর্তিসহ অন্য কাজে ব্যবহারের জন্য বাঁধের ওপর বালু ফেলা হতে পারে। স্থানীয়রা বাঁধের মধ্যে বালু ব্যবহারের অভিযোগ করার পর থেকে কাজ স্থগিত রয়েছে।
সাতক্ষীরায় বন্দুকসহ হরিণের শিং উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার হরিনগর সরকারি খাদ্য গুদামের ড্রেন (নালা) থেকে দেশে তৈরি একনলা বন্দুক ও হরিণের শিং উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে উপজেলার রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করেন।
এসময় পৃথক দুটি বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ছিল বন্দুকসহ শিং। উদ্ধারকৃত শিং বনবিভাগের কাছে হস্তান্তরের পর বন্দুক শ্যামনগর থানায় জমা দেয়া হয়েছে।
শ্যামনগর উপজেলার রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস জানান, উদ্ধারকৃত বন্দুক সুন্দরবনের হরিণ শিকারের কাজে ব্যবহৃত হয়ে থাকে। শিকারি চক্রের সদস্যরা হরিণ শিকারের পর লোকালয়ে ফিরে বন্দুকসহ হরিণের শিংগুলো কোথাও পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, উদ্ধারকৃত বন্দুক জমা দেয়ার পর অস্ত্র আইনে মামলা হয়েছে।
দুবলার চরে শুঁটকি মৌসুম// লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬৭ লাখ টাকা বেশি আয়
স্টাফ রিপোর্টার
সুন্দরবনের দুবলার চরে শুঁটকির মৌসুম শেষ হয়েছে। ইতোমধ্যে জেলেরা নিজ নিজ এলাকায় ফিরেছেন। এবার পরিবেশ ভালো থাকায় বেশি রোজগার হয়েছে জেলেদের। সেইসঙ্গে লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৬৭ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এ বছর শুঁটকি পল্লি থেকে রাজস্ব এসেছে ছয় কোটি ১৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল সাড়ে চার কোটি টাকা। গত বছর রাজস্ব এসেছিল চার কোটি ১৮ লাখ টাকা।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘দুবলার চরের শুঁটকি পল্লি থেকে এ বছর ছয় কোটি ১৭ লাখ ২১ হাজার ৮৭১ টাকা রাজস্ব এসেছে। গত মৌসুমে এসেছিল চার কোটি ১৮ লাখ টাকা। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে চার কোটি টাকা। তবে আবহাওয়া অনুকূলে থাকায় ও বেশি মাছ আহরণ হওয়ায় রাজস্ব বেড়েছে।’
দুবলার চর সংরক্ষিত এলাকা উল্লেখ করে বেলায়েত হোসেন বলেন, ‘সেটি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ ধরলেও দুবলার চরে অবস্থান করায় রাজস্ব আদায় করা হয়।’
বন বিভাগের তথ্যমতে, ২০২২ সালের ১ নভেম্বর থেকে শুঁটকি মৌসুম শুরু হয়েছিল। শেষ হয় গত ৩১ মার্চ। পাঁচ মাসে প্রায় দেড় হাজার বহরদারের অধীনে ১২ হাজার জেলে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করেছেন। চরে এ বছরও জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য বন বিভাগের অনুমতি নিয়ে দেড় হাজার ঘর, ৬৩টি ডিপো এবং শতাধিক দোকান স্থাপন করা হয়।
সুন্দরবনের মধ্য দিয়ে বয়ে যাওয়া শিবসা ও পশুর নদী একত্রিত হয়ে কুঙ্গা নামে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। বঙ্গোপসাগরের সৈকতঘেঁষা কুঙ্গা নদীর পূর্ব পাড়ের দ্বীপটি দুবলার চর নামে পরিচিত। প্রতি বছর খুলনা অঞ্চলের জেলেরা সেখানে অবস্থান নেন ও বঙ্গোপসাগর থেকে নানা প্রজাতির মাছ আহরণ করেন। সেই মাছ চরের রোদে শুঁটকি করে বাজারজাত করেন।
খুলনার পাইকগাছার জেলে জিহাদুল ইসলাম বলেন, ‘আমার বহরে দুটি ট্রলার, চারটি জাল ও ১৭ জন কর্মচারী ছিলেন। মৌসুমের শুরুতে দুবলার চরে যেতে আমাদের খরচ হয়েছিল প্রায় ১৭ লাখ টাকা। এর মধ্যে কিছু ঋণ ও মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়েছি। ১৭ জন কর্মচারীর প্রত্যেকের বেতন ছিল আট থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এবার জ্বালানির দাম বেশি ছিল। খাবারে খরচও বেশি হয়েছে। তবে মাছ বেশি পেয়েছি। এজন্য লাভ হয়েছে। এবার কমবেশি সবার লাভ হয়েছে।’
পাইকগাছার মাহমুদকাটি জেলেপল্লির বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘নৌকা, জাল, খাবার, পানি—সব কিছু মিলিয়ে ১০-১৫ লাখ টাকা খরচ হয়েছে। যা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে নিয়েছি। ১০ লাখ টাকা ঋণ নিয়ে বছরে ১৩ লাখ টাকা দিতে হয়। তবু এবার মাছ বেশি ধরা পড়ায় লাভ হয়েছে।’
তিনি বলেন, ‘সাগর পাড়ের চরগুলোতে জেলেরা শুঁটকি তৈরি করেন। ওই সময় সুপেয় পানি ও চিকিৎসার সংকটে পড়তে হয়। এই দুটি বিষয় নিশ্চিত করার জন্য প্রতি বছরই আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই। কিন্তু সমাধান হয় না। তবে প্রতি বছরই বাড়ছে রাজস্ব।’
রামনাথপুরের জেলে পাচু বিশ্বাস বলেন, ‘ধারদেনা করে সাগরে মাছ ধরতে যাই। ফিরে এসেও দেনায় থাকতে হয়। তবে বেশি মাছ পেলে কিছুটা স্বস্তি পাই।’
কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইউনুস শেখ বলেন, ‘চলতি মৌসুমে পরিবেশ ভালো থাকায় বেশি মাছ পেয়েছি। এজন্য লাভ হয়েছে।’
বন বিভাগের দুবলার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘সুন্দরবনে এখন ডাকাতের উৎপাত না থাকায় জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারেন। মৌসুমের শুরুতে তারা চরে ঘর নির্মাণ করেন। সেইসঙ্গে মাছ শুকানোর জন্য মাচা তৈরি করেন। এসব তৈরির জন্য তারা বাঁশ ও গাছসহ অন্যান্য মালামাল সঙ্গে নিয়ে আসেন। সুন্দরবনের কোনও গাছ কাটার অনুমতি দেওয়া হয় না। কেউ যাতে গোপনে গাছ না কাটেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে জন্য টহল দেয় বন বিভাগ।’
তিনি বলেন, ‘দুবলার চরের আশপাশের এলাকা সুন্দরবনের অভয়ারণ্য। সেখানে জেলারা যাতে অবৈধভাবে বনে প্রবেশ ও উৎপাত করতে না পারে, সে জন্য বন বিভাগ এবং আমাদের নজর রাখতে হয়। সাধারণত প্রতি কেজি মাছ আহরণের জন্য জেলেদের কাছ থেকে ১০ টাকা হারে রাজস্ব আদায় করা হয়। জেলেরা প্রতি ১৫ দিনের মধ্যে সাত দিন মাছ আহরণ করেন। বাকি সাত দিন সেই মাছ শুঁটকি করেন। ১৫ দিন পর পর প্রত্যেকে কী পরিমাণ মাছ আহরণ করলেন, তা হিসাব করে রাজস্ব আদায় করা হয়।’










































