Home আঞ্চলিক নগরীর বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

নগরীর বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

10

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

তিনি পৃথক পৃথকভাবে নগরীর ৩১, ৩০, ২৭, ২৮ ও ২৬নং ওয়ার্ডে সর্বমোট ১ হাজার ৭’শ ৫০টি শাড়ি ও ৭’শ ৫০টি লুঙ্গি বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিটি মেয়র ও সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।

খুলনা মহানগর আ’লীগের সহসভাপতি শেখ হায়দার আলী, কেসিসি’র কাউন্সিলর আজমল আহমেদ তপন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, জেড এ মাহমুদ ডন, মোঃ গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সাবেক কাউন্সিলর রুমা খাতুনসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।