Home আঞ্চলিক দাকোপে তরমুজ চাষীরা ভাইরাসের আতঙ্কে দিশেহারা

দাকোপে তরমুজ চাষীরা ভাইরাসের আতঙ্কে দিশেহারা

26

মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।
খুলনার দাকোপ উপজেলার বাজুয়ার তরমুজ চাষীরা একদিকে ভাইরাসের আতঙ্কে দিশেহারা অন্যদিকে তরমুজ বিক্রয় করতে গিয়ে পড়তে হচ্ছে পদে পদে মহাবিপদে। বাজুয়া এলাকার তরমুজ চাষী হরিপদ জানায় বাবা আমরা তরমুজ লাগিয়ে পড়েছি মহাবিপদে।একদিকে তরমুজ ক্ষেতে ভাইরাস অন্য দিকে কিছু তরমুজ ক্ষেত থেকে তুলে নিয়ে মোকামে বিক্রয় করবো তাতেও শান্তি নেই। তরমুজ নিয়ে গাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়ি রাস্তায় ডেবে যাচ্ছে কোন রাস্তা ভাঙা থাকায় সেখানে ফেসে যাচ্ছে তারপর আবার রাস্তায় রাস্তায় এচাঁদা ওচাঁদা দিতে দিতে আমরা দিশেহারা। এলাকা ঘুরে আরো জানা যায় তরমুজ চাষীরা তাদের চাষকৃত তরমুজ দেশের বিভিন্ন মোকামে নিতে যেয়ে রাস্তা ঘাট উন্নত না হওয়ায় পড়ছে বিপদে তেমন বাড়ি বসে ক্ষেতের তরমুজ বিক্রয় করতে পড়ছে আরেক ঝামেলায় প্রতিটি ব্যাপারির পিছু লেগে থাকে এলাকার কিছু দালাল চক্র তারা ব্যাপারিদের ক্ষেতের উপযুক্ত দাম বলতে দেয় না বলে আমামকে ৫-১০ হাজার টাকা দেন আমি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা কমে এর চেয়ে ভালো ক্ষেত কিনে দিচ্ছি। বাজুয়ার তরমুজ বিক্রয়ের সময় এভাবে চাষীদের পদে পদে বিপদে পড়তে হয়। শুধু এখানেই শেষ না এলাকায় চলতি তরমুজ চাষ মৌসুমে ভাইরাসে আক্রান্ত শতশত বিঘা জমির তরমুজ ক্ষেত। কৃষকরা আতঙ্কে থাকলেও খবর নেই কৃষি অফিসের মাঠ পর্যায়ের উপসহকারি কর্মকর্তাদের। খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে তরমুজ ক্ষেতে ফলন মুখে ব্যাপকহারে রোগ বালাই দেখা দেয়। কিন্তু কৃষকরা অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ হারে ঔষুধ প্রয়োগ করেও এই সকল ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারিনি অনেক তরমুজ ক্ষেত। এছাড়া মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কখনও এসব তরমুজ চাষিদের খোঁজ খবর না নেওয়ার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১জন উপসহকারি কর্মকর্তা মাঠ পর্যায়ে দায়িত্ব থাকলেও বাজুয়া ইউনিয়নের বেশিরভাগ কৃষক তাদের চেনেন না। অনুরুপ অন্যান্য ইউনিয়নেও ব্যাপকহারে ভাইরাসে অনেক তরমুজক্ষেত নষ্ট করলেও কৃষি কর্মকর্তারা কৃষকদের ক্ষেত পরিদর্শন না করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধির বিলের মাঠে গিয়ে কিশোর নামের কৃষকের সাথে কথা হলে তিনি জানান, আমি এ বছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। অধিকাংশ জমিতে ভাইরাসের আক্রমনে গাছ হলদে হয়ে যাচ্ছে তরমুজ শুকিয়ে যাচ্ছে কি করবো বুঝে উঠতে পারছি না কৃষি কর্মকর্তাদেরও ডেকে পাচ্ছি না।

১ বিঘা জমিতে মাজরার কীটনাশক প্রয়োগ করতে ২/৩ হাজার টাকা খরচ হয়েছে। আবার কোন কোন জায়গায় পাতা পর্যন্ত মারা গেছে। অথচ এ ২ মাস হলো তরমুজ চাষ করেছি কৃষি অফিস থেকে কেউ এসে দেখেও না, পরামর্শও দেয় না। কোন ক্রমেই এসব তরমুজের জমিতে বার বার কীটনাশক/ বালাইনাশক ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। তরমুজ চাষের আগে পরে কোন উপসহকারির পরামর্শ পায়নি অথচ আমি এই এলাকায় ৫ জন ভাল আবাদি কৃষক থাকলে তাদের মধ্যে একজন। একই মাঠে কথা হয় সংকর মন্ডল অভিযোগ করে বলেন, আমি ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আমার অধিকাংশ জমিতেই তরমুজ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিসের লোকজন অফিসে বসে থাকে। মাঠে কখনও তারা নামে না। এত কীটনাশক প্রয়োগ করলাম কিছুতেই কাজ হচ্ছে না। বাজুয়া ইউনিয়নের তরমুজ চাষী যাদব গাইন অভিযোগ করে বলেন, এই যে মাঠ কে মাঠ তরমুজ ক্ষেত ভাইরাসের আক্রমনে নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমরা সঠিক কোন পরামর্শ পাচ্ছি না। কোন রকমের সভা সমাবেশ লিফলেট দিয়েও আমাদের পরামর্শ দেয়া হচ্ছে না। এই মাঠে প্রায় ৪০০ বিঘার মত তরমুজ চাষ হয়েছে আমার সেচ পাম্প আছে যা দিয়ে প্রায় ৫০ বিঘা জমিতে পানি দেই কিন্তু এ পর্যন্ত একদিনও তো কৃষি অফিসের কেউ পরামর্শ দিতে আসেন নাই। শুনেছি আমাদের ইউনিয়নে ১জন উপসহকারি আছে তাদের আমি চিনি না। তাদের সরকার বেতন দেয় মনে হয় অফিসে থাকতে।

কেউ যদি অফিসে যায় তারা বলে তরমুজের কি সমস্যা তখন আমরা বলি গাছ বড় হচ্ছে না, পাতা মরে যাচ্ছে তখন বলে অমুক দোকান থেকে একটা ওষুধ কিনে নিয়ে যান। মাঠে যাওয়ার কথা বললে বলে এ ওষুধ দাও ভাল হয়ে যাবে। বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপ ইউনিয়নের বহু মাঠ ঘুরে দেখা গেছে শুধু মাত্র ভাইরাসের কারনে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে বাজুয়া গ্রামের অনিমেষ, লাউডোব গ্রামের বাবুরাম, কৈলাশগঞ্জ গ্রামের কিশোর, বানিশান্তা গ্রামের জলিলসহ একাধিক চাষি জানান, তারা এই ইউনিয়নে কর্মরত কৃষি কর্মকর্তাদের কখনও দেখেনি এবং এমন যে কৃষি অফিসার সরেজমিনে মাঠে তদারকি করেন তাও জানা নেই। এসব কৃষকরা আরও জানায়, তাদের অনেকেরে ক্ষেত আগুনে পোড়ার মত লাল হয়েছে, আবার অনেকের ভাইরাসে ক্ষতি করায় অর্ধেক ফসলও না পাওয়ার আশা করছেন। অনেকে ক্ষেত ছেড়ে দিচ্ছে। অনুরুপ আরো তরমুজ চাষীরা জানান এ বছর হঠাৎ মেঘলা আবহাওয়া থাকায় এই ভাইরাসের এত আক্রমণ দোকানের কেউ বলতে পারছে না কি বিষ দিলে এর হাত থেকে তরমুজ ক্ষেত রক্ষা করা যাবে এমতো অবস্থায় কৃষি অফিসের কোন উপসহকারি কৃষি কর্মকর্তার কোন পরামর্শ পায়নি। বাজুয়া ইউনিয়নে ভাইরাসে তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধনের খবর পাওয়া গেছে। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন এবার ভাইরাসে তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমার ইউনিয়নে প্রায় ৭৫ ভাগ ক্ষেতে ভাইরাসের আক্রমনের খবর পাওয়া যাচ্ছে তরমুজ চাষীদের তথ্য মতে।ভাইরাসের কারণে তরমুজ চাষীরা ক্ষতি গ্রস্থ্য হচ্ছে তাই উপজেলা কৃষি কর্মকর্তাসহ সরকারের সকল কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এই নতুন ভাইরাসের হাত থেকে কৃষকদের তরমুজ ক্ষেত রক্ষা করার জন্য।

এদিকে কৈলাশগঞ্জ ইউনিয়নের মধ্যমপাড়ার তরমুজ চাষী অসীম রায় বলেন আমি এবার ৪ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ভাইরাসে ক্ষেতের দিক তাকানোর মতো না। আর এলাকার দ্বায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা মাঠে না যেয়ে উপজেলা কৃষি অফিসে বসে অফিসের কাজ করেন। ফলে এই কর্মকর্তাদের সাথে অধিকাংশ কৃষকদের পরিচয় নেই। এ বিষয় উপজেলা দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান খান এর সাথে কথা বললে তিনি উপসহকারি কর্মকর্তার বিষয় সত্যতা স্বীকার করে বলেন, অফিসে জনবল কম থাকায় তারা অফিসিয়াল কাজ করে ঠিক কিন্তু প্রত্যকে মাঠে যান রীতিমত। এছাড়া তরমুজ ক্ষেতে ভাইরাসের আক্রমণ কিছুটা কমেছে বলে একাধিক কৃষক তাকে জানিয়েছেন। তবে উপসহকারিদের অসহযোগিতার কারনে কৃষকরা যে ক্ষতিগ্রস্থ হয়েছে এ বিষয়ে তিনি এড়িয়ে যান। তিনি বলেন আমরা এলাকার কৃষকদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলেছি যে কোন সমস্যায় আমরা সাথে পরামর্শ দিয়ে থাকি।