খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, বেড়েছে গলার গতি- মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সদ্য প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভায় ওবায়দুল কাদের আরো বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনেও না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না। ব্রাক্ষণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির অনেকেই নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।










































