ঢাকা অফিস।।
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলের জালে ধরা পড়ল ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ। পরে যা বাজারে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেল ৩টায় ওই এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।
জানা গেছে, রোববার বিকেলের পর জাল থেকে মাছ ছাড়িয়ে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসেন হালদার। এ সময় নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় কেনেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া। পরে তিনি ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া জানান, রোববার বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় কিনি। পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।










































