Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

96

প্রেমিকাকে কোলে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গ্রেপ্তার
খুলনাঞ্চল ডেস্ক
প্রেমিকাকে জড়িয়ে ধরে বাইক চালিয়েছেন এক যুবক। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের অন্ধ্র প্রদেশে ঘটেছে এ ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চলন্ত মোটরসাইকেলে প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে আছে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বলেছে, ইতোমধ্যে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, প্রেমিকাকে কোলে নিয়ে প্রেমিকের বাইক চালানোর ওই ভাইরাল ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট রোডে ধারণ করা হয়েছে। চলন্ত বাইকে তেল ট্যাংকের ওপরে উল্টো হয়ে বসে প্রেমিককে আলিঙ্গন করে আছে প্রেমিকা। ভিডিওতে মেয়েটিকে কলেজ ড্রেস পরে থাকতে দেখা যায়।
ভিডিওটি তৃতীয় কোনো ব্যক্তি ধারণ করেছন এবং পরবর্তীতে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা দেখে তৎপর হয় স্থানীয় পুলিশ। এরপরই ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

জানা যায়, বাইকের তেল ট্যাংকে উল্টো হয়ে প্রেমিককে জড়িয়ে ধরে বসে থাকা তরুণীর নাম কে শৈলজা (১৯)। আর বাইকচালক অর্থাৎ প্রেমিকের নাম অজয় কুমার (২২)।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবহেলার মাধ্যমে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগেই শৈলজা ও অজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করে।

শীতে সর্দি-কাশি হলে কি কলা খাওয়া যাবে
মিলি রহমান
শীতকালে অনেক কিছু করা না করা নিয়ে ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন সানস্ক্রিন শুধুমাত্র গ্রীষ্মে ব্যবহার করা উচিত, এটা সম্পূর্ণ ভুল। শীতকালে, সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, তাই এর রশ্মি ক্ষতির কারণ হয়। তাই শুধু গরমে নয়, শীতেও সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন।

শীতকালে আরও কয়েকটি কাজ করা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। যেমন-শীতকালে ব্যায়াম করা ক্ষতিকর হতে পারে, এমনটা ভাবা একেবারেই ভুল। শুধু মনে রাখবেন, বাইরে যাওয়ার আগে, ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য সব ব্যবস্থা নিন।

শীতে অ্যালকোহল পান করলে শরীর গরম থাকে। আসলে এটি শরীরকে কিছুক্ষণের জন্য উষ্ণ রাখবে। তাই বলে তা বেশিক্ষণ স্থায়ী হবে না। শরীরকে গরম রাখতে অ্যালকোহল পান করার কোনও প্রয়োজন নেই।

শীতকালে দীর্ঘ সময় ঘরের বাইরে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এটাও ঠিক নয়। এই মৌসুমে ব্যাকটেরিয়া ও ভাইরাসের কারণে সর্দি হয়। ঠান্ডায় বাইরে বের হওয়া থেকে নয়।

শীতে অ্যালার্জি কম হয়। এটিও ভুল। ঘরের জানালা বন্ধ থাকে এবং তাজা বাতাস প্রবেশ করতে পারে না বলেই যে এই ঋতুতে সবচেয়ে বেশি অ্যালার্জি হয় তা নয়।

সর্দি-কাশি হলে অনেকেই কলা খাওয়া বন্ধ করে দেন। তারা মনে করেন এটি ঠান্ডা লাগা আরও বাড়িয়ে দেবে, যে কারণে সর্দি বা কাশি সারাতে দীর্ঘ সময় লাগে। কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। কলা শরীরে পানির অভাব পূরণ করে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে। একটি কলায় উপস্থিত ১০০ ক্যালরি শরীরে শক্তি যোগায়।

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শীতে কলা খাওয়া যেতে পারে। এটি স্বাস্থ্যকর এবং শক্তিদায়ক। তবে শীতের রাতে কলা খাওয়া এড়িয়ে চলা উচিত। চাইলে বিকেলে কলা খেতে পারেন। তবে যদি কোনও ব্যক্তি কাশি এবং সর্দি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন তবে ভুল করেও কলা খাওয়া উচিত নয়,কারণ এটি শ্লেষ্মা বা কফের সংস্পর্শে এলে জ্বালা সৃষ্টি করে।

প্রভার ‘বিবাহ অ্যাটাক’ শুরু
বিনোদন ডেস্ক
রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে।

বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে ঘর জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। মারুফ রেহমানের রচনায় এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কমেডি ঘরানার এই নাটকে ভিন্ন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। আরও আছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।
নির্মাতা জানান, রোববার রাত ৮টা ১৫ মিনিটে থেকে ‘বিবাহ অ্যাটাক’ প্রচার হয় বাংলাভিশনে। এটি প্রচার হবে সপ্তাহে রোববার ও সোমবার।

খন্দকার মাহবুব হোসেন আর নেই
ঢাকা অফিস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তার জুনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এই আইনজীবী জানান, হঠাৎ উনার ফুসফুসে পানি আসায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই আসন থেকে এর আগেও অন্য দল থেকে একাধিক বার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
সুপ্রিম কোর্টের প্রবীণ ও বরেণ্য আইনজীবী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগরীর নেতৃবৃন্দ। রবিবার (১ জানুয়ারি) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খন্দকার মাহবুব হোসেন ছিলেন আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তার বিদায়ে একটি নক্ষত্রের পতন হলো। খন্দকার মাহবুব হোসেন খাঁটি জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি কর্মময়জীবনে, আইন অঙ্গনে ও রাজনৈতিক জীবনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহ যেন ধৈর্য ও শক্তি দান করেন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।

খানজাহান আলী থানা ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সহযোগি সংগঠন ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা ছাত্রদল নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে । কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও দোয়া মাহফিল । গতকাল সন্ধায় আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি অফিসে থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর ছাত্রদলের সদস্য মোঃ ইলিয়াস সরদার, আবুল হায়াত শুভ,ফয়সাল হোসেন,মেহেদী হাসান,মোঃ সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজিম,আলমগীর হোসেন ইমন,রাকিবুল ইসলাম,স্বাধীন মির্জা,ফরিদ খান,জিএম মনজুরুল ইসলাম,মোহাম্মদ হোসাইন শেখ,মাহমুদুল ইসলাম মুন্না,মোঃ ইনসান,ফারহান সাব্বির,আবুল বাশার সজল,জয়নাল জমাদার ,শেখ রাব্বি,মোঃ শামীম হোসেন, শেখ শাহেদ আহমেদ,মোঃ আশিকুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা বলেন চলমান হাসিনা হঠাও আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির ভ্যানগ্যাড হিসাবে পরিচিত ছাত্রদল সামনের সাড়িতে থেকে আগামি দিনের সকল কর্মসূচি পালন করবে । আলোচনা সভা শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনায় দোয়া করা হয়। এছাড়া আগামি ৩ জানুয়ারী খুলনা বেলা ২ টায় খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের আলোচনা সভা সফল করার আহবান জানান ছাত্রদল নেতারা।

ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অত্যান্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানির্জিং কমিটির সভাপতি বীর মু্িক্তযোদ্ধা আলহাজ্জ মোল্যা মুজিবর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ আবুল হোসেন ও চৈতন্য কুমার কুন্ডু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক রঘুনাথ সরকার, লায়লা কারিশমা, মোছা. লিপিয়া খাতুন, বি. এম মনিরুজ্জামান, তন্ময় মৃধাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অণ্যান্যরা উপস্থিত ছিলেন। বই উৎসব এবং নতুন বছর উপলক্ষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠবই বিতরণ উপলক্ষে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ মাও. নাসিরুদ্দীন মুহা. ন্ডমায়ুন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শেখ শাহিনুল ইসলাম, আ. ছালাম গাজী, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, এ্যাড. আলীনুর রহমান, হুমাউন কবির, শামসুল আলম, ওয়াহিদা খাতুন, নিগার সুলতানাসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেখ হেলালের জন্মদিন উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র দক্ষিণবঙ্গের রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপির জন্মদিন উপলক্ষে গতকাল বাদ আসর রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে সংগঠনের আহসান আহমেদ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলী, মোঃ জামিল খান, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জিল্লুর রহমান ডলার, প্রবীর দাস, মোঃ জহুর শেখ, তাপস জোয়ার্দার, মোঃ আলামিন এহসান, চঞ্চল রায়, আহসান আহমেদ পাভেল, মোঃ রাকিবুল হাসান প্রমুখ।

খুলনা জেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ কে ইংরেজি নববর্ষ উপলক্ষে গতকাল বেলা ১২ টায় জেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ শেখ হারুনুর রশিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, সদস্য পাপিয়া সরোয়ার শিউলী, মোঃ জামিল খান, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, দ্বীপ পান্ডে বিশ্ব, তৌহিদ মিয়া, চিশতী নাজমুল বাশার সম্রাট, মোঃ রাকিবুল হাসান প্রমুখ।
মিলন মেলা ও নারী উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
মৎস্য, চিংড়ি চাষী, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী ও উদ্যোক্তাদের মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রোববার বিকেলে খুলনা আর্ট একাডেমীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক খুলনা আর্ট একাডেমীর পরিচালক মিলন বিশ্বাস ও সদস্য সচিব সাংবাদিক মোরশেদ নেওয়াজ শিপলু। এছাড়া সদস্যরা হচ্ছেন সাংবাদিক কাজী তারিক আহমেদ, সাংবাদিক জিয়াউস সাদাত, শীলা বিশ্বাস, বুলু রানী বিশ্বাস, শেখ সাকিল হোসেন, বাসুদেব দেবনাথ, সাফায়েত হোসেন শাওন, মোল্লা মোশারেফ, সমর কৃষ্ণ রায়, মহিদুল ইসলাম, অধ্যক্ষ অনরুদ্ধ বাহাদুর, প্রীতিষ, আলী হোসেন ও পবিত্র কুমার সাহা।
এছাড়া কমিটিতে ৭ সদস্যের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হচ্ছেন মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক জয়দেব কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ফোয়াবের সভাপতি মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান (শাহীন), সাবেক কাউন্সিলর মামুনারা জাকির খুকুমনি, গে¬াবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রশীদ তুহিন, এড. মনিরুল ইসলাম পান্না ও সাংবাদিক সোহাগ দেওয়ান।

খুলনা মহানগর শ্রমিক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন সকালে ষ্টোক করে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ………. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো আনুমানিক ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামানা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এ খবর শুনে বিকালে তার বাড়িতে যান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এ সময় তিনি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম মোঃ জামাল হোসেন এর নামাজে জানাজা আজ বাদ মাগরিব নেভিগেট পোষ্ট রেলওয়ে জামে মসজিদের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- ১ মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র- ২ মোঃ আলী আকবর টিপু, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মোঃ ফারুক হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, মোঃ শাহীন আহম্মেদ, আব্দুর রহিম খান, জাকির হোসেন বিপ্লব, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ আব্দুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ নূর ইসলাম, মাঃ আজিম উদ্দিন, কাজী রফিকুল বারী, মোঃ আতিকুর রহমান, আফজাল হোসেন চৌধুরী, মোঃ শাহবুদ্দিন মোল্লা, বিপ্লব রায়, মোঃ আয়নুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, আঃ রহিম, মোঃ লিটন প্রমুখ নেতৃবৃন্দ। অপর এক বিবৃতিতে দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় সীমা স্মৃতি বিদ্যাপীঠে বই বিতরণ করেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ
ডুমুরিয়া প্রতিনিধি
সারাদেশের ন্যায় ডুমুরিয়ায় স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা কমলমতি শিক্ষার্থীরা। তবে সব শিক্ষার্থী আজ বই হাতে পাইনি। শতভাগ বই পেতে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে এনসিটিবি সুত্রে জানা গেছে। রবিবার সকালে সীমা স্মৃতি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যাপীঠে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফুল্ল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী অমর কৃষ্ণ বৈদ্য। এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
এনসিটিবি সূত্রমতে, এবার প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানো হ”েছ। এরমধ্যে প্রাথমিক ৭ কোটি ৫০ হাজারের বেশি এবং মাধ্যমিকে ১৯ কোটি ২২ লাখের বেশি বই ছাপা হয়েছে। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব হলেও বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী বই হাতে পায়নি। নানামুখী জটিলতার কারণে এবার ছাপার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী কয়েকটি করে বই পেয়েছে। তবে শতভাগ বই পেতে ১৫ জানুয়ারী পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে সুত্রটি জানায়।

 

বিএনপি নেতা ফরহাদের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের পিতা মোঃ রেজাউল করিম রেজুর রুহের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান গতকাল শনিবার জোহরবাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এ রহমান বাবুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা আব্দুর রাজ্জাক, শেখ রুহুল আমিন, আলহাজ্ব হারুন আর রশীদ, আশরাফুল ইসলাম মিলন, ইফতেখার আলম বাপ্পি, মোঃ বিল্লাল হোসেন, মোল্লা রুহুল আমিন, আব্দুস সালাম, লিমন মোল্লা, গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ওহিদুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টু’র পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল কাশেম (৮৩) এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১ জানুয়ারি) মরহুমের নামাজে জানাযা যোহর বাদ মুসলমান পাড়া দারুল উলুম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাস্ট্রীয় সম্মাননা জানায়। পরে তাকে নিরালা সরকারি কবরস্থানের মুক্তিযোদ্ধা কম্পাউন্ডে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গার্ড অব অনারে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন মোড়লসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মরহুমের জানাযায় এডভোকেট সেলিম আল আজাদ, মুক্ত বাংলা সংস্থার সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সহ সংস্থার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)ঃ
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার বার্ষিক সাধারণ সভা ও সংস্থাটির উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সাঃ সম্পাদক শিব পদ দাস, কপিলমুনি কলেজের অধ্যাপক যামিনী কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব নন্দী, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, ইউপি মেম্বর শংকর বিশ্বাস, ইউপি মেম্বর জয়ন্তী বিশ্বাস, পিডিএসের কোষাধ্যক্ষ অমল দাস, দপ্তর সম্পাদক জয়ন্ত দাশ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কপিলমুনিতে পাঠ্যপুস্তক উৎসব
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)ঃ
কপিলমুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজে বেলা ১১ টায় অনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অভিভাবক সদস্য আবুল কাশেম, অভিভাবক সদস্য সরদার জালাল, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার প্রমূখ। এদিকে সকাল ১০ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা নির্ম¥ল মজুমদার, এড. বিপ্লব কান্তি মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, বাবুলাল হালদার, আবু তালেব, পলাশ কর্মকার, শিক্ষক বিশ্বজিৎ দে, মিন্টু সাহা, আঃ সালাম প্রমূখ।

কপিলমুনি প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধি ঃ
কপিলমুনি প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় কপিলমুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম শেখ সেফারুল ইসলাম প্লে গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু ও সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সহ সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, শেখ মুহাম্মদ আব্দুস সালাম, সাবেক সহ সভাপতি জি এম আসলাম হোসেন, কপিলমুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ, সাবেক ক্রীড়া সম্পাদক মিলন দাশ, দপ্তর জি এম হাসান ইমাম, এস এম লোকমান হেকিমসহ নের্তৃবৃন্দ।
সরদার সিরাজুল ইসলামের সার্বিক পরিচালনায় ৮ টি জুটি অংশগ্রহণ করেন। টুর্নমেন্টে পাটকেলঘাটা জাহিদ জুটি চ্যাম্পিয়ন ও কলারোয়ার সাইফুল জুটি রানার্সআপের শিরোপা জয় করেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন, এম জলিল আহমেদ ও এনামুল ইসলাম সহ ব্যাডমিন্টন একাডেমির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নগর যুবলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক জনি মিঞার বড় ভাই ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মিঞা জামাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)। তিনি রবিবার দুপুরে তার নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তার মৃত্যুগে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। দৌলতপুর থানার অন্তর্গত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের প্রার্থী ফরম বিতরণ শুরু আজ থেকে খুলনা মহানগর যুবলীগের অন্তর্গত দৌলতপুর থানার ওয়ার্ড সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মাঝে প্রার্থী ফরম বিতরণ ও গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ও প্রেসডিয়াম সদস্য শেখ সোহেল এর নির্দেশনায় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এই সিদ্ধান্ত গ্রহন করেছেন। এই লক্ষ্যে দৌলতপুর থানার অন্তর্গত ০১, ০৩, ০৪, ০৫, ০৬ ও ৩২নং ওয়ার্ড যুবলীগের আসন্ন কমিটিতে আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বিণামূল্যে দলীয় কার্যালয় হতে প্রার্থী ফলম গ্রহন করে সেটি পূরণ করে জমা দিতে পারবেন। আগামী ০২ জানুয়ারী২২ইং তারীখ থেকে ৪ জানুয়ারী’২২ইং প্রার্থী সন্ধ্যা ০৬টা থেকে রাত ০৮টা পর্যন্ত দলীয় কার্যালয়ে দপ্তর সেল থেকে ফরম গ্রহন করা যাবে। আগামী ০৪ জানুয়ারী-০৬ জানুয়ারী’২২ইং সন্ধ্যা ০৬টা ৩০ মিনিট থেকে রাত ০৮টা পর্যন্ত সময়ে দলীয় কার্যালয়ে দপ্তর সেলের নিকট জমা দেওয়া যাবে।

রূপসায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের শোক সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের আয়োজনে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম শেখের শোক সভা ও দোয়া মাহফিল গত ১ জানুয়ারি বাদ আসর আলাইপুর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান।
ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার,জেলা যুবলীগ নেতা ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস। ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্শেদুল আলম বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস,গোপাল চন্দ্র মন্ডল,রবিউল ইসলাম ফকির,এ্যাডঃ সুশীল কুমার পাল,তাহিদুল ইসলাম মোল্যা,আসাদুজ্জামান নুর, শক্তিপদ বসু,শ্যামল কুমার দাস,অশোক কর্মকার, আলম খা,যুবলীগ নেতা মিঠু মুন্সী,সুব্রত বাকচী,সরদার জসীমউদ্দিন,শফিকুর রহমান ইমন,সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, খায়রুল হাওলাদার,টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম,শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু,টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজিজুল ইসলামইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম,উজ্জল শরিফ,সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার মোল্যা, মৎস্যজীবিলীগ নেতা মুসা লস্কর,যুবলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ,মোঃ আশিকুজ্জামান রিয়াদ, শোভন বর্দ্ধন,মোঃ সোহেল শেখ,সৈয়দ ইমাম হাসান সজল, শাহ মোহাম্মদ,বাবু শিকদার,জেসমিন আক্তার, নাহিদ শেখ,ছাত্রনেতা রূবেল মোল্যা,রূপম দাস,আজমাইন, সজীব পাল,নাইম,রকি,আদনান বিশ্বাস প্রমূখ।

 

যাত্রা শিল্পীদের সমাবেশ এবং আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
যাত্রা শিল্পী কলাকুশলীদের জীবন-জীবিকা সচল রাখা ও সরকারি পৃষ্ঠপোকতায় জেলা এবং উপজেলা পর্যায়ে যাত্রা অনুষ্ঠান আয়োজনের দাবিতে রবিবার বেলা টায় খুলনা মহানগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে শিল্পী সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ খুলনা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তৃতা করেন যাত্রা শিল্পী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব স ম গোলাম মোস্তফা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, যাত্রা শিল্পী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সৌমেন রায় ও প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জেলা শাখার কার্যকরী সভাপতি খান লিয়াকত আলী। সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রতন কুমার সাহা ও সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মেহেদী ইনছার। সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি এ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সরদার, শংকর কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক মহসিন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক সুকুমার সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোলায়মান গাজী, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক শচীন মন্ডল, শ্রম সম্পাদক মিলটন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধান রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার মিলি, সহ-মহিলা সম্পাদিকা কল্পনা বিশ্বাস, সদস্য আব্দুল মজিদ হাওলাদার, মঞ্জিলা গোলদার, মোঃ নুরইসলাম, বিধান রায়, শিশির কুমার ঢালী, তৃপ্তি রায়, সাহিদা বেগম, কুসুম সরদার, মোঃ দেলোয়ার, ধীরেন্দ্রনাথ মন্ডল, বিকাশ চন্দ্র বিশ্বাস, সুধাশু মন্ডল, সুকুমার সরদার, রিজিয়া বেগম, মিনা রানী মন্ডল, রতন মাষ্টার, মঞ্জু রায়, ইতিরানী, কমলেশ মন্ডল, অমিও কুমার মন্ডল, কল্যাণী ঢালী, মোঃ সামেদ, সাবিনা, আব্দুল বারেক, অজিৎ কুমার, বিপ্লব রায়, বাদশা মিয়া প্রমুখ।

কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
বিশেষ প্রতিনিধি ॥
সাংবাদিকতা এক মহান পেশা। আমরা সবাই মিলে সমাজের ও দেশের স্বার্থে কাজ করবো। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকালে পরিষদের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শুরুতেই পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক দৈনিক সংবাদ ও খুলনাঞ্চালের প্রতিনিধি সাবজাল হোসেন, মানবকণ্ঠের শাহাজান আলী বিপাশ, গাজী টিভির ওলিয়ার রহমান, যুগান্তর ও দিপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, আজকালের আরিফ মোল্ল্যা, ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, ৭১ টিভির মিশন আলী, ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ, এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেন, খবর পত্রের হুমায়ন কবির সোহাগ, বাংলাদেশ বুলেটিনের আহসান কবির ও স্পন্দনের এস এম মামুন, নিমতলা প্রেসক্লাবের কলামিষ্ট এম এ কাদের. চিত্রা নিউজের শাহাজান আলী সাজু, ভোরের ডাকের এনামুল হক, নয়াদিগন্তের গোলাম রসুল, ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টু, বীর জনতার বাবুল আক্তার ও নবচিত্রের হুসাইন কবির সুজন প্রমুখ। শেষে ইউএনও ইসরাত জাহান সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পাইকগাছায় পরিবেশের ছাড়পত্র না থাকায় ৬ টি ইট ভাটায় ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় পরিবেশের ছাড়পত্র না থাকায় ৬ টি ইট ভাটায় ৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের খুলানা অতিরিক্ত নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান। রোববার দিন ভোর এ অভিযান চালান ওই নির্বাহী ম্যজিস্ট্রেট। এ সময় উপজেলার চাঁদখালী ইউনিয়নের আল্লাহর দান ব্রিক্স এর মালিক আব্দুল জলিল কে ১ লক্ষ ২৫ হাজার, সামিনা ব্রিক্স মালিক সিরাজুল ইসলাম কে ১ লক্ষ, বি বি এম ব্রিক্স মালিক আব্দুল মান্নানকে ১ লক্ষ, এম এস ব্রিক্স মালিক মুনছুর আলী গাজীকে ১ লক্ষ, সরদার ব্রিক্স মালিক চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শহাজাদা আবু ইলিয়াসকে ১ লক্ষ, ও গদাই পুর ইউনিয়নের পুরাইকাটি ফাইব ষ্টার ব্রিক্স এর মালিক সরদার মুজিবুর রহমানের নিকট থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান বলেন, পরিবেশের ছাড় পত্র ছাড়ায় অৈবধ ভাবে ইট ভাটা পরিচালনার করায় ইট ভাটা মালিকেদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন যারা লোকায়ে ও কৃষি জমিতে ইটভাটা করেছে তাদেরকে পরিবেশের ছাড়পত্র দেয়া হবে না। তাদের ইটভাটার স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলেছি। তারা যদি সরিয়ে না নেয় তাহলে পরবর্তিতে ভেঙ্গে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস দল, পুলিশ ও আনসার কমান্ডার আবু হানিফ ও ফয়সাল আহম্মদ।

পাইকগাছায় বই উৎসবে বই পাইনি ৬ষ্ট ও এবতেদায়ী প্রথম, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা
পাইকগাছ প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় নতুন বছরের বই উৎসবের দিনে এবতেদায়ী প্রথম,দ্বিতীয় ও মাধ্যমিকে ৬ষ্ট শ্রেণীর সকল শিক্ষার্থীরা বই পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। এদিকে সকল শ্রেণীর জন্য মোট চাহিদা ছিল ৫ লাখ ২ হাজার ৩৫২ টি বই। যার মধ্যে বাকী রয়েছে ২ লাখ ৯০ হাজার ২৬৪ টি বই। এর মধ্যে এবতেদায়ী ও মাধ্যমিকে মোট চাহিদা ছিল ৩ লাখ ৮৬ হাজার ২২৫ টি বই। বিতারণ হয়েছে ১লাখ ৫৮ হাজার ২৫০টি। বাকী রয়েছে ২ লাখ ২৭ হাজার ৯৭৫ টি বই। প্রাথমিক,কেন্ডার গার্ডেনে মোট বইয়ের চাহিদা ছিল ১ লাখ ১৬ হাজার ১২৭ টি যার মধ্যে শিক্ষার্থীরা পেয়েছে ৫৩ হাজার ৮৩৬ টি। বাকী আছে ৬২ হাজার ২৯১ টি বই। দু/ এক সপ্তাহের মধ্যে সমস্থ বই শিক্ষার্থীদের হাতে পৌছানো হবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা বিদ্যুৎ সাহা ও শাহাজান আলী শেখ। শনিবার সকালে বই উৎসব উদ্ধোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার সাহা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলম শেখ।

কেশবপুরে মধুমেলার স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মধুমেলা উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। মেলায় সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, শিশু বিনোদন, পার্কিং গ্যারেজ, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল বরাদ্দের জন্য ওই উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস প্রমুখ।
উন্মুক্ত ডাকে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, পার্কিং গ্যারেজ স্টল পেয়েছেন মধ্যকুলের মফিজুর রহমান এবং শিশু বিনোদন ও ফার্ণিচার স্টল পেয়েছেন আলতাপোলের শহিদুজ্জামান শহিদ।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি এ মধুমেলা অনুষ্ঠিত হবে।

ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার (১লা জানুয়ারি) বিকেল ৪টায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল।
এসময় বিদ্যোৎসাহী সদস্য শেখ কামরুজ্জামান, এসএমসির সদস্য শেখ আরিফুল হক, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামূল হক, তানিয়া বেগম, শিক্ষক গনেশ চন্দ্র গাইন, শেখ শহীদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়,পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ নতুন বই বিতরন করেন। উল্লেখ্য, এ বছর প্রাথমিক বিদ্যালয়ের ১০৩০৪জন শিক্ষার্থী ৬৪৫২৪টি বই, মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭৫০জন শিক্ষার্থী ১লক্ষ ৩৮হাজার ৭৮০টি বই ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬০০জন শিক্ষার্থীদের মাঝে ৪৭১৬০টি নতুন বই বিতরন করা হবে।

খুলনায় শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান
খবর বিজ্ঞপ্তি
রবিবার (০১ জানুয়ারি ২০২৩) ৭ পদাতিক ডিভিশন এর দায়িত্বপূর্ণ গোপালগঞ্জ এবং খুলনা জেলার শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন। তিনি বলেন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। অনন্য পেশাদারিত্ব প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনী এই সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, শীতকালীন প্রশিক্ষণ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি রণকৌশলগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ৭ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় খুলনা এলাকায় ২,০০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ০৫টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, দেশগঠন ও যে কোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ খুলনা অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

সেনাবাহিনী প্রধান শীতবস্ত্র বিতরণের পর অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৭ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। এই মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন ধরণের দীর্ঘস্থায়ী রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সংক্রমিত চর্মরোগ, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। এই কর্মসূচীতে সামরিক বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মাদারীপুর, বরিশাল ও খুলনা এলাকায় বিভিন্ন সার্জারী অপারেশনসহ ১১৭৯ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণকে চিকিৎসা সেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে।

পরিদর্শনকালীন সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতেছে শিক্ষার্থীরা। রবিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাগেরহাটে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এর আগে বই বিতরন উপলক্ষে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামামান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ।
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারের প্রতি।
নতুন বই পাওয়া চতুর্থ শ্রেনিতে ছাত্রী আসমাউল হুসনা জানান , নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভাল লাগছে। মনে হচ্ছে ঈদের থেকেও বেশি আনন্দ লাগছে।
বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী অহনা আক্তার বলেন, নতুন বইয়ের গন্ধ পেয়ে খুব ভাল লাগছে। সবাই এক সাথে বই পেয়েছি আমরা। সবাই আনন্দ করছে। সবাইকে এক সাথে বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
অভিভাবক রবিউল ইসলাম বলেন, আমরা যখন পড়াশুনা করেছি তখন বই কিনে পড়তে হত। বছরের প্রথম দিনে নতুন বইয়ের কথাতো চিন্তাই করা যেত না, মার্চ-এপ্রিল মাসের দিকে বই কিনতে হত। কিন্তু বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছে। আমরাও খুশি হয়েছি। মনে হচ্ছে সবার মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে।
শুধু বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ জেলার বেশির ভাগ প্রাথমিক, মাদরাসা, নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
এদিন জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লক্ষ ২৯ হাজার ৭২৯ টি বই বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।

ডুমুরিয়ায় নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুুরিয়ায় নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করা হয়েছে। দক্ষিণ ডুমুরিয়ার ঢালীপাড়ায় শতাধিক গৃহবধু ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা কেক কেটে নতুন বছরকে বরণ করেন। মির্জাপুর বিশ্বাসপাড়ায় সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত কলেজ ও স্কুল পড়ুয়া মেয়েরা চেয়ারে বসা, অন্ধদের হাড়িভাঙ্গা, বালিশ বিতরণ ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে নতুন বছরকে বরন করে নেয়। আরাজি ডুমুরিয়া ও সাজিয়াড়া যুব সংঘ এক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লুৎফর রহমান মোড়ল, আব্দুল গফ্ফার গাজী, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, এস কে বাপ্পী, বাধণ মন্ডল প্রমুখ। এছাড়া চুকনগর ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্ররা রাত ১২ টা ১ মিনিটে দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া উপজেলার শাহপুর, কাঠালতলা, আঠারমাইল, খর্নিয়াসহ বিভিন্ন স্থানে নববর্ষ উৎযাপন করা হয় ও অনেক জায়গায় আলোক সজ্জায় ও বর্নিল সাজে সাজানো হয়।

একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে খুবির উপাচার্যের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে ১ জানুয়ারি (রবিবার) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, গত দেড় বছরের মধ্যে আমরা করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছি, যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। এই অর্জন সংহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, একাডেমিক ক্ষেত্রে গত বছরের সবচেয়ে বড় অর্জন আমরা ক্লাস-পরীক্ষা সময়মতো অনুষ্ঠানের পাশাপাশি ওবিই কারিকুলা সম্পন্ন করতে পেরেছি। গবেষণা এবং অন্যান্য একাডেমিক ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। সব ক্ষেত্রে কাজের গতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় গত এক বছরের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোর বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা, পরিবহন পুলের পরিচালক প্রফেসর প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ বিকাল ৩টায় একই স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখানে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, শাখা প্রধানদের পক্ষ থেকে সেন্ট্রাল স্টোর শাখার অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান, লিগ্যাল সেলের উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী। এসময় বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ বিভাগীয় প্রধানের যোগদান, উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ বিভাগীয় প্রধান ১ জানুয়ারি (রবিবার) পূর্বাহ্নে যোগদান করেছেন। যোগদানের প্রাক্কালে রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত নিয়োগপত্র পেয়ে প্রথমে তারা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রায় এক যুগ পর ৪ বিভাগীয় প্রধানের যোগদানকে উপলক্ষ্য করে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী স্বতস্ফূর্তভাবে উপাচার্যের কার্যালয়ে যান এবং এই নিয়োগ প্রদানের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা বিভাগীয় প্রধানের পদগুলো পূরণের জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রথমে ৪ বিভাগীয় প্রধানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকেও উপাচার্যকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপাচার্য নবনিযুক্ত বিভাগীয় প্রধানদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন তাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। তবে কোনো কর্মকর্তা দায়িত্বশীলতার সাথে কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুললে কর্তৃপক্ষ তার মূল্যায়ন অবশ্যই করবে। এই নিয়োগ অনেক কিছুর দিকনির্দেশনা দেয়। বিশেষ করে কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে কাজে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ৪ বিভাগীয় প্রধানের নিয়োগ ও যোগদানকে উপলক্ষ্য করে বিপুল সংখ্যক কর্মকর্তার স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই নিয়োগ প্রত্যাশিত ছিলো এবং তা যথার্থ হয়েছে। তিনি উপাচার্যের গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস অত্যন্ত স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য তিনি উপাচার্যের দৃঢ় মনোভাব এবং ন্যায় দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
এসময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাবের নবনিযুক্ত পরিচালক শেখ মুজিবুর রহমান এবং অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, নবনিযুক্ত চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পাইকগাছার ৩১ অস্বচ্ছল ব্যক্তি পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সাড়ে ২৩ লাখ টাকার মানবিক সহায়তার চেক পেল পাইকগাছার আরো ৩১ অস্বচ্ছল ব্যক্তি। গত বৃহস্পতিবার বিকালে পৌরসভা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।

ডুমুরিয়ায় খর্ণিয়া বাজার এলাকায় নদীর চর দখল করে পাকা ইমারত নির্মাণ, দেখার কেউ নেই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার খর্ণিয়া বাজার ঘেঁষে বয়ে যাওয়া ভদ্রানদীর চর দখল করে চলছে পাকা ইমারত নির্মাণের কাজ। এ যেন দেখার কেউ নেই ? ¯’ানীয়দের ম্যানেজ করে আব্দুর রাজ্জাক বিশ্বাস নামের এক প্রভাবশালী দেদারছে এ নির্মাণ কাজ চালিয়ে যা”েছ বলে অভিযোগ উঠেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।
সরেজমিনে গিয়ে ¯’ানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া বাজার ঘেঁষে বয়ে গেছে ভদ্রানদী। সম্প্রতি নদীটি যখন দিনে দিনে ভরাট হয়ে যা”েছ ঠিক তখনি খর্ণিয়া ব্রীজের প্রায় দুই শত গজ দূরে পানি উন্নয়ন বোর্ডের ২৫ পোল্ডারে ভেড়ীবাঁধ সংলগ্ন নদীর চর দখল করে পাকা ইমারত নির্মাণের কাজ শুরু করেছেন রানাই গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস। এ ঘটনায় বাজার ব্যবসায়ী তপন কুমার দে সহ একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে নদী ভরাট হয়ে যা”েছ অন্যদিকে চর দখল করে এমনি ভাবে ইমারত নির্মাণ করতে থাকলে অচিরেই নদীটি বিলীন হয়ে যাবে। তারা আরও বলেন, প্রশাসনের হস্তক্ষেপে এটি বন্ধ না হলে তার দেখাদেখি অন্যরা উৎসাহিত হয়ে অনুরূপ ভাবে শুরু হবে চর দখলের মহোৎসব। এতে ¯’ানীয়রা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এ প্রসঙ্গে কথা হয় চর দখলকারী আব্দুর রাজ্জাকের সাথে। এ জমির কাগজপত্র আছে এমনটি উল্লেখ করে তিনি বলেন, আমার চর আমি দখল করছি। এ ব্যাপারে কথা হয় এ পোল্ডারে দায়িত্বে থাকা পাউবো’র উপ-সহকারী শাখা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সাথে। চর দখলের কোন সুযোগ নেই এমনটি উল্লেখ করে তিনি বলেন, প্রভাবশালী যেই হোক না কেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শাহাজ উদ্দিন কারিকর (৩৪) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। আহত যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে শিবপুর বাদুরগাছা এলাকার আঃ মজিদ কারিকরের ছেলে শাহাজ উদ্দিনের সাথে ঘটনার দিন সকালে একই এলাকার শফিকুল সানার তু”ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর আলী সানার বাড়িতে ঢুকে শফিকুল সানা, তার ছেলে সোহানুর সানা ইট দিয়ে শাহাজ উদ্দিনের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

 

খুলনায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব রোববার দুপুরে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতা বলেন, শিক্ষবর্ষের প্রথম দিনে বই উৎসব হলো শিক্ষার্থীদের জন্য এক অনন্য আয়োজন। নতুন বছরের শুরুতে নতুন শ্রেণীর নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বর্তমানে উৎসবটি কেবল শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারের উদ্যোগটি নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটি বড় অর্জন। এ ব্যবস্থা যখন ছিলো না তখন বাজারে নতুন বই আসতে অনেক সময় মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। যার ফলে শিক্ষাক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হতো। বিনামূল্যের বই বিশেষ করে দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তিকর। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ও শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকারের এসকল উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার ভিত্তি শক্ত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে সরকারি দৃষ্টি ও শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয় এবং মোহাম্মদ নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ ১২টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিস্টানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সাজিদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনুর রশিদ ও উপপরিচালক এ এস এম আব্দুল খালেক। এতে স্বাগত জানান জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমিন।

সুশিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়
-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বছরের প্রথমদিনেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ বিশ্বে অতুলনীয়। তিনি বলেন, সুশিক্ষা ও গুণগতমানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ছাড়া সুখী ও সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়।

মেয়র রবিবার সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের নতুর বই বিতরণ, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। ২০১০ সালে প্রায় ১৯ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে সকল বই বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। এবছরও এর কোন ব্যত্যয় হয়নি। এ কার্যক্রম সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনে সকল ক্ষেত্রে নেতৃত্বে দেবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় কলেজের পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর ড. সৈয়দা লুৎফুন নাহার, রেকসনা কালাম লিলি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

এবছর খুলনা জেলার মাধ্যমিক পর্যায়ে চারশত ২০টি স্কুলের প্রায় দুই লাখ ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ নতুন বই এবং প্রাথমিক পর্যায়ের এক হাজার পাঁচশত ৭১টি বিদ্যালয়ের দুই লাখ ২২ হাজার ছয়শত ২০ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ৬৫ হাজার দুইশত ৩১ টি নতুন বই বিতরণ করা হবে। এবার সারা দেশে ৪ কোটি ০৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৩৫ কোটি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হবে।

এদিকে আজ দুপুরে খুলনা ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এসএম সাহিদ হোসেন, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

মহেশপুরে নতুন ক্লাসের নতুন বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিলেন এম,পি চঞ্চল
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন ক্লাসের নতুন বই রবিবার সকালে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর থানার অফিসাস ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল,উপজেলা আওয়ামরীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন,বই বিতরণের প্রধান অতিথি।

শরণখোলায় বিজয় মেলায় মেজর জিয়াউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মেজর জিয়াউদ্দিন মঞ্চে শনিবার সন্ধ্যায় মেজর জিয়াউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
রায়েন্দা সরকারি হাইস্কুল মাঠে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেজর অবঃ জিয়াউদ্দিনের ছোট ভাই যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, মেজর অবঃ জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও কমরেড হারুন অর রশীদ প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহমেদের কর্মময় জীবনের বিভিন্ন বিষয়ের উপর স্মৃতিচারণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী লীগ সরকার চূড়ান্তভাবে ব্যর্থ: শামসুজ্জামান দুদু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। মানুষের ভাত-কাপড় বা নিরাপত্তা কোনো কিছুই দিতে পারেনি তারা। এমনকি প্রায় ১৪ বছর আগে থেকে এ দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই। এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই যেটির দাম তিন থেকে চারগুণ না বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে ভোট চোরদের মানুষ পছন্দ করে না। কোন উদ্দেশ্যে কেন এ কথা বলেছেন আমি জানি না। তবে এ জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায় যে, তিনি সত্যতা স্বীকার করেছেন।

শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহরতলির বেলগাছি গ্রামের শরিফুল ইসলাম রাজার পিতা খোশাল মণ্ডলের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন শেষে শামসুজ্জামান দুদু সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেছেন, হাছান মাহমুদ সাহেব (তথ্যমন্ত্রী) রাজনীতির ইতিহাসটা খুব বেশি একটা ব্যাখ্যা করতে পারেন না। সাপের খোলস বদলের প্রসঙ্গে তিনি তার অপব্যাখ্যা করেছেন। প্রথমত বিএনপির এখন কোনো জোটে নেই। বিএনপি এককভাবে যুগপৎভাবে অন্যান্য দল ও জোটের সঙ্গে একই কর্মসূচির ভিত্তিতে তারা আন্দোলন করছেন। সাপের খোলস বদলের যে প্রসঙ্গ আছে আওয়ামী লীগে এক সময় ৮ দল ছিল। পরবর্তীতে ১০ দল হয়েছিল। এখন যেটাকে ১৪ দল বলা হচ্ছে। তারও আগে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দল। তাই সাপের খোলস বদলের প্রসঙ্গটা সম্ভবত বিএনপির ওপর না চাপিয়ে যদি নিজের দিকে তাকাতেন তাহলে এটা স্পষ্ট হতো। তিনি ইতিহাসের অপব্যাখ্যা করেছেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেছেন, আমি মনে করি এ দেশে নির্বাচনের পরিবেশ নেই এবং এ সরকারের অধীনে আমরা নির্বাচন করব না আগেই বলেছি। এ নির্বাচন কমিশন হচ্ছে একদলীয়, প্রভাবমুক্ত নয়। আর কেয়ারটেকার ছাড়া এ দেশে কোনো ভালো নির্বাচন অতীতেও হয়নি, ভবিষ্যতে কেয়ারটেকার ছাড়া ভালো নির্বাচন হবে- এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।

কালিয়ায় নৌকাডুবিতে আরও ২ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২
কালিয়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বোরবার খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মৃতরা হলেন- বাবুপুর গ্রামের বাসিন্দা ও হামিদপুর ইউপির গ্রাম পুলিশ লাবু শেখ (২৮) ও জোকারচর গ্রামের খানজে শেখ (৪৫)।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দুই জন। তারা হলেন- নৌকাডুবিতে মারা যাওয়া নাজমার ছোট ভাই রয়েল শেখ ও ভগ্নিপতি মাহামুদ হোসেন।

এদিকে, খেয়ানৌকা ডুবিতে মারা যাওয়া গৃহবধূ নাজমা বেগম (২৬) ও তার শিশু সন্তান নাসিম হোসেনের (২) দাফন শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাবুপুর গ্রামে তার স্বামীর বাড়িতে সম্পন্ন হয়েছে। অন্যদিকে, গৃহবধূ নাজমার দাদি আবেজান নেছার দাফন সম্পন্ন হয়েছে একই দিন বিকাল ৫ টায় চরবাহিরডাঙ্গা গ্রামে।

উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই মো. লোকমান হোসেন বলেছেন, উদ্ধার হওয়া লাশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়ার ইউএনও মোসা. আফরিন জাহান বলেছেন, উদ্ধার হওয়া দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত নাজমা বেগম, তার সন্তান এবং দাদির দাফন গত শনিবার বিকালে ও সন্ধ্যায় সম্পন্ন করা হয়েছে। নদীতে নিখোঁজ আরও দুইজনের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেছেন, সূর্যাস্ত পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুইজন এখনও নিখোঁজ রয়েছে। প্রয়োজনে উদ্ধার অভিযানের সময়সীমা বাড়ানো হবে।

গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে নাজমার দাদি আবেজান নেছা (৯০) বাহিরডাঙ্গা গ্রামের বাড়িতে মারা যান। দাদির মৃত্যুর খবর পেয়ে স্বামী ও সন্তানসহ ১৪ জন আত্মীয়স্বজনকে নিয়ে শুক্রবার রাত ৮ টারদিকে নাজমা বাবুপুর গ্রাম থেকে খেয়া নৌকায় চড়ে বাবার বাড়ি চরবাহিরডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীরে চাপে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় এবং ঘটনাস্থলেই নাজমা ও তার শিশু সন্তান নাসিম হোসেনের মৃত্যু হয়। এ সময় নৌকার মাঝিসহ ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রাণে বেঁচে গেলেও নদীগর্ভে নিখোঁজ হন ৪ জন। রোববার সকালে ডুবুরিরা দ্বিতীয় দফায় তল্লাশি শুরু করলে প্রথমে খেয়ানৌকাটি উদ্ধারের পর দুপুরের দিকে দুই জনের লাশ উদ্ধার করে।

বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্বন্দ্ব, মাগুরায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা
মাগুরা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরায় জনাব আলী (৪৭) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে মসজিদের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ১৫-২০ আগে দিন আগে পাকাকাঞ্চনপুর গ্রামের ইজিবাইক চালক জনাব আলীর সঙ্গে পাশের গ্রাম কাঞ্চনপুরের সরোয়ার ফকিরের ছেলে মিজানুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শানিবার সন্ধ্যায় জনাব আলীর ওপর হামলা হয়। সে সময় তিনি ইছাখাদা বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মিজানুর রহমান ও তার সঙ্গীরা পথরোধ করেন। পরে ইজিবাইক থেকে নামিয়ে তাকে রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা জনাব আলীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

ওসি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে লাশের ময়না তদন্ত ও এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩
যশোর অফিস
যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) একটি ট্রাকের চাপায় রিকশাভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে একটি ইটভাটার সামনে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি ও জোহরা বেগম (৬০) এবং ভ্যানচালক সদরের বাগডাঙ্গা গ্রামের মাসুম (৩৫)।

আহতরা হলেন- নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কবলিত বিএডিসির ট্রাকটি আটক করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের খবরে সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা নিহত শিক্ষার্থীর পরিবার ও আহতদের চিকিৎসায় এক কোটি টাকার ক্ষতিপূরনসহ সড়কটিতে দুর্ঘটনা রোধে সাত দফা দাবি উত্থাপন করেন। প্রায় একঘণ্টা ধরে চলে এই অবরোধ। এ সময় যশোর-চৌগাছা সড়কের দুই পাশে কযেক’শ যানবাহন আটকে পড়ে।

স্থানীয় সাঁজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হোসেন জানান, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।